শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিএনপির তারুণ্যের সমাবেশের মৌখিক অনুমতি ডিএমপির

আগামী রোববার (২২ জুলাই) তারুণ্যের সমাবেশ করার বিষয়ে বিএনপিকে মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২০ জুলাই) যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দীন টুকু ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুখের সঙ্গে দেখা করার পর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করার জন্য ডিএমপির পক্ষ থেকে মৌখিক অনুমতি দেয়া হয়েছে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধিদল গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ৪০ বাংলাদেশি কিশোর-কিশোরী

বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার ৪০ বাংলাদেশি কিশোর-কিশোরীকে উদ্ধারের ৬ বছর পর স্বদেশে ফেরত পাঠিয়েছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশন। বৃহস্পতিবার (২০জুলাই) সন্ধ্যায় আনুষ্ঠানিকতা শেষে যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সদস্যদের হাতে তাদের তুলে দেয়া হয়। আইনি সহয়তা দিতে বাংলাদেশি তিনটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে। ফেরত আসা শিশুদের এক নজর দেখতে সীমান্তে ভিড় জমায় তাদের স্বজনরা। সন্তানদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। ফেরত আসা শিশুদের বাড়ি যশোর, নড়াইল,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে বিট পুলিশিং কমিটির সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছিতে বিট পুলিশিং কমিটির এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) আমিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল। অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রর পরিচালনায় অন্যদেরবিস্তারিত পড়ুন

মামলার তদন্তভার পিবিআইয়ের হাতে

কলারোয়ায় কথিত ধর্ষন মামলার ভিকটিম থাকলেন ভারতে আর ধর্ষিতা হলেন বাংলাদেশে!

কলারোয়ায় ধর্ষন মামলায় প্রতারণার শিকার হয়েছেন মোবারক হোসেনের নামের এক ব্যক্তি। যার মামলা নং- সাতক্ষীরার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন নং-৩১৭/২৩, তারিখ-১০ জুলাই, ২০২৩। এদিকে মামলার তদন্ত বিলম্বিত হওয়ার কারণে ধর্ষন মামলায় দ্রুত বিচার পেতে ও বিষয়টি চাঞ্চল্যকর করার জন্য ওই নারী গত ১৮ জুলাই সকালে কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলার শিবানন্দকাটি গ্রামের মোবারক হোসেন ও ভারত ভ্রমনের ভিসা প্রসেসিং করতে আসা প্রতিষ্ঠানের পরিচালক মোকন্দ দাসের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

স্বর্ণের দাম লাখ টাকা ছাড়ালো

দেশের বাজারে স্বর্ণের দাম লাখ টাকা ছাড়িয়েছে। সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে এই মানের স্বর্ণের ভরি দাম পড়বে ১ লাখ ৭৭৭ টাকা। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই দাম শুক্রবার থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে শিক্ষক স্ত্রী কর্তৃক বেকার স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজার এলাকার রওশান কাগুচীর ভাড়া বাসায় স্ত্রী মহুহা দেবনাথ (৩৫) কর্তৃক স্বামী সুজন কুমার নাথ (৪২) কে হত্যা চেষ্টার অভিযোগ উঠছে। এ ঘটনায় সুজন কুমার নাথ কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিগত মঙ্গলবার (১১জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কৃষ্ণনগর বাজার এলাকার ভাড়া বাসায় মহুহা দেবনাথ তার স্বামী সুজন কুমার নাথকে হত্যার উদ্দেশ্য চেতনা নাশক খাওয়ায়। সুজন চেতনা নাশকের প্রভাবে অসুস্থ হয়ে পড়লে স্ত্রীবিস্তারিত পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মের ছুটি বাতিলে মিশ্র প্রতিক্রিয়া

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের সরকারি আদেশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই আদেশ প্রকাশ করা হয়। এর আগে বুধবার শিক্ষামন্ত্রী এ সংক্রান্ত ঘোষণা দেন। এদিকে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের এই আদেশ নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারি তরফে ছুটি বাতিলের এই সিদ্ধান্তের পক্ষে শিখনঘাটতি পূরণের যুক্তি দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষক-অভিভাবকরা বলছেন, ছুটি শুরুর আগের দিন এভাবে ঘোষণা দেওয়া হঠকারিতা এবং স্বেচ্ছাচারিতার শামিল। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ চলছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা শহরের রসুলপুর কাশফুল কুরআন মাদ্রাসার শিক্ষক মীম বদরুজ্জামানের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তরা বলেন, দুর্নীতিবাজ, লম্পট, একাধিক ছাত্র বলাৎকারকারী, কাশফুল মাদ্রাসার ভন্ড শিক্ষক অবিলম্বে গ্রেফতার না করা হলে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে। বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টায় রসুলপুর কাশফুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার সামনে এ মানববন্ধন পালিত হয়। রসুলপুরবাসীর আয়োজনে সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-দৌলা- সাগরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফারহা দীবা খান সাথী, নাসিরবিস্তারিত পড়ুন

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক বিএনপি’র

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুকের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সোয়া এক ঘণ্টা বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ছিলেন হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের গোয়ালপোতায় উঠান বৈঠকে এমপি রবি

বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর আয়োজনে ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, গোয়ালপোতা এলাকাটি খুবই অবহেলিত রয়েছে। এ দোষ আমার না। আপনাদের এলাকার জনপ্রতিনিধিরা রাস্তাবিস্তারিত পড়ুন