মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় হিজলদী হাইস্কুলে নিয়োগ বানিজ্যের আশঙ্কায় স্বচ্ছ নিয়োগের দাবিতে চাকুরী প্রার্থীর সংবাদ সম্মেলন

কলারোয়ায় হিজলদী মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বানিজ্যের (আশঙ্কায়) অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৬ অক্টোবর) বিকাল ৫ টায় কলারোয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন হিজলদী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে তৌহিদুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর ২২’ ইং তারিখে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকায় হিজলদী মাধ্যমিক বিদ্যালয়ের তিনজন চতুর্থ শ্রেণি কর্মচারী পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ায় আমি বিজ্ঞপ্তি অনুযায়ী নৈশ প্রহর পদে ১০০০( এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট সহ হিজলদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর আবেদন করি। উক্ত আবেদনের পরবর্তীতে কোন কার্যক্রম হওয়ার আগেই এলাকায় প্রচার হয়েছে যে উক্ত নৈশ প্রহরি পদে বড়ালীগ্রামের শাজাহান হুজুরের ছেলে আলী হোসেন ১০ লক্ষ টাকা অবৈধ লেনদেন করেছে।

তিনি সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করেন, চতুর্থ শ্রেণীর ৩টি পদে আবেদনকারী সংখ্যা আনুমানিক ২২ জন। কিন্তু বিধি মোতাবেক লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও ৩ জনের চাকরি চূড়ান্ত হয়ে গিয়েছে এলাকার মানুষের মুখে মুখে শোনা যায়। সে কারণে আমি একজন প্রার্থী হিসাবে আশঙ্কায় আছি হিজলদীর মাধ্যমিক বিদ্যালয়ের তিনবারে সভাপতি প্রভাষক নুরুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং প্রধান শিক্ষক সহ সকলে মিলে অস্বচ্ছভাবে গোপনে নিয়োগ বোর্ড তৈরি করে দুর্নীতির মাধ্যমে লোক দেখানো নিয়োগ দিতে পারে। এ ধরনের কর্মকাণ্ড ইতিপূর্বেই বর্তমান সভাপতি প্রভাষক নুরুল ইসলাম ২০১০ সালের মাধ্যমিক বিদ্যালয় সভাপতি নির্বাচিত হওয়ার পরে সরকারি শিক্ষিকা বিউটি সরকারকে নিয়োগ দিয়েছিল।

২০১৩ সালে আবারো প্রভাষক নুরুল ইসলাম দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার তার স্ত্রী নাসিরা খাতুন সহকারী শিক্ষক( কম্পিউটার) পদে নিয়োগ দিয়েছিলো। আবারো ২০২২ সালের স্বঘোষিত সভাপতি হয়ে তিনটি চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে দুর্নীতির মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য পাঁয়তারা করছে।

তিনি সংবাদ সম্মেলনে আরো অভিযোগে করে বলেন, এমত অবস্থায় যাহাতে কোন প্রকার স্বজনপ্রীতির ও অস্বচ্ছতার আশ্রয় নিয়ে দুর্নীতির মাধ্যমে যাতে নিয়োগ দিতে না পারে সেজন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের সু- দৃষ্টি কামনা করে সংশ্লিষ্ঠ দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে যোগ্য ব্যক্তিদের চাকুরি নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম