Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সংসদ নির্বাচনে মনোনয়ন যুদ্ধ
কলারোয়ায় এখন আ.লীগের ৩ গ্রুপ!

দুটি গ্রুপ থেকে এখন তিনটি গ্রুপে দৃশ্যমান হয়েছে সাতক্ষীরার কলারোয়া আওয়ামী লীগ। বিগত কয়েকটি কেন্দ্রীয় কর্মসূচি তিন গ্রুপে পৃথকভাবে পালন করতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের। ইতোমধ্যে পৃথকভাবে তিনটি গ্রুপ বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে উপজেলা সদরে। পৌরসভা ও উপজেলা থেকে ইউনিয়নের ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলীয় গ্রুপ দৃশ্যমান। জাতীয় সংসদ ১০৫, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগের দুটি গ্রুপ থেকে এখন তিনটি গ্রুপে বিভক্ত হয়েছে বলে দেখাবিস্তারিত পড়ুন
আ.লীগ কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সোয়া ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই বৈঠক হয়। এর আগে বেলা ১১টা ১০ মিনিটে আওয়ামী লীগের কার্যালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আওয়ামী লীগের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাম্মী আহমেদ, দপ্তর সম্পাদকবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আ.লীগ কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান তিনি। আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন। এরই অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যালয়ে রয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্যবিস্তারিত পড়ুন
ছিলো নদীবন্দর: কলারোয়ার চান্দুড়িয়ায় স্থলবন্দর চালুর দাবি

ছিলো নদীবন্দর, এখন স্থলবন্দর চালু সময়ের দাবি সম্ভাবনাময় কলারোয়ার ঐতিহাসিক চান্দুড়িয়া মো. আরিফ মাহমুদ এমনই একটি সীমান্ত স্থান যেখানে একই সাথে স্থল সীমানা আবার নদী বা পানি সীমানা। সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সীমান্তবর্তী এক ঐতিহাসিক জনপদের চান্দুড়িয়া ও গোয়ালপাড়া গ্রাম। বাংলাদেশ ও ভারত সীমান্তভেদকারী ইছামতি নদীর কোল ঘেষে এই গ্রাম দু’টি। এ গ্রামের নামকরণের সঠিক ও প্রকৃত ইতিহাস জানা না গেলেও প্রবীনদের কাছে জনশ্রুতি আছে যে, চান্দু নামক প্রভাবশালী একবিস্তারিত পড়ুন
আশাশুনিতে বয়স্ক বিধবা নারীর মৃত্যু নিয়ে গুঞ্জন, ছেলে ও ছেলে বউ গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনিতে আয়েশা খাতুন (৬০) নামের এক বয়স্ক বিধবা মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে আশাশুনির ফকরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আয়েশা খাতুন আত্মহত্যা করেছেন নাকি তাকে বালিশ চাঁপা দিয়ে হত্যা করা হয়েছে- এনিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। এদিকে, পুলিশ নিহতের ছেলে রমজান আলী (৩২) ও ছেলের বউ মিনারা খাতুনকে আটক করেছে। আয়েশা খাতুন ফকরাবাদ গ্রামের মৃত আক্কাস মোল্যার স্ত্রী।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

কলারোয়ার গয়ড়া বাজারে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২ আগস্ট) গয়ড়া বাজারে এ অভিযান পরিচালিত হয়। এসময় মেসার্স সাদিয়া স্টোরে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাতক্ষীরা জেলা পুলিশের এএসআই রনজিৎ বিশ্বাস, কলারোয়া উপজেলা স্যানিটিশন ইন্সপেক্টর শফিকুর রহমান, সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
দেবহাটায় মাদকমুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা

সাতক্ষীরার দেবহাটার হাদীপুরে মাদকমুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ প্রতিরোধে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার হাদীপুর গ্রাম উন্নয়ন কমিটির সার্বিক ব্যাবস্থাপনায় নওয়াপাড়া ইউনিয়নের আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে একটি র্যালী সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের হাদিপুর এলাকার বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় হাদীপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওয়াপাড়া ইউনিয়নবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস’ পালন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আজহার আলী, কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী,বিস্তারিত পড়ুন
কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

ঢাকায় নিযুক্ত বিদেশী কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। বুধবার বিকাল সাড়ে ৪টায় গুলশানের লেকশোর হোটেলে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সদস্য ইশরাক হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্যবিস্তারিত পড়ুন
একদিন বাংলাদেশের মানুষ চাঁদে যাবে, প্লেন বানাবে: শেখ হাসিনা

একদিন বাংলাদেশের মানুষ চাঁদে যেতে সক্ষম হবে, তারা প্লেন বানাবে-এমন আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এদিন সমাবেশের শুরুতে প্রধানমন্ত্রী রংপুর জেলার ২৭টি বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৫টি উন্নয়ন প্রকল্পের ভিক্তিপ্রস্তর স্থাপন করেন। শেখ হাসিনা বলেন, লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এয়ার স্পেস বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। সেখানে গবেষণা হবে।বিস্তারিত পড়ুন

