শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা পৌরসভার পানির বিল সহনশীল করা হবে : এমপি রবি

সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের নাগরিক সেবার লক্ষ্যে আগামী ১ সপ্তাহের মধ্যে কোভিড-১৯ প্রকল্পের আওতায় ১০ কোটি টাকা ব্যয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে চলাচলের অনুপযোগি রাস্তা সমূহ চলাচলের উপযোগি করা হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডে স্ব-স্ব কাউন্সিলরদের রাস্তার নাম দেওয়ার নির্দেশনা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। তিনি মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে সাতক্ষীরা পৌরসভায় যান এবং পৌরসভার প্যানেল মেয়র, পৌর কাউন্সিলর ও পৌর কর্মকর্তাদের সাথেবিস্তারিত পড়ুন

নড়াইলে স্ত্রী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামী গ্রেফতার

নিজ স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি জাহাঙ্গীর শেখ হেদায়েতকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ। তিনি লোহাগড়া থানাধীন পদ্মবিলা গ্রামের মৃত গোলাম রব্বানী শেখের ছেলে। মঙ্গলবার (১৮ জুলাই) ভোর রাতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। হত্যা মামলা ছাড়াও সে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া সে লোহাগড়া ও নড়াইল সদর থানার চুরি মামলার এজাহারনামীয় আসামি। পুলিশ সূত্রে জানা গেছে, আঞ্জুয়ারা বেগম নামে এক মহিলাকেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা

সাতক্ষীরার শ্যামনগরে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন এর সহায়তায় শ্যামনগরে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মঙ্গলবার সকালে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন মাধ্যমে শপথ গ্রহণ প্রক্রিয়ায় কিশোর কিশোরীদের সম্পৃক্তকরণ শীর্ষক দক্ষতা উন্নয়নমূলক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ-বিন- শফিকের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন ওসিসি’র প্রোগ্রাম অফিসার প্রণব বিশ্বাস, নকিপুর মাধমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

সরকারি চাকরিজীবীদের দেয়া হলো ‘বিশেষ সুবিধা’, বাড়লো বেতন

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৮ জুলাই) অর্থ মন্ত্রণালয় থেকে ‘বিশেষ সুবিধা’ নামে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান খান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতন স্কেলসমূহের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিবর্গকেবিস্তারিত পড়ুন

‘গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই’ : শামীম ওসমান ইস্যুতে যুক্তরাষ্ট্র

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফররত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে হেনস্তার চেষ্টা চালিয়েছে কতিপয় যুবক। এরপর তাদের একজনের বাড়িতে হামলা হয়। এ বিষয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার (১৭ জুলাই) নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার মিলারের কাছে প্রশ্নবিস্তারিত পড়ুন

‘আমার গ্রাম আমার শহর’সহ একনেকে ১৮ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন

‘আমার গ্রাম আমার শহর’সহ ১৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার কোটির বেশি। মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমার গ্রাম আমার শহর প্রকল্পটির মাধ্যমে শহরের মতো গ্রামেও আবাসনের জন্য ফ্ল্যাট সুবিধা, ইউনিয়নের রাজস্ব আহরণ ব্যবস্থা, সাংস্কৃতিক কেন্দ্র, পানিবিস্তারিত পড়ুন

হিরো আলমের ওপর হামলা তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের

জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের দিন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা তদন্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৮ জুলাই) রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে হিরো আলমের ওপর হামলা নিয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথু মিলার এ আহ্বান জানান। তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার যেকোনো তথ্য অতি সূক্ষ্ণ, স্বচ্ছ এবংবিস্তারিত পড়ুন

জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা

বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। বেলা ১১টার দিকে পল্টন-হাইকোর্ট সড়কও বন্ধ করে দেন শিক্ষকরা। দেখা যায়, শিক্ষকরা রাস্তা অবরোধ করে দাবি আদায়ে স্লোগান দিচ্ছেন। এতে হাইকোর্ট-মৎস্য ভবন হয়ে গুলিস্তান অভিমুখী রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে যানবাহনের দীর্ঘসারি দেখা গেছে। দেশের বিভিন্নবিস্তারিত পড়ুন

বিএনপির পদযাত্রা পতন যাত্রা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পদযাত্রা পরাজয় যাত্রা। পদযাত্রা পতন যাত্রা শুরু হয়ে গেছে। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, তিনি বলেন, আমেরিকা দিয়ে গেল ঘোরার ডিম। তত্ত্বাবধায়ক হবে না। সরকারের পদত্যাগ হবে না। শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নই উঠে না।বিস্তারিত পড়ুন

চিকিৎসকদের আন্দোলনে ‘অচল’ বেসরকারি হাসপাতাল, ভোগান্তি চরমে

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস ও অপারেশন বন্ধের কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের সব বেসরকারি হাসপাতালের কার্যক্রম। এতে রোগীদের ভোগান্তিও চরমে পৌঁছেছে। সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিন কোনো ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা ও অপারেশন করছেন না ডাক্তাররা। এতে বেসরকারি হাসপাতালের বেশিরভাগ কার্যক্রম বন্ধ হয়ে আছে। রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল সূত্রে জানা যায়, দূর-দূরান্ত থেকে রোগী এসে সেবা না পেয়ে পড়ছেন বিপাকে। অনেকেই অন্যান্য হাসপাতালে গিয়েও দেখেনবিস্তারিত পড়ুন