বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতায় ৩ ইউপি সদস্যসহ ভাতা ভোগীদের মানববন্ধন

কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের ৩জন ইউপি সদস্যের নেতৃত্বে (কয়েক জন খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১৫ টাকা কেজি দরে) ভাতা ভোগীদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৬ নভেম্বর) সকালের দিকে কলারোয়া উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগেও এই ৩ জন জন ইউপি সদস্য এ বিষয়ে জেলা প্রশাসক, ইউএনও সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে।
তাদের দাবি ছিল প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১৫ কেজি চাল আমরা বিগত ৫ বছর যাবত পেয়ে আসছি কিন্তু বিগত ২ মাস ধরে তা পাচ্ছি না।

তারা আরো বলেন – বর্তমান চেয়ারম্যান আমাদের নাম কেটে সেখানে নতুন নাম বসিয়েছে বলে আমরা জানতে পারি।

এ বিষয়ে কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মোরশেদ বলেন- আমি বর্তমানসহ ৩বার নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। ২০১৬ সালে আমি প্রয়াত চেয়ারম্যান আব্দুল হামিদের নিকট পরাজিত হওয়ার সাথে সাথে আমার দেওয়া খাদ্য বান্ধব কর্মসূচি চালু হওয়ার ২ মাসের মাথায় ১১৩০ জনের তালিকার মধ্যে ৮৩০ জনের নাম কেটে সেখানে তাদের মনঃপূত লোকের নাম অর্ন্তভুক্তি করে যাহা এখনো চলমান। আমি ২০১৬ সালে সাবেক চেয়ারম্যান হিসাবে সে সময়ে ঐ ৮৩০ জন হত দরিদ্র পরিবারকে সাথে নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও কলারোয়া ইউএনও মহোদেয়ের শ্বরনাপন্ন হয়েছিলাম তাতেও কোন প্রতিকার হয়নি।
অতিসম্প্রতি ভাতা ভোগীদের ডাটাবেইজ তৈরীর পাশাপাশি, ভিজিডি, ধনী পরিবার, এক পরিবারে একাধিক কার্ড, মৃতব্যক্তি, বিদেশে অবস্থান করা ভাতা ভোগীদের নাম পরিবর্তনের আদেশে বর্তমানে অনলাইন করার কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে ৬ শতাধিক ভাতাভোগীর ডাটাবেইজ তৈরী হয়ে গেছে তারা নিয়মিত চাউল উত্তোলন করছে। বাকীদের কাজ চলমান রয়েছে।
এর আগে এই ৩ জন ইউপি সদস্যরা তাদের পছন্দের কিছু লোকের নাম টিকিয়ে রাখতে বিভিন্ন পত্র পত্রিকায় “কেরালকাতা ইউনিয়নের ১১৩০ জন ভাতাভোগী খাদ্য বান্ধবের চাউল পাচ্ছে না” মর্মে মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
সেই মিথ্যা সংবাদের প্রতিবাদে আমার পরিষদের ৮ জন ইউপি সদস্য গত ৩ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট দেখা করে এর প্রতিবাদ জানায়।
স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের সকলে দলমত নির্বিশেষে অসহায় দিনমজুর হতদরিদ্র প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসুচীর এই চাল পাওযার যোগ্য ও দাবিদার।
চেয়ারম্যান ভিপি মোরশেদ আরো বলেন আমি সকল কর্মকর্তাদের এ বিষয়ে সঠিক তদন্ত করার দাবি জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল