Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার সিংগা হাইস্কুলে ধারাবাহিক ও ষান্মাসিক মূল্যায়নে শিক্ষকদের প্রশিক্ষণ

কলারোয়ার বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে ‘জাতীয় শিক্ষাক্রম রুপরেখা বাস্তবায়নে শিক্ষকদের মূল্যায়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জুলাই) সকাল ১১টায় স্কুলের অফিস কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস। তিনি উপস্থিত শিক্ষকদেরকে নতুন কারিকুলামে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন ও ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা-২২ অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে অংশগ্রহন করেনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বেদানা-মাল্টা চাষে সাফল্য পিতা-পুত্রের

সাতক্ষীরার কলারোয়ায় বেদানা-মাল্টা চাষে সাফল্য পেয়েছেন পিতা-পুত্র। সাড়ে ২২ শতক জমিতে বেদানা, মাল্টার পাশাপাশি কমলা, আঙ্গুর, আপেল, লিচু, ছবেদা, কাগুজে লেবু, চালতে, ড্রাগন ফল রোপন করেছেন তারা। উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহ গ্রামের সাবেক ইউপি সদস্য গোলাম সরোয়ার খান ও তার কলেজ পড়–য়া পুত্র হাফিজুর রায়হান খান নিজেদের বাড়িতে পর্যায়ক্রমে বেদানাসহ বিভিন্ন ফলজ গাছ রোপন করেন। সেই ফলের চাষে বর্তমানে পিতা-পুত্র সাফল্যের মুখ দেখেছেন, হয়েছেন লাভবানও। গোলাম সরোয়ার খান বলেন, ‘বাড়িতে পড়েবিস্তারিত পড়ুন
পুলিশের ডিআইজি পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের রাজশাহী, রংপুর ও বরিশাল রেঞ্জসহ উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে রবিবার এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ। বদলি হওয়া কর্মকর্তারাদের মধ্যে সিআইডির ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে ট্যুরিস্ট পুলিশে, সিআইডির অতিরিক্ত ডিআইজি (বর্তমানে উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম নাহিদুল ইসলামকে সিআইডিতে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (উপ-পুলিশবিস্তারিত পড়ুন
ইসির নিবন্ধন পেলো না নাগরিক ঐক্য, এবি পার্টি, গণঅধিকার পরিষদসহ ১০ দল, নিবন্ধন পাচ্ছে বিএনএম এবং বিএসপি

শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়লো নানাভাবে আলোচিত ও সমালোচিত গণঅধিকার পরিষদ। সেই সঙ্গে নাগরিক ঐক্য, আমার বাংলাদেশ পার্টিসহ (এবি পার্টি) আরও ৯টি দল ছিটকে পড়ছে নিবন্ধনের তালিকা থেকে। তবে মাত্র দুটি দল এবার ইসির নিবন্ধন পাচ্ছে। দল দুটি হলো— বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। নতুন দুটি দলের বিষয়ে সোমবার (১৭ জুলাই) পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে ইসি। রবিবার ইসির সভায় আলোচনার জন্য সংক্ষিপ্তবিস্তারিত পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার উন্নয়ন বাধাগ্রস্ত করেছে বিএনপি-জামায়াত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৮ সালের আগে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অস্ত্রের ঝনঝনানি ও বোমাবাজি ছিল। তবে বর্তমানে সেই পরিস্থিতি নেই। দেশের মানুষ শিক্ষিত হোক সেটা বিএনপি-জামায়াত চায় না বলেও মন্তব্য করেন তিনি। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অধ্যক্ষ সম্মেলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার উন্নয়ন বাধাগ্রস্ত করেছে বিএনপি-জামায়াত। ক্ষমতায় থেকে আওয়ামী লীগ যেসব বৃত্তি বা গবেষণা অনুদান চালু করেছে, বিএনপি বারবারবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার ১১ মামলায় হাজিরা ২০ আগস্ট ধার্য

নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১১ মামলায় হাজিরার জন্য ২০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। রবিবার এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। পরিপ্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান নতুন দিন ধার্য করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।বিস্তারিত পড়ুন
বিএনপির পদযাত্রায় ‘আপত্তি’ নেই পুলিশের

সরকার পতনের একদফা কর্মসূচির অংশ হিসেবে আগামি ১৮ ও ১৯ জুলাই দুদিনের পদযাত্রা পালন করবে বিএনপি। দলটির এ কর্মসূচি নিয়ে আপত্তি নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার দুপুর ১২টায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ডিএমপি কমিশনার বলেছেন— একটি রুট নিয়ে পরামর্শ আছে। তবে তাৎক্ষণিক এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বিএনপির এ নেতা।বিস্তারিত পড়ুন
শিক্ষা জাতীয়করণের দাবিতে ষষ্ঠ দিনের মতো আন্দোলনে শিক্ষকরা

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ষষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। শিক্ষকদের স্লোগানে উত্তাল রাজধানীর প্রেসক্লাব এলাকা। রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে দেখা গেছে শিক্ষকদের। বৃষ্টির মধ্যেও তারা অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। শিক্ষক নেতারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারিবিস্তারিত পড়ুন
শুনানির একদিন আগেই দেশ ছাড়লেন সম্রাট

রিট শুনানির একদিন আগেই চিকিৎসার জন্য দেশের বাইরে চলে গেলেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। রবিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানির সময় এ কথা জানান তার আইনজীবী মনসুরুল হক। শনিবার রাতে চিকিৎসার জন্য আদালতের অনুমতি নিয়েই কলকাতা গেছেন তিনি। এ সময় সম্রাট সঠিক সময়ে দেশে ফিরছেন কিনা, তা ১ আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে গত ১ জুন ঢাকার বিশেষ আদালত ৬-এর বিচারক মঞ্জুরুলবিস্তারিত পড়ুন
মায়ের কাছে থাকবে জাপানি দুই শিশু

জাপানি মায়ের জিম্মায় থাকবে দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা। রোববার ঢাকা জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান ভুইয়া দুই শিশুর বাবার করা আপিল খারিজ করে এ আদেশ দেন। জাপানি চিকিৎসক নাকানো এরিকোর আইনজীবী শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই শিশুর বাবা ইমরান শরীফের আপিল খারিজ করে মায়ের পক্ষে রায় দিয়েছেন আদালত। আইনজীবী শিশির মনির বলেন, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। জাপানি মা রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। রায়েরবিস্তারিত পড়ুন

