মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে রক্তক্ষয়ী সংঘর্ষে পরিবহন শ্রমিক নেতা নিহত, আটক ৩

বেনাপোল পোর্টধানাধীন আমড়াখালী এলাকায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

উক্ত ঘটনায় পরিবহন শ্রমিক নেতা নুর আলম খুলনা হাসপাতালে মারা গেছে। গুরুতর আহত হয়ে ৫জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৮ আগস্ট ) রাতে বেনাপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ড আমড়াখালী গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নিহতের বড় ভাই শাহ আলম বলেন, মাদক ব‍্যবসাকে কন্দ্রে করে আধিপত্য বিস্তারে দু’পক্ষের মারামারি চলাকালীন সময়ে একদল যুবক লাঠি সোটা নিয়ে ভূক্তভোগীদের ঘরবাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করে। এসময় ৫ জন গুরুতর আহত হন, আশঙ্কাজনক আমার ছোট ভাই নুর আলম আজ (বুধবার ৩১ আগস্ট) সকালে খুলনা হাসপাতালে মারা গেছে।

এবিষয়ে বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ভুইয়া বলেন, গত ২৮ আগস্ট রাতে আধিপত্য বিস্তারে দু’পক্ষের মারামারি হয়। এসময় ৫ জন গুরুতর আহত হন, তারমধ্যে নুর আলম নামে একজন পরিবহন শ্রমিক নেতা খুলনা হাসপাতালে মারা যান। এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করতে সক্ষম হয়েছে।

সংঘর্ষের কারন ও হামলাকারীদের শনাক্তে বেনাপোল পোর্টথানা পুলিশ কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটিতে পুলিশ মোতায়েন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী