Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের উদ্যোগে
সাতক্ষীরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন

“গাছ লাগান পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দিন ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাব। মঙ্গলবার (১ আগস্ট) সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সভাপতি বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের মানবিক প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে এ বৃক্ষ রোপন করা হয়। এসময় সংগঠনের সভাপতি মো. মমিনুরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সেলুন মালিক সমিতির সদস্যদের মাঝে আমের চারা বিতরণ

হাসিমুখ-সেঞ্চুরি সাতক্ষীরার সহযোগীতায় জেলা সেলুন মালিক সমিতির সদস্যদের মাঝে হাসিমুখ উপহার সামগ্রী ও আম গাছেরচারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে হাসিমুখ-সেঞ্চুরি সাতক্ষীরা অফিসে জেলা সেলুন মালিক সমিতির সদস্যদের মাঝে হাসিমুখ উপহার সামগ্রী ও গাছেচারা বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও হাসিমুখ-সেঞ্চুরি সাতক্ষীরার পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, জেলা সেলুন মালিকবিস্তারিত পড়ুন
নড়াইলে মাদরাসার ছাত্রকে বলাৎকারের ঘটনায় শিক্ষক গ্রেফতার

নড়াইলে মাদরাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক ক্বারী শিক্ষককে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ আগস্ট) সকালে সদর থানা পুলিশের ডিউটি অফিসার (এসআই) নরোত্তম বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩১ জুলাই) সকালে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামের জামিয়া ইসলামিয়া রউফিয়া মাদরাসা থেকে সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে একই দিন রাতে বলাৎকারের অভিযোগে মামলা হলে তাকে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার সিরাজুল ইসলাম সদরবিস্তারিত পড়ুন
নড়াইলে নাশকতা মামলায় জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

নড়াইলে নাশকতা মামলায় জামায়াতের দশ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। সোমবার (৩১ জুলাই) রাতে সদর থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১ আগস্ট) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল সদর থানার কমলাপুর (ঘোষপুর) গ্রামের মোঃ মশিয়ার মোল্যার ছেলে মোঃ মিঠুন মোল্যা (২৫), খলিশাখালী গ্রামের মৃত আনসার উদ্দিন ফকিরের ছেলে মোঃ হাসান ফকির (৫৯), নাকশী গ্রামের মৃত সলেমান শিকদারের ছেলে মোঃ ইব্রাহিম শিকদারবিস্তারিত পড়ুন
আ.লীগ গানপাউডার, লগি-বইঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছিল: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তারা জন্মগতভাবে সন্ত্রাসী দল। আওয়ামী লীগ সেই দল যারা সন্ত্রাস করেই টিকে থাকে। আমরা যে দাবিতে (নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন) আন্দোলন করছি এই একই দাবি নিয়ে তারা গানপাউডার দিয়ে ১১ জনকে হত্যা করেছিল। লগি-বইঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছিল। তারা নিজেরা সন্ত্রাসী হয়ে রাষ্ট্রকে সন্ত্রাসী বানিয়ে ফেলছে। দেশকে পুরোপুরি সন্ত্রাসী রাষ্ট্র করে ফেলেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেরানীগঞ্জবিস্তারিত পড়ুন
তারেক প্রসঙ্গে
পলাতক আসামির মুখে এত বড় কথা আসে কোথা থেকে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ পালানোর পথও খুঁজে পাবে না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পলাতক আসামির মুখে এত বড় কথা আসে কোথা থেকে? মঙ্গলবার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ কোনো দিন পালায়নি। জিয়া, এরশাদ ও খালেদা জিয়া চেষ্টা করেও শেষ করে দিতে পারেনি আওয়ামী লীগকে। তাদের দোসরবিস্তারিত পড়ুন
‘বেয়াদব কে সেটা মানুষ ভালোভাবে জানে’: নিক্সনের হুঙ্কারের জবাবে শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে জিব ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুরের এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী। নিক্সন চৌধুরীর বিষোদগারের প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ মঙ্গলবার বলেন, ‘ওনার (নিক্সন চৌধুরীর) প্রার্থী যখন জেলা পরিষদ নির্বাচনে দাঁড়ান, তার পক্ষে তদবির করতে উনি শামা ওবায়েদকে ফোন করেন। ওনার নির্বাচনের সময় উনি আমাকে ফোন করছেন। এ ধরনের কুরুচিপূর্ণ ভাষা শুধু দল ও নেত্রীকে খুশি করার জন্য দিয়েছেন। শামা ওবায়েদবিস্তারিত পড়ুন
হিরো আলমকে নিয়ে বিবৃতির বিষয়ে যা বললেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে দেওয়া কূটনীতিকদের বিবৃতিকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন মনে করেন না বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, অন্য দেশগুলো যখন আমাদের অভ্যন্তরীণ ও রাজনৈতিক বিষয় উত্থাপন করেন, তখন আমরা তাদের কথা শুনি। আমরাবিস্তারিত পড়ুন
পিটার হাসের সঙ্গে যে কথা হলো সিইসির

চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার দুপুরে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বৈঠকে কী কথা হয়েছে-এমন প্রশ্নে সিইসি বলেন, অক্টোবরে উনাদের (যুক্তরাষ্ট্র) প্রি অ্যাসেসমেন্ট টিম আসবে। উনারা আরপিও সংশোধনের বিষয়ে জানতে চেয়েছেন। উনিও দেখেছেন শুনেছেন আরপিও সংশোধনে আমাদের ক্ষমতা কমিয়ে ফেলা হয়েছে। আমরা উনার কাছে কীভাবে এটা বাড়ানো হয়েছে তাবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্র ও কানাডার সরকারকে এক হাত নিলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের দুই খুনিকে ফেরত না দেওয়ায় যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারকে এক হাত নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের পর তিনি প্রসঙ্গক্রমে বলেন, এখনও বঙ্গবন্ধুর খুনিরা বিভিন্ন দেশে লুকিয়ে আছে এবং আমরা দুটি কেইস জানি। একজন যুক্তরাষ্ট্রে আছেন, আরেকজন কানাডায় আছেন। বাকি তিনজনের খবর আমরা ঠিক জানি না। নানা অজুহাত দেখিয়ে তাদের ফেরত দেওয়া হচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আত্মস্বীকৃত খুনী,বিস্তারিত পড়ুন

