Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জেলা বন ও উন্নয়ন কমিটির সভা
সাতক্ষীরায় ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা

সাতক্ষীরায় জেলা বন ও উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “এবারের বৃক্ষ মেলা জাঁকজমকপূর্ণভাবে বড় পরিসরে আয়োজন করা হবে। মেলায় অংশগ্রহণকারী নার্সারী মালিকদের পুরস্কার ও মেলার উদ্বোধনীবিস্তারিত পড়ুন
সদস্য সংগ্রহ কর্মসূচি সফলের লক্ষ্যে
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক লীগের বিশেষ প্রতিনিধি সভা

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কর্মসূচি সফল করার লক্ষ্যে বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের চৌরঙ্গী মোড় হতে রসুলপুর অভিমুখে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার আয়োজনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতারবিস্তারিত পড়ুন
স্কুল ফিডিং সম্প্রসারণে সহায়তা করবে বিশ্ব খাদ্য কর্মসূচি: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে স্কুল ফিডিং কর্মসূচি সম্প্রসারিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (২৪ জুলাই) রোমে খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনের ফাঁকে এক প্লেনারি সেশনে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশে স্কুল ফিডিং কর্মসূচি আরও সম্প্রসারিত করতে কারিগরি সহায়তা দেবে বিশ্ব খাদ্য কর্মসূচি। তিনি জানান, ইন্টারন্যাশনাল স্কুল মিল কোয়ালিশনে বাংলাদেশ ৮৫তম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এর মাধ্যমে দেশের সব উপজেলায় প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে খাদ্যবিস্তারিত পড়ুন
খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইতালির রোমে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে এফএও সদর দফতরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য টেকসই খাদ্য ব্যবস্থা: অভিন্ন যাত্রায় বৈচিত্র্যময় পথ’। ২৪ থেকে ২৬ জুলাই পর্যন্ত চলবে এ সম্মেলন। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেবেন। ফোরামে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, কৃষি বিশেষজ্ঞ, খাদ্য উৎপাদনকারী, বিজ্ঞানী, গবেষক এবং অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী ‘ফুড সিস্টেমবিস্তারিত পড়ুন
মাশরাফির মেন্টর হওয়া নিয়ে যা বললেন পাপন

টাইগারদের অনেক জয়ের নায়ক ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা। পাশাপাশি দলের ভালো নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে রাজনীতিতে জড়িয়ে সংসদ সদস্যও হয়েছেন মাশরাফি। সম্প্রতি তামিম ইকবাল খেলা থেকে অবসরের ঘোষণা দিলে তাকে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেন মাশরাফি। এরপরই নতুন করে দাবি ওঠে তাকে বাংলাদেশ দলে মেন্টর নিয়োগ দেওয়ার। রোববার দলে মেন্টর থাকার বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসময় গণমাধ্যমের সঙ্গেবিস্তারিত পড়ুন
বিরোধী দল ছাড়া নির্বাচন, কম্বোডিয়ায় মার্কিন ভিসা নিষেধাজ্ঞা ও সহায়তা স্থগিত

কম্বোডিয়ার নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হওয়ায় দেশটির কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে সেখানে বিদেশি কিছু সহায়তা কর্মসূচিও স্থগিত করেছে ওয়াশিংটন। রোববার নির্বাচনে দেশটির ক্ষমতাসীন দল কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) নিরঙ্কুশ বিজয় ঘোষণার পরই এ পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ভাষ্য- দেশটিতে গণতান্ত্রিক পরিস্থিতির অবনতির সঙ্গে যারা জড়িত, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, কম্বোডিয়ার নির্বাচন অবাধ ওবিস্তারিত পড়ুন
‘হঠাৎ সচিবদের বিশেষ বৈঠকের’ খবর সঠিক নয় : মন্ত্রিপরিষদ সচিব

‘হঠাৎ সচিবদের বিশেষ বৈঠকের’ খবর সঠিক নয় বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেছেন, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব সভা অনুষ্ঠিত হয়েছে। আলাদা কোনো বিশেষ সভা করা হয়নি। সোমবার সচিবালয়ে সভা শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়, হঠাৎ সব সচিবকে ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশেষ কোনো মিটিং ছিল না। নিয়মিত যে মিটিং, সেটিইবিস্তারিত পড়ুন
২৭ জুলাই বিএনপির মহাসমাবেশের দিন যুবলীগ কর্মসূচি দিয়ে সংঘাতের পাঁয়তারা করছে: মির্জা ফখরুল

২৭ জুলাই বিএনপির মহাসমাবেশের দিন যুবলীগ কর্মসূচি দিয়ে সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৭ জুলাই কোনো সংঘাত-সংঘর্ষ হলে এর দায় ক্ষমতাসীন দল ও সরকারকে নিতে হবে হুশিয়ারি করেছেন তিনি। মির্জা ফখরুল সরকারি দলকে তাদের সমাবেশের তারিখ পরিবর্তনের আহ্বানও জানান। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারের মন্ত্রী এমপিরা যেবিস্তারিত পড়ুন
নেতাকর্মীরা বিসিএস দেয় কিন্তু লিখিত পরীক্ষায় টিকতে পারে না: ওবায়দুল কাদের

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিসিএস পরীক্ষা দেয় কিন্তু লিখিত পরীক্ষায় টিকতে পারে না। লিখিত পরীক্ষায় পাস করলে ভাইভাতে গিয়ে আউট। আজকে আমাদের প্রধানমন্ত্রী মাঝে মাঝে খুবই কষ্ট পান, তাকে বাধ্য হয়ে অনেক সময় ভিন্নমতের সহকর্মীদের সঙ্গে কাজ করতে হয়। এটা তিনি প্রকাশও করেন। সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দলটির নবগঠিত শিক্ষা ও মানবসম্পদ উপকমিটি পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদেরবিস্তারিত পড়ুন

