শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

“Amader kalaroa-আমাদের কলারোয়া” গ্রুপের ১ম বর্ষপূর্তি উদযাপন

“Amader kalaroa-আমাদের কলারোয়া” এর ১ম বর্ষপূর্তি কেক কাটার মাধ্যমে উদযাপন করে প্যানেল সদস্য বৃন্দ।এর আগে এক ক্রিকেট প্রীতিম্যাচের আয়োজন করা হয়।

“Amader kalaroa-আমাদের কলারোয়া” একটি সমাজসেবামূলক সামাজিক প্রতিষ্ঠান।২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর কলারোয়ার কিছু সাধারণ শিক্ষার্থীর হাত ধরে যাত্রা শুরু হয়েছিল “Amader kalaroa-আমাদের কলারোয়া” নামে একটি ফেসবুক গ্রুপ। যার সাথে যুক্ত আছেন দেশ-বিদেশে অবস্থানরত কলারোয়া-সাতক্ষীরার প্রায় ৭ হাজার মানুষ।

গ্রুপের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কাজ হয়ে থাকে।তাদের মাধ্যমে চলতি বছরের প্রথমেই মহানুভবতার দেওয়াল প্রতিষ্ঠা হয়,করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালে একাধিক গ্রামে সচেতনতা সৃষ্টি-বাড়ি বাড়ি শতাধিক ত্রাণ সহযোগিতা, ঈদের খুশি ছড়িয়ে দিতে দুস্থ শতাধিক পরিবারে ঈদ সামগ্রী সহযোগিতা, অসহায় কৃষকদের ধান কেটে দেওয়া, সার্বক্ষণিক মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সরবরাহ থেকে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।

বি এম আজমল হোসেন বলেন,আমার জানামতে সম্পূর্ণ অরাজনৈতিক আর অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গত বছর এই দিনে ‘আমাদের কলারোয়া’ গ্রুপের যাত্রা শুরু হয়। করোনা কালীন তাদের পরিষ্কার পরিচ্ছনতা কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং শিক্ষার্থীদের সচেতনতামূলক কার্যক্রম গুলো মুগ্ধ করার মত। বর্ষপূর্তিতে আমি এই গ্রুপের সবাইকে অভিনন্দন জানাই সাথে সাথে সবাইকে একসাথে অন্তর্ভুক্ত করার মত এমন একটা প্লাটফর্ম তৈরি করার সাথে যারা জড়িত তাদেরকেও আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ‘আমাদের কলারোয়া’ দীর্ঘজীবী হোক।

প্যানেলের সদস্যবৃন্দ বলেন, আমরা সবসময় চেয়েছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের জন্মভূমি কলারোয়া উপজেলাবাসী উপকৃত হোক।এই একটি বছরে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য মতো সহযোগিতা করার।আমরা ছোট-বড়-গরিব-ধনী-ধর্ম নির্বিশেষে হাতে হাত রেখে মানুষের তরে কাজ করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন বি.এম.আজমল হোসেন,নাহিদ হাসান শোভন,এ.এস.এম.নাসিম,শেখ মোহাম্মদ আসেম, সাকলাইন জামিল জিজু, এ টি এম মাহফুজ, আব্দুল্লাহ আল জুবায়ের মাহি,মোমতাছির মামুন,এস.এম. আলিউজ্জামান ইমন,এহতেশাম রাব্বি প্রমিন,তন্ময় পাল,শোভন আহম্মেদ,আজিম তনু, এম.এম.এস দিপু, ইসমাইল হোসাইন, এহতেশামুল হক লিখন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক