বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আমন ধানে রোগ বালাইয়ের আক্রমণ, দিশেহারা কৃষক

এ বছর বৈরি আবাহওয়ায় প্রতিকুল পরিবেশে কলারোয়ার মাঠে মাঠে আমন ধানে রোগ বালাইয়ের আক্রমণ দেখা দিয়েছে। আমন চাষে একের পর এক বাড়তি খরচ যোগাতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, কলারোয়ায় চাষের লক্ষমাত্রা ১১ হাজার ৯’শ ৩০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। তবে বৃষ্টিপাতের অভাবে সেচ খরচ যোগায়ে এবং সারের বাড়তি দাম সামাল দিতে যেয়ে আমন ধানের আবাদ কিছুটা হ্রাস পেয়েছে বলে সংশিস্নষ্ট কৃষকরা জানায়। কিন্তু আমন ধান রোপনের পরেূ মাটি ফেটে যাওয়ায় উচু জমিতে স্থান বিশেষে চারবার পর্যন্ত সেচ দিতে হয়েছে। আর বৃষ্টিপাতের অভাবে মাটি শুকিয়ে যাওয়ায় ধান ক্ষেতে ব্যাপকভাবে ঘাস সহ আগাছা জন্মায়। বাড়তি মজুরি খরচ করে আগাছা পরিস্কারের পরে টপড্রেসিংয়ে নামে কৃষকরা। টপড্রেসিং শেষে ধান ক্ষেতে কোথাও লিভ ব্লাস্ট, কোথাও কারেন্ট পোকা (বাদামী ফড়িং) কোথাও পচন রোগের প্রার্দুভাব ঘটেছে। এতে ধানের পাতায় পোড়া দাগ সৃষ্টি শুরু হয়। কোনো ক্ষেতে গোড়ার পাতা শুকানো শুরু করে। কোনো কোনো ক্ষেতে গোড়ার পাতায় পচন শুরু হয়। কখনো ঠান্ডা, কখনো ভ্যাপসা গরমের বৈরি আবাহওয়ায় দ্রুত রোগ ছড়িয়ে পড়তে থাকে।

সোনাবাড়ীয়ার কৃষক মাহিদ ১ বিঘা এবং আরাপ আলীর ১.৬ বিঘা জমিতে পচন ও কারেন্ট পোকার আক্রমণরোধে কয়েকবার কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হয়েছে বলে জানায়। নীলকণ্ঠপুর গ্রামের ইমান আলীর পুত্র মনিরুজ্জামানের ৩ বিঘা জমিতে ছত্রাক ও কীটনাশক দিয়ে ব্লাস্টের আক্রমণ ঠেকাতে হয়েছে বলে সাংবাদিকদের জানান।
এছাড়া হেলাতলা গ্রামের ডাঃ নজরুল ইসলাম, চান্দা গ্রামের ডাঃ আলাউদ্দিন, তুলসীডাঙ্গা গ্রামের মৃত লতিফ দফাদারের ছেলে সিরাজুল ইসলাম এই রোগের প্রার্দুভাবের কথা জানায়।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন বলেন, কিছু জমিতে লিভ ব্লাস্ট রোগ দেখা দেয়। ছত্রাকনাশক স্প্রে করায় রোগ নিয়ন্ত্রণ হয়েছে। উপ-সহকারী কৃষি অফিসাররা রোগ দমণে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে বলেও তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস

সাতক্ষীরার কলারোয়ায় দিনব্যাপী কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা