শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে মতবিনিময় অনুষ্ঠিত

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে হোমিওপ্যাথিক চিকিৎসকদের সাথে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার বর্তমান পরিস্থিতিতে করণীয় শীর্ষক মতবিনিময় ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১১ টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটরিয়ামে অনুষ্ঠিত ঐ মতবিনিময় ও চা চক্রে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক।

প্রভাষক ডা. হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবু নসর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউনূস আলী, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, খুলনার কোর্স কো- অর্ডিনেটর মোঃ মোস্তাফিজুর রহমান, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য ডাঃ আশিকুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক মোশাররফ হোসেন, সৈয়দ মেরাজ উদ্দীন, চিকিৎসক ও সংবাদকর্মী শফিকুর রহমান, ডিপলেড ফার্মাসিটিক্যাল কোম্পানির ইনচার্জ কাউসার হোসেন, চিকিৎসক আব্দুল ওহাব, হাসানুজ্জামান, আসাদুজ্জামান, প্রভাষক ডাঃ নার্গিস, ডাঃ ফাতেমা, ডাঃ আফিফা, ডাঃ আবু জাফর সাদিক, অত্র প্রতিষ্ঠানের চিকিৎসক বৃন্দ, শিক্ষকমন্ডলি, ছাত্র-ছাত্রীবৃন্দ কলারোয়ার প্রত্যন্ত অঞ্চলের হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা হোমিওপ্যাথির কল্যাণে বোর্ড কর্তৃক গৃহীত সকল পদক্ষেপের সাথে ঐক্যবদ্ধ থেকে অংশগ্রহণ ও হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন