মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে উৎসবমুখর পরিবেশে শিশুদের করোনা টিকার কার্যক্রম অনুষ্ঠিত

করোনা ভাইরাস প্রতিরোধে ৫-১১ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। তারি ধারাবাহিকতায় জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে কোমলমতি শিশুদের কোভিড-১৯ টিকার কার্যক্রম।

মঙ্গলবার (১লা নভেম্বর) সকাল ৯টা থেকে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, প্রধান শিক্ষক অসিত মন্ডলের সার্বিক সহযোগিতায়, স্বাস্থ সহকারি সবিতা রাণীর পরিচালনায় কোমল মতি শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ঐ বিদ্যালয়ে ১২০ জন শিক্ষার্থী পেয়েছে করোনা ভাইরাসের টিকা। উৎসব ও আনন্দ মুখর পরিবেশে চলছে টিকা কার্যক্রম। শিক্ষার্থীদের comirnaty vaccine টিকা দেওয়া হয়েছে। এছাড়াও ধানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত কাল সোমবার (৩১ অক্টোবর) টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিলো।

জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশুরা আনন্দের সঙ্গেই টিকা নিচ্ছেন। শিশুদের টিকা নিতে পেরে অনেকটাই নিশ্চিন্ত অভিভাবকরা। 

শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, দিনের শুরুতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের এবং পরে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। 

অভিভাবকরা জানান, করোনাকালে আমরা শিশুদের নিয়েই বেশি উদ্বিগ্ন ছিলাম। এখন তাদের টিকা দেওয়ার ব্যবস্থা হওয়ায় অনেকটাই স্বস্তি পেয়েছেন তারা।

আরও উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক হারুনর রশিদ, বেবি আক্তার, মোস্তাফিজুর রহমান, শুভঙ্কর পাল, অরিত্র রায় প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা