শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালা উপজেলা জাসদ ও সহযোগী সংগঠনের শোক প্রকাশ

সেলিম হায়দার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম এর সহধর্মিনী মোছাঃ মনিরা বেগম গতকাল রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র রাখিয়া যান। তাহার বয়স হয়েছিল ৫৫ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তালা উপজেলা জাসদের সহ-সভাপতি শেখ জাকির হোসেন, প্রভাষক ইয়াকুব আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, পলাশ ব্যানার্জী, তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা ছাত্রলীগের সভাপতিবিস্তারিত পড়ুন

সুন্দরবনে নদীতে সাঁতাররত রয়েল বেঙ্গল টাইগার (ভিডিও)

পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের আলীবান্দা ট্যুরিজম কেন্দ্র সংলগ্ন নদীতে সাঁতাররত অবস্থায় রয়েল বেঙ্গল টাইগার দেখা পেল বন বিভাগ। রোববার দুপুরে বনরক্ষীরা টহলরত অবস্থায় বাঘটিকে দেখে ভিডিও ধারণ করে। ভিডিও : সংগ্রহ

পদ্মা সেতুতে রেল : আরেকটি স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ

পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পর আরেক স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ। স্বপ্নের পদ্মা সেতুতে ঢাকা-ভাঙ্গা দ্রুতগতির রেলপথ এখন পুরোপুরি প্রস্তুত। সড়ক পথের পর পদ্মা সেতু দিয়ে রেলপথ ব্যবহার সময়ের ব্যাপার মাত্র। চলতি মাসের শেষ দিকেই আনুষ্ঠানিক উদ্বোধনের টার্গেট রেখে খুঁটিনাটি কাজ চলছে। আর ৭ সেপ্টেম্বর রেলমন্ত্রীকে নিয়ে পরীক্ষামূলক ট্রেন যাবে ভাঙ্গা। প্রথম থেকেই ঢাকার কমলাপুর, গেন্ডারিয়া, মুন্সীগঞ্জের নিমতলা ও মাওয়া স্টেশন, শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা স্টেশন, মাদারীপুরের শিবচর এবং ফরিদপুরের ভাঙ্গাবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধু টানেল ঘিরে বদলে যাচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলকে কেন্দ্র করে পরিবর্তনের ছোঁয়া লেগেছে পতেঙ্গাসহ আশপাশের বিভিন্ন এলাকায়। খুলছে উন্নত যোগাযোগব্যবস্থায় আরেকটি স্বপ্নদুয়ার। এরই মধ্যে পতেঙ্গায় গড়ে উঠতে শুরু করেছে পাঁচ-তারকা মানের একটি হোটেল ছাড়াও ছোট-বড় বিভিন্ন ধরনের শিল্প-কারখানা। এতে ব্যবসা ও শিল্পের যেমন সমৃদ্ধি ঘটবে, তেমনি এলাকার মানুষের অর্থনৈতিক ভিত্তি মজবুত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা জানান, কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এর নির্মাণ কাজও প্রায়বিস্তারিত পড়ুন

শারীরিক উন্নতি নেই, হাসপাতালেই থাকতে হচ্ছে খালেদা জিয়াকে

হাসপাতালে ২৫ দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি বলে জানা গেছে। তাই আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে বিএনপি নেত্রীকে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে বিএনপির মিডিয়া উইংয়ের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪৮ ঘণ্টায় বেগম জিয়ার যেসব শারীরিক পরীক্ষা করা হয়েছে তাতে অবস্থার উন্নতি পাওয়া যায়নি। তাই আগামী বেশ কিছুদিন হাসপাতালে থেকে মেডিকেল বোর্ডের অধীনে তার শারীরিক পরীক্ষা করাতে হবে। এর আগেবিস্তারিত পড়ুন

ইন্দোনেশিয়ার জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সোমবার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-৫৮৪) রাষ্ট্রপতি ও তার পত্নী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তিনি আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ এবং ১৮তম ‘পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে জাকার্তা যাচ্ছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরেরবিস্তারিত পড়ুন

ঢাকা কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ গায়েব: যে ধারণা করছে কাস্টমস

ঢাকা কাস্টম হাউজের গুদাম থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ পাওয়া যাচ্ছে না। রোববার (৩ সেপ্টেম্বর) অফিস খোলার পর বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। সোমবার দুপুরে এই স্বর্ণ সেখান থেকে কিভাবে হারাতে পারে, সে বিষয়ে একটি ধারণার কথা জানিয়েছে ঢাকা কাস্টম হাউজ। সোমবার (৪ সেপ্টেম্বর) শাহজালাল বিমানবন্দরের ভেতরে ঢাকা কাস্টমসের সুরক্ষিত গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ লোপাটের ঘটনার তথ্য সংগ্রহে গেলে কাস্টম হাউজের গেটেই গণমাধ্যম কর্মীদের আটকে দেয় আনসার সদস্যরা।বিস্তারিত পড়ুন

বিমানবন্দরের কাস্টমসের ভল্ট থেকে সোনা চুরির ঘটনায় মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউজের ভল্ট থেকে ৫৫ দশমিক ৫১ কেজি স্বর্ণ গায়েব হয়ে যাওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। রোববার রাতে সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই মো. এনায়েত কবীর মামুন বলেন, রোববার রাত ১০টা ৪৫ মিনিটে সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে সোনা চুরির ঘটনায় একটিবিস্তারিত পড়ুন

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ২৪ ঘণ্টায় সাড়ে ১৮ লাখ টাকা টোল আদায়

সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গত ২৪ ঘণ্টায় ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকার টোল আদায় হয়েছে। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এ টোল আদায় হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এ সময়ে এ পথে মোট ২২ হাজার ৮০৫টি যানবাহন চলাচল করেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এএইচএম সাখাওয়াত আখতার জানিয়েছেন, বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেটের পথে ১২ হাজার ২৪২টি গাড়ি; কুড়িল থেকে বনানী, মহাখালীবিস্তারিত পড়ুন

ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে, বললেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া বলেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচার স্থগিতে ১৭৬ বিশ্বনেতার বিবৃতির সঙ্গে আমি একমত। আমি মনে করি তার সম্মানহানি এবং এটা বিচারিক হয়রানি করা হচ্ছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান। ড. মুহাম্মদ ইউনূসের বিচার স্থগিতে ১৭৬ বিশ্বনেতার বিবৃতির সঙ্গে একমত পোষণ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ১৬০ জন নোবেল বিজয়ী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেকবিস্তারিত পড়ুন