Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পরচুলা পরে বিয়ের আসরে যুবক, ফাঁস হতেই গণধোলাই!

ঘটনাটি ভারতের বিহার রাজ্যের। মাথায় চুল নেই, সেই তথ্য গোপন করেই বিয়ের পিঁড়িতে বসতে গিয়েছিলেন সেখানকার এক যুবক। পরচুলা পরে টাক ঢেকেছিলেন তিনি। তার উপর পরিপাটি করে বসিয়েছিলেন বিয়ের পাগড়ি। কিন্তু বিয়ের আসরে তার গোপন রহস্য ফাঁস হতে বেশি সময় লাগেনি। পরিণতিও হয়েছে করুণ। বিয়ে শুরুর আগেই বরের টাক আবিষ্কার করে ফেলেন কনের পরিবারের সদস্যরা। তারপরই শুরু হয় মারধর। বিয়ের আসরেই চড়-থাপ্পড় ও গণধোলাই দেওয়া হয় বরকে। টেনে খুলে দেওয়া হয়বিস্তারিত পড়ুন
কেউ সিগারেট ধরালে তার দিকে সবাইকে তাকিয়ে থাকার নির্দেশ

হংকং শহরকে তামাকমুক্ত করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এজন্য প্রথম একটি অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে। আর তা হলো কেউ ধূমপান করলে তার দিকে সবাই নেতিবাচক সৃষ্টিতে তাকিয়ে তাকবেন। এমনটি জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর লো চুং-মাউ। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ধূমপান নিষিদ্ধ এলাকায় কেউ যদি সিগারেট ধরায়, সেখানে সবার উচিত ওই ব্যক্তির দিকে নেতিবাচক দৃষ্টিতে তাকানো। এতে ‘পাল্টা আঘাত’ করার সম্ভাবনা নেই।’ গত শুক্রবার আইন পরিষদের স্বাস্থ্য পরিষেবা প্যানেলের একটি সভায় তিনি বলেন, ‘সিগারেটবিস্তারিত পড়ুন
‘ডিজিটাল ভিখারি’! ‘কিউআর কোড’ নিয়ে ভিক্ষা

খুচরা টাকা না থাকা কিংবা অনেক সময় ক্যাশ টাকা না থাকার কারণে অনেকে ভিক্ষুকদের ভিক্ষা দিতে পারেন না। তবে ভিক্ষুকরাও দিন দিন স্মার্ট হয়ে উঠেছে। হাতে কিউআর কোড নিয়ে লোকাল ট্রেনে ভিক্ষা করতে দেখা গেছে এক যুবককে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, এক ভিক্ষুক তার হাতে কিউআর কোড নিয়ে গান গাইতে গাইতে মানুষের কাছে ভিক্ষা চাইছেন। ওই ট্রেনে উপস্থিত এক ব্যক্তি ঘটনার ভিডিও করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালবিস্তারিত পড়ুন
ভুট্টাখেতে মিললো শত শত স্বর্ণমুদ্রা!

আমেরিকায় একটি ভুট্টাখেতের মাটির নিচে সাত শতাধিক স্বর্ণমুদ্রার মজুত পাওয়া গেছে। চলতি বছরের শুরুর দিকে দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যের ব্লুগ্রাস স্টেটের একটি খামারে এই স্বর্ণমুদ্রাগুলো পাওয়া যায়। তবে ঠিক কোন জায়গা থেকে স্বর্ণমুদ্রাগুলো উদ্ধার করা হয়েছে এবং যে ব্যক্তি এগুলোর সন্ধান পেয়েছেন, তার পরিচয় প্রকাশ করা হয়নি। ওই খামারের কর্তৃপক্ষ এবং স্বর্ণমুদ্রাগুলো বিক্রির দায়িত্ব পাওয়া কোম্পানি সূত্র জানিয়েছে, স্বর্ণমুদ্রার এই মজুতকে ‘গ্রেট কেন্টাকি হোর্ড’ নামে ডাকা হচ্ছে। জানা গেছে, স্বর্ণমুদ্রাগুলো আমেরিকার গৃহযুদ্ধেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আফজাল হোসেন (১৯) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মাহমুদুল হোসেনের পুত্র। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গোয়ালচাতড়ে দ্রুতগামী নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আফজাল গুরুতর আহত হলে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। শনিবার (৮ জুলাই) সকালে নিজ গ্রাম কলাটুপিতে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। নিহতের চাচা আমিনুর, আক্তারুল ও ময়নাবিস্তারিত পড়ুন
সেপ্টেম্বরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন, চলবে না মোটরসাইকেল ও থ্রি হুইলার

সেপ্টেম্বরেই চালু হচ্ছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক)। এ উড়াল সড়কে মোটরসাইকেল ও থ্রি–হুইলার চলাচল করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৮ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। এ সড়কে মোটরসাইকেল ও থ্রিবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেন তামিম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হটাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর নাগাদ চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। তবে একদিন পরেই অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ঘোষণা দিলেন এই ক্রিকেটার। শুক্রবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বের হয়ে ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তামিম। অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তামিমকে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ জুলাই) সকালেইবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে লাগামহীন বাজারে যেয়ে মাথাঘুরে যাচ্ছে নিম্ন আয়ের মানুষের

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মুদি মালামালের পাশাপাশি মাছ, ডিম, সবজিসহ সবপণ্যই সর্বোচ্চ দামে বিক্রি করছে ব্যবসায়ীরা। এরমধ্যে আবার লাগাম ছিঁড়ে গেছে কাঁচা মরিচের দামের। সব মিলিয়ে বাজারে চরম অস্বস্তিতে সাধারণ ক্রেতারা। বিশেষ করে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষরা সংসারের প্রয়োজনীয় চাহিদা ঠিকমতো পূরণ করতে পারছেন না কোনোমতে। অনেককেই বাজার থেকে ফিরতে হচ্ছে ব্যাগের তলানিতে কিছু পণ্য নিয়ে। বৃহস্পতিবার (৬ জুলাই) ও শুক্রবার (৭ জুলাই) রাজগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে- মাছ,বিস্তারিত পড়ুন
আগামী বছর সিলেবাস পুনর্বিন্যাস করে হবে এইচএসসি পরীক্ষা

আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৭ জুলাই) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে পূর্ণাঙ্গ সিলেবাসে না হলেও পুনর্বিন্যাস করে কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। যারা পুরো ক্লাস পায়নি, শুধু তাদের এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গুর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠানে নয়, বাসা বাড়িতেওবিস্তারিত পড়ুন
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় আগারগাঁও স্টেশনে এই পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গার্ডের সবুজ পতাকা নেড়ে ট্রেন ছাড়ার অনুমতি দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয় দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেনে। পরে ধাপে ধাপে এইবিস্তারিত পড়ুন

