Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
২৭ জুলাই শান্তি সমাবেশ ডেকেছে আ.লীগের ৩ সংগঠন

আগামী ২৭ জুলাই শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩ সংগঠন। বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের প্রতিবাদে’ এই সমাবেশ করবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। সোমবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এই কর্মসূচি ঘোষণা করেন। যুবলীগ সাধারণ সম্পাদক নিখিল বলেন, যে গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের অগ্রগতির বিরুদ্ধে, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে- সেই গোষ্ঠী হলো বিএনপি-জামায়াত। তারা একটি দেশবিরোধীবিস্তারিত পড়ুন
এবার দেশব্যাপী তিন দিনের কর্মসূচি জামায়াতের

১ আগস্ট ঢাকায় সমাবেশসহ দেশব্যাপী তিন দিনের কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে ২৮ জুলাই সব মহানগর ও ৩০ জুলাই সব জেলা সদরে বিক্ষোভ মিছিল করবে। সোমবার রাজধানীর একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। দলটির ভারপ্রাপ্ত আমির বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমিরসহ গ্রেফতারকৃত সব নেতাকর্মী ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এসব কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী। তিনিবিস্তারিত পড়ুন
কাঠগড়ায় ফুঁপিয়ে কাঁদলেন পরীমনি

আদালতের এজলাসে কাঠগড়ায় দাঁড়িয়ে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ফুঁপিয়ে কাঁদলেন চিত্রনায়িকা পরীমনি। সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ এমন ঘটনা ঘটে। এদিন সাভারের বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে তার করা মামলায় সাক্ষ্য দিচ্ছিলেন তিনি। দুই বছর আগে ওই ঘটনা ঘটেছিল। ঘটনার কিছু বিবরণ দিতে গিয়ে কথা বলতে পারছিলেন না ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা। একপর্যায়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন পরীমনি। পরে আদালত তাকে ক্যামেরা ট্রায়ালে কথা বলার সুযোগ দেন।বিস্তারিত পড়ুন
কোকা-কোলা’র দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি অপারেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন অজয় বিজয় বাতিজা

কোকা-কোলা’র দক্ষিণ-পশ্চিম এশিয়া (এসডব্লিউএ) অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি অপারেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন অজয় বিজয় বাতিজা। দ্য কোকা-কোলা কোম্পানির সাথে অজয়ের ক্যারিয়ারের বয়স প্রায় ২৪ বছর। মার্কেটিং ও ফ্র্যাঞ্চাইজি বিষয়ে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। ১৯৯৯ সালে হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস প্রাইভেট লিমিটেড (এইচসিসিবিপিএল)-এর ফ্রন্ট লাইন সেলস টিমের সাথে অজয়ের পেশাদার জীবনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটির মধ্যে বিভিন্ন ভূমিকায় ধারাবাহিকভাবে উন্নতি করেছেন তিনি। ২০০৫ সালে তিনি সাবকো ভিয়েতনাম-এর মেকং ডেলটা অঞ্চলের আঞ্চলিক ম্যানেজার পদেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভায় পানিসম্পদ সচিব

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসন ও পানিসম্পদ উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) সকালে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির। সভায় সচিব নাজমুল আহসান সাতক্ষীরার ভাঙন কবলিত এলাকা সমূহে বেড়িবাঁধ নির্মানের কাজের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, ‘গাবুরায় মেগা প্রকল্প ছাড়াও জলাবদ্ধতা নিরসনে পানিবিস্তারিত পড়ুন
সেনাবাহিনীকে জনগণের আস্থা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতির পিতার হাতে গড়া সেনাবাহিনী জনগণের যে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে তা ধরে রাখার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে সেনাবাহিনীর দফতরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৩’ এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান। প্রযুক্তির পাশাপাশি সেনাসদস্যদের পেশাগত মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনীকে শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর। একইসঙ্গে যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের নির্বাচিত করার নির্দেশ দেন। দেশের যে কোনো দুর্যোগে সেনাবাহিনী জনগণের পাশেবিস্তারিত পড়ুন
খালেদা জিয়াকে নিয়ে মার্কিন শিল্পী এমিলি এন্ডারসনের গান (ভিডিও)

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংগ্রামী জীবনের চেতনা নিয়ে এবার গান গেয়েছেন মার্কিন সঙ্গীত শিল্পী এমিলি এন্ডারসন। ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে এ গান পরিবেশিত হয়। গানের মাধ্যমে তিনি বাংলাদেশের জনগণের কাছে খালেদা জিয়ার মুক্তির জন্য সোচ্চার হবার আহবান জানিয়েছেন। এর আগেও বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে বিভিন্ন দেশের বেশ কয়েকজন শিল্পী খালেদা জিয়ার মুক্তির জন্য গান গেয়েছেন। মার্কিন শিল্পী এমিলি এন্ডারসনবিস্তারিত পড়ুন
প্রেমিকার পেছনে খরচ হওয়া টাকা ফিরে পেতে যে কাণ্ড করলেন প্রেমিক!

ভালোই চলছিল দুজনের প্রেম। সম্পর্কের মধ্যে প্রেমিকাকে ভালোবেসে অনেক কিছু উপহারও দিয়েছেন। দিয়েছেন অনেক দামি উপহারও। তার পরও মন পেলেন না প্রেমিকার, চাইলেন ব্রেকআপ। এর পর ঘটে গেলে এক কাণ্ড। পরিবারের আপত্তির কারণে প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখতে চাননি প্রেমিকা। এদিকে ব্রেকআপে রাজি নয় প্রেমিক। শেষমেষ প্রেমিকার পেছনে খরচ হওয়া টাকা ফেরত চাইলেন প্রেমিক। আর তাতেই বাধল বিপত্তি। প্রেমিকা টাকা দিতে পারেননি। আর তার ব্যাগ ছিনতাই করে ক্ষতিপূরণের চেষ্টা করেন যুবক। জানাবিস্তারিত পড়ুন
সুইডেনে কুরআন অবমাননা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ক্ষোভ

সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো ক্ষোভ প্রকাশ করেছে। শুক্রবার জুমা’র নামাজের পর সড়কে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে অনেক দেশে। গত বৃহস্পতিবার সুইডেনের পুলিশ বিক্ষোভের অনুমতি দিলে স্টকহোমে বসবাসকারী একজন ইরাকি খ্রিস্টান, দেশটির দূতাবাসের বাইরে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনকে লাথি মারে এবং তার ওপর দাঁড়িয়ে থাকে। এর পর ইরান, ইরাক এবং লেবাননের ক্ষুব্ধ মানুষ বিক্ষোভ শুরু করে। এদিকে সুন্নি শাসিত উপসাগরীয় আরব দেশ সৌদি আরব এবং কাতার কুরআনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মাদ্রাসা ছাত্রদের বলাৎকারের অভিযোগ ক্যাশিয়ারের বিরুদ্ধে!

মাদ্রাসা ছাত্রদের বলাৎকারের (ধর্ষণ) অভিযোগ উঠেছে ক্যাশিয়ারের বিরুদ্ধে। কোমলমতি ছাত্রদের নির্যাতনের মাধ্যমে বাধ্য করেন তার ইচ্ছা পূরণ করতে। ঘটনাটি জানাজানি হওয়ার পর নিজেকে বাঁচাতে মাদ্রাসার মোহতামিমের যোগসাজসে প্রতিষ্ঠানটির শিক্ষকদের একের পর এক চাকরিচ্যুত করছেন প্রভাবশালী ওই ক্যাশিয়ার। অভিযুক্ত আবুল এফতেখার সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদের প্রতিষ্ঠান মাদরাসাতুস্ সুফ্ফাহ এর ক্যাশিয়ার। তিনি শহরের ঈমান গ্লাস স্টোরের স্বত্বাধিকারী ও সরকারি কলেজ মোড় এলাকার বাসিন্দা। এদিকে, এসব ঘটনা যা জানি হলে বর্তমানে মাদ্রাসারবিস্তারিত পড়ুন

