Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জিনিসপত্রের দাম বাড়লেও বাংলাদেশ অনেক ভালো আছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জিনিসপত্রের দাম বাড়লেও বাংলাদেশ অনেক ভালো আছে। জিনিসপত্রের দাম বাড়ছে। ইউক্রেনে যুদ্ধ চলছে, এ যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। একটি অনিশ্চয়তার ভেতরে কতদিন অর্থনীতি ভালো চালাবেন। সবাই বলছে বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সৌজন্য সভাশেষে এ কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তারা কৃষি, গ্যাস, অটোমেবাইলস খাতে বিনিয়োগ করতে চায়। তারা আমাদেরবিস্তারিত পড়ুন
গুম নিয়ে বিএনপির নেতাদের বক্তব্য ভিত্তিহীন: ওবায়দুল কাদের

বিএনপি নেতারা গুম নিয়ে দীর্ঘদিন ধরে যে বানোয়াট বক্তব্য দিচ্ছেন, তা বাস্তবতাবিবর্জিত ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে দলের দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির কোন্দলের ফলে যেসব গুম ও খুনের ঘটনা ঘটেছে, সেটার দায় তারা সরকারের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিন নিখোঁজ হওয়ার পর তার দায় সরকারের ওপর চাপানো হয়েছিল; কিন্তু পরেবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে ২ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনাসহ নাগরিকদের স্বাস্থ্যসেবা উন্নত করতে ২০ কোটি ডলার (প্রায় ২ হাজার ১৭৭ কোটি টাকা) ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বুধবার এ ঋণ অনুমোদন করা হয়েছে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‘আরবান হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন’ শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং সাভার ও তারাবো পৌরসভা এলাকায় ডেঙ্গুসহ সাধারণ বিভিন্ন রোগ প্রতিরোধ ও চিকৎসাবিস্তারিত পড়ুন
ঢোল হাতে নিয়ে ‘গ্যাসের দাম’ প্রচারে মন্ত্রী

এবার জাতীয় নির্বাচনের আগে গ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এ খবর বাড়ি বাড়ি গিয়ে ঢোল পিটিয়ে প্রচার করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুভাষ সরকার। খবর- হিন্দুস্তান টাইমসের এর আগে টানা রান্নার গ্যাসের দাম বাড়া নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়েছিল মোদি সরকার। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার কলকাতার বাঁকুড়ায় বদড়া গ্রামে ঢাক বাজিয়ে গ্যাসের দাম কমানোর প্রচার চালাতে দেখা গেছে ড. সুভাষ সরকারকে। তবে তার এমনবিস্তারিত পড়ুন
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৬৩

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। আগুনে আহত হয়েছেন অন্তত ৪৩ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসেসের মুখপাত্র রবার্ট মুলাউদজি। তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকার একটি ভবন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মৃতের সংখ্যা বাড়তে পারে। ৪৩ জন আহতবিস্তারিত পড়ুন
যমুনা নদীর পানি বিপৎসীমার ওপরে

উজানের ঢলে কয়েক দিন ধরে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯৩ মিটার। ১২ ঘণ্টায় ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ভাঙনকবলিত চৌহালী উপজেলার চরাঞ্চলের নিচু জমিগুলো তলিয়ে মানুষের ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ২১৯০ পরিবার। তারা অসহায় জীবনযাপন করছে। দফায় দফায় পানি বাড়ার ফলে এ অঞ্চলে ফসলের চাষাবাদও ব্যাহত হচ্ছে।বিস্তারিত পড়ুন
সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব আহ্বান

২০২৩-২৪ অর্থবছরের সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব আহ্বান করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি সমুন্নত রাখার লক্ষ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা এবং মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০২৩-২৪ অর্থবছরে সরকারি অনুদান প্রদানের উদ্দেশ্যে কাহিনী ও চিত্রনাট্য বাছাইয়ের জন্য প্রযোজক, পরিচালক,বিস্তারিত পড়ুন
মানবতার ফেরিওয়ালা আওয়ামী লীগ নেতা মীর মোশারফ হোসেন

মারুফ সরকার, স্টাফ রির্পোটার: বঙ্গবন্ধু হত্যার পর দেশে কর্মীবান্ধব নেতার দেখা মিলেছে খুব কমই। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাবার আদর্শ লালন করে মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তবে বর্তমানে প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে হাটছেন আওয়ামী লীগের তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের অনেকেই। তেমনই একজন সিরাজগঞ্জ-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও বনানী থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গণমানুষের নেতা মীর মোশারফ হোসেন। কর্মীবান্ধব এই নেতা প্রতিদিনই মানবিক সেবা নিয়ে জনগণের দোরগড়ায়বিস্তারিত পড়ুন
দেশের তিন অডিও প্রযোজনা প্রতিষ্ঠানে শীর্ষে অবস্থান করছে রাকিবের গান

মোঃ মানিক খান, বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় তিনটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসিয়াল চ্যানেলে জনপ্রিয় কণ্ঠশিল্পী রাকিব মোসাব্বির এর সঙ্গীত আয়োজনের গান শীর্ষে। রাকিব মোসাব্বির এর সুর-সঙ্গীতে শিল্পী বিশ্বাসের গাওয়া ‘মন পিঞ্জিরা’ গানটি দেশের জনপ্রিয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিডি চয়েজ মিউজিক’ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শীর্ষ নাম্বর ১ এ রয়েছে। ‘মন পিঞ্জিরা’ গানটির বর্তমান ভিউস ৮ কোটি পেরিয়েছে। গানটির কথা লিখেছেন শেখ সুমন এমদাদ। এরপর দেশের আরেকটি অন্যতম জনপ্রিয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানবিস্তারিত পড়ুন
বাংলাদেশ উজবেকিস্তানের অন্যতম কৌশলগত অংশীদার : উজবেকিস্তানের রাষ্ট্রপতি

উজবেকিস্তানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম গতকাল রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সে দেশের রাষ্ট্রপতি শাভকত মিরোমনোভিচ মিরযিইয়োইয়েভ এর নিকট পরিচয়পত্র পেশ করেন। রাষ্ট্রদূতের সাথে আলাপকালে উজবেকিস্তানের রাষ্ট্রপতি বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও মুসলিম বিশ্বের মধ্যে দ্রুত অগ্রসরমান দেশ হিসেবে উল্লেখ করে বাংলাদেশকে উজবেকিস্তানের অন্যতম কৌশলগত অংশীদার হিসেবে অভিহিত করেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে তাঁর ব্যক্তিগত শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দিতে অনুরোধ করেন। তিনি প্রধানমন্ত্রী কর্তৃক প্রণীত ‘রুপকল্প-২০৪১’ এর প্রশংসাবিস্তারিত পড়ুন

