শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছিতে বিট পুলিশিং কমিটির সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছিতে বিট পুলিশিং কমিটির এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) আমিনুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল।

অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রর পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, শিক্ষক শাহিনুর রহমান শাহিন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য মারুফ হোসেন, ইউপি সদস্য ইয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ইউপি সদস্য মুনসুর আলী বিশ্বাস, ইউপি সদস্য বিল্লাল হোসেন, কেঁড়াগাছি বিট পুলিশ অফিসার এসআই বাকি বিল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন, বিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশ আপনার পাশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার ১২টি ইউনিয়নে শুরু হয়েছে বিট পুলিশিং সমাবেশ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা