শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আ.লীগ সরকার আসার পর রংপুরে আর মঙ্গা আসেনি: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি প্রাধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রংপুরে আর মঙ্গা আসেনি। নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়, সেটা প্রমাণ করেছি। কৃষকের আর সারের জন্য আন্দোলন করতে হয় না। অথচ খালেদা জিয়া সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করেছিল। বুধবার রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এদিন সমাবেশের শুরুতেই প্রধানমন্ত্রী রংপুর জেলার ২৭টি বাস্তবায়িত উন্নয়নবিস্তারিত পড়ুন

তারেক-জোবাইদার সাজার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করছে নেতাকর্মীরা। বুধবার বিকাল সোয়া ৪টার দিকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল বের করে। এ সময় নেতাকর্মীদের ‘ফরমায়েশি রায় বাতিল করো, করতে হবে’; ‘মিথ্যা মামলা, মিথ্যা রায় মানি না, মানব না’- এমন স্লোগান দিতে দেখা যায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের। মিছিলে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুসবিস্তারিত পড়ুন

তারেক রহমানকে ৯ বছর, জোবাইদাকে ৩ বছরের কারাদণ্ড

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে কারাদণ্ড দিয়েছেন আদালত। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে তারেক রহমানকে ৯ বছরের আর তাকে সহায়তা করার জন্য জোবাইদাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার বিকাল ৪টায় ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আসাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। এ ছাড়া রায়ে তারেক রহমানকে ৩ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এই অর্থ অনাদায়ে আরও তিন মাস সাজা ভোগবিস্তারিত পড়ুন

ঢাবিতে নুরের ওপর ফের ছাত্রলীগের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্র অধিকার পরিষদের মিছিলে এই হামলার ঘটনা ঘটে। বুধবার বিকালে শাহবাগ মোড় থেকে একটি মিছিল নিয়ে টিএসসি’র দিকে যাচ্ছিলেন ছাত্র ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। টিএসসি মোড়ে আগে থেকেই অবস্থানে ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্র অধিকারের মিছিলটি টিএসসি মোড়ে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দিয়ে গতিরোধ করে নুরের ওপর হামলা চালান। এসময় তাকে কিলবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির সভা অনুষ্ঠিত

কলারোয়া বাজার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় থানা মোড়স্থ কলারোয়া হোমিও হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলারোয়া বাজার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির আহ্বায়ক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী। কমিটির সদস্য সচিব আরিফ খাঁন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক সোনালী ইলেকট্রিক এর স্বত্ত্বাধিকারী শেখ কামরুল ইসলাম, সদস্য গাজী ইলেকট্রিক এর স্বত্বাধিকারী মাজহারুল হক মুক্তা,বিস্তারিত পড়ুন

এসএসসিতে বিজ্ঞান বিভাগে কলারোয়া উপজেলায় প্রথম ফারজানা আফরিন

যশোর শিক্ষা বোর্ডের ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ফারজানা আফরিন বিজ্ঞান বিভাগে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মেধা তালিকায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। সে সর্বোচ্চ ১২৪৪ নম্বর পেয়ে এ কৃতিত্ব অর্জন করেছেন। কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ফারজানা আফরিন কলারোয়া বাজারের মহাব্বত হোটেলের স্বত্বাধিকারী মো. মহব্বত আলী মোল্লা ও আনজুয়ারা খাতুনের ছোট মেয়ে। সে পৌরসদরের গদখালী গ্রামের বাসিন্দা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রব জানান, ‘এসএসসি পরীক্ষায় মোট ১৩০০ নম্বরেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আউশ আবাদে দুর্ভোগে কৃষকরা

বর্ষাকালেও অনেকটা অনাবৃষ্টির দরুণ পানির অভাবে ফসলী মাঠের আউশ ধানের আবাদে চরম দুর্ভোগের রয়েছেন কৃষকরা। ফলে বাধ্য হয়ে সেচের উপর নির্ভর করে আউশ আবাদ করতে হচ্ছে। আবহওয়ার বিরূপ প্রতিক্রিয়ায় মৌসুমি বৃষ্টির অভাবের প্রভাব গিয়ে পড়েছে কৃষক পর্যায়ে। সব থেকে বেশি প্রভাব পড়ছে আউশ ধানের আবাদে। পানির অভাবে কৃষক তার কাঙ্খিত ফসল ফলানো থেকে পিছিয়ে পড়ছেন। যার প্রভাব পড়তে পরে দেশের উপর। সাতক্ষীরার কলারোয়ার প্রায় প্রতিটি মাঠে এমন চিত্র দৃশ্যমান। আউশ ধানেরবিস্তারিত পড়ুন

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনের প্রস্তুতিকালে

কলারোয়ায় ছাত্রদল-যুবদলের ৭ নেতা গ্রেপ্তার

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনের প্রস্তুতিকালে সাতক্ষীরার কলারোয়ায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের ৭জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমাবার বিকেলে কলারোয়া উপজেলা মোড়স্থ সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার (১ আগস্ট) তাদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়। তাদেরকে নাশকতা মামলায় আটক দেখানো হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তাররা হলেন- পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের পুত্র ও সাবেক এমপি হাবিবের ভাইপো সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়ায় ১৪ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রুবেল হোসেন (২৯) উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের শাহাপুর গ্রামের তছির শেখের পুত্র। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোররাতে (১ আগস্ট) বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে রুবেল হোসেনকে ১৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

সাতক্ষীরায় জামায়াত-শিবির ও বিএনপির ৩২ নেতা-কর্মী আটক

সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও শহর জামায়াতের আমীর মুস্তাফিজুর রহমানসহ ৩২জন জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করার পর মঙ্গলবার দুপুরে আটক নেতা-কর্মীদের আদালতে পাঠায় পুলিশ। আটককৃতদের মধ্যে আছেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, শহর জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, ধুলিহর জামায়াতের আমির ইয়াসিন আলী, ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির ওসমান গনি, শহরের ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতিবিস্তারিত পড়ুন