মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ছাত্রলীগ কর্মীর আঘাতে যুবলীগ কর্মী আহত

কলারোয়ায় প্রতিপক্ষ কয়েকজন ছাত্রলীগ নেতা- কর্মীদের আঘাতে এক যুবলীগ কর্মী মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার(৭ ফেব্রুয়ারী) বেলা দেড়টার দিকে সরকারি কলেজ ক্যাম্পাজ এলাকায়। মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে কলারোয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পৌর সদরের ঝিকরা গ্রামের রবিউল ইসলামের ছেলে যুবলীগ কর্মী আশিকুর রহমান রাশেদ।

স্থানীয়রা জানায়, সরকারি কলেজ ক্যাম্পাজ এলাকায় উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুরজ্জামান টিপুর উপস্থিতিতে কয়েকজন ছাত্রলীগ কর্মী সংঘবদ্ধ হয়ে স্থানীয় যুবলীগ কর্মী রাশেদ কে লোহার রড, হাতুড়ি ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ভূক্তভোগী আহত রাশেদ অভিযোগের সুরে বলেন, মাদক ব্যবসা সংক্রান্ত বিষয়ে প্রতিবাদের এক পর্যায়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি বন্ধুবর শামিমুরজ্জামান টিপু ও ছাত্রলীগ নেতা শাওন সহ কয়েকজন ছাত্রলীগ নামধারী কর্মী পরিকল্পিতভাবে আমাকে পিটিয়ে আহত করে।

এ দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুরজ্জামান টিপু বলেন রাশেদ বিএনপি পরিবারের সন্তান হওয়ায় বিভিন্ন সময় ছাত্রলীগের মধ্যে থেকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। সে কারনে কেউ না কেউ তাকে আঘাত করতে পারে তবে আমি এ ঘটনার সাথে জড়িত নই।

উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান ফাহিম জানান, আহত রাশেদ কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরো জানান, আহত আশিকুর রহমান রাশেদ একজন সক্রিয় যুবলীগ কর্মী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু