Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
হিরো আলমের ওপর হামলায় জাতিসংঘের উদ্বেগ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। মঙ্গলবার (১৮ জুলাই) টুইটারে গোয়েন লুইস বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর অফিস। সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রত্যেকের মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষিত করার আহ্বান জানান তিনি। এর আগে, সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে আশরাফুলবিস্তারিত পড়ুন
ফের কারাগারে সাতক্ষীরা পৌর মেয়র চিশতী

নাশকতার মামলায় সাতক্ষীরা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতীকে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ জুলাই) মেয়র চিশতী সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত তার জামিন না’মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। এর আগে তিনি পৃথক দুটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন। সম্প্রতি তিনি অন্য একটিবিস্তারিত পড়ুন
মিছিলে মিছিলে রাজধানীতে বিএনপির পদযাত্রা

রাজধানীর কারওরান বাজার পার হচ্ছে বিএনপির পদযাত্রা। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে গাবতলী থেকে বিএনপির এই পদযাত্রা শুরু হয়। মিছিলে মিছিলে এই পদযাত্রায় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গিয়েছে। ১৬ কিলোমিটারের এই পদযাত্রা টেকনিক্যাল মোড়, মিরপুর-১, মিরপুর-১০ গোল চত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁওয়ের তালতলা, বিজয় স্মরণী হয়ে কারওয়ান বাজার অতিক্রম করে। পদযাত্রাটি এফডিসি, মগবাজার, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়েসাহেব বাজার মোড়ে গিয়ে বিকেলে শেষ হয়। এই পদযাত্রা ঘিরেবিস্তারিত পড়ুন
ঢাকা-১৭ আসনে ভোট পড়েছে সাড়ে ১১ শতাংশ, নৌকার আরাফাত নির্বাচিত

ঢাকা-১৭ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। নৌকা প্রতীকে তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। সোমবার (১৭ জুলাই) রাতে ১২৪টি কেন্দ্রের এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। নির্বাচনে ১১ দশমিক ৫১ শতাংশ ভোট পড়েছে। ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যাবিস্তারিত পড়ুন
নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে : মির্জা ফখরুল

রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ। তারা হিরো আলমকে পর্যন্ত সহ্য করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনা এবং তার সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। একই সঙ্গে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। কারণ, তারা আইন করে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে দিয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকেলে খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্বরেবিস্তারিত পড়ুন
নির্বাচন বয়কট করলেন হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন এ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। হিরো আলমের পক্ষ থেকে এ ঘোষণা দেন তার নির্বাচনী কমিটির প্রধান নির্বাচনী এজেন্ট ইলিয়াস হোসেন। সোমবার রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে এ ঘোষণা দেন তিনি। হিরো আলমের ওপর হামলা ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ নির্বাচনে কারচুপির অভিযোগে এ ঘোষণা দেওয়া হয়। ইলিয়াস হোসেন বলেন, হিরো আলমের ওপর হামলা আমরা কোনোভাবেই মেনে নেব না।বিস্তারিত পড়ুন
‘হিরো আলমের ওপর হামলার ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা’

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ভিডিও ফুটেজ ও ছবি দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন। সোমবার বিকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের বাইরে হিরো আলমের ওপর হামলার পর এসব কথা বলেন তিনি। রিটার্নিং কর্মকর্তা বলেন, হিরো আলম এখানে এসেছিলেন। ভোটকেন্দ্রের ভেতরে তাকে মারধর করা হয়নি। পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে বের করে দিয়েছে। বাইরে তার ওপর হামলা হয়েছেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে শিক্ষকের পিটুনিতে ছাত্র হত্যা মামলায় চার শিক্ষক কারাগারে

সাতক্ষীরার কালিগঞ্জে নলতা হাইস্কুলে শিক্ষকের প্রহারে নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাসের মৃত্যুর ঘটনায় চার শিক্ষক সহ অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত ছাত্রের বাবা দীনবন্ধু দাস। সোমবার (১৭ জুলাই) সকালে বাদী হয়ে কালিগঞ্জ থানায় তিনি এই মামলা দায়ের করেন। এর আগে গতকাল রাতে তিনি একটি এজাহার দাখিল করেছিলেন। ওই মামলায় আটককৃত শিক্ষকদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। মামলার আসামী শিক্ষকরা হলেন মূল অভিযুক্ত অবকাশ কুমার খাঁ, প্রধানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে

সাতক্ষীরায় যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের খাদে পড়েছে। সোমবার (১৭ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা আব্বাস গার্ডেন (ঋশিল্পীর সন্নিকটে) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিবহণটি রংপুর থেকে সাতক্ষীরা হয়ে শ্যামনগর যাচ্ছিলো বলে জানা গেছে। গাড়িটির নাম্বার রংপুর-ব ১১-০০১৩। স্থানীয়রা জানান, ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। কারোর কোনো ক্ষতি হয়নি। এক মহিলা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। যিনি পাশ্ববর্তী বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবেবিস্তারিত পড়ুন
কলারোয়ার বুঝতলায় আ.লীগের কর্মি সমাবেশ ও কার্যালয় উদ্বোধন

কলারোয়ার বুঝতলায় আ.লীগের কর্মী সমাবেশও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ৮নং বড়ালী ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুঝতলা মাদরাসা মাঠে ৮নং বড়ালী ওয়ার্ডের দলীয় কার্যালয় উদ্বোধন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিস উদ্বোধন করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম লাল্টু। সভায় সভাপতিত্ব করেন সোনাবাড়িয়া ইউপিরবিস্তারিত পড়ুন

