Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঈদের আগে চিনির দাম বাড়ানো যাবে না: বাণিজ্যমন্ত্রী

চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়ানোর সুপারিশ করেছে চিনিকল মালিকদের সংগঠন বাংলাদেশ শুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। এতে সায় দেয়নি সরকার। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বৃহস্পতিবার জানিয়েছেন, ঈদের আগে চিনির দাম বাড়ানো যাবে না। চিনির দাম বাড়ানোর এই প্রস্তাব নিয়ে কুরবানির ঈদের আগে চিনি কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে বসা হবে না বলেও বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন। সচিবালয়ে বৃহস্পতিবার আয়ুর্বেদিক ওষুধ বিষয়ক এক জাতীয় সেমিনারে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ঈদের আগে বাজারে যাতে বাড়তিবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন শুক্রবার

সাধারণ মানুষের পাশে থেকে সব চড়াই-উৎরাই পার করে শুক্রবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগ পালন করতে যাচ্ছে দলের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এ দিনে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন, ঐতিহ্যবাহী এবং গণমানুষের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম। প্রাচীন ও ঐতিহ্যবাহী দলটির নেতৃত্বেই এদেশের স্বাধীনতা অর্জিত হয়। রোজগার্ডেনে জন্মগ্রহণের পর থেকে নানা লড়াই, সংগ্রাম, চড়াই-উৎরাই পেরিয়ে দলটি এখন রাষ্ট্রীয় ক্ষমতায়। আওয়ামী লীগের ইতিহাস থেকে জানা যায়, এ দেশের অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও তরুণ মুসলিমবিস্তারিত পড়ুন
বিএনপি কখনো দেশের স্বার্থ বিক্রি করেনি : মির্জা ফখরুল

সেন্ট মার্টিন নিয়ে প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সেন্ট মার্টিন নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটা তাঁর রাজনৈতিক কৌশল। এখন এসব বক্তব্য দিয়ে তাঁরা সুবিধা নিতে চান। কারণ, বিরোধী দলের সঙ্গে কোনো দেশের চুক্তি হয় না। চুক্তি হয় দেশের সঙ্গে দেশের।’ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব মন্তব্য করেন। সুইজারল্যান্ডবিস্তারিত পড়ুন
সিনিয়রদের পিসিবিতে নয়, বিশ্রামে পাঠান: শহিদ আফ্রিদি

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হওয়ার দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন নাজাম শেঠি। এর অল্প সময়ের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, যিনি তার ক্ষমতাবলে পিসিবির পৃষ্ঠপোষক, জাকা আশরাফ ও মোস্তফা রামদেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত করেন। ক্রিকেট পাকিস্তান বলছে, শেঠি ও আশরাফের মধ্যে কাকে বেছে নেবেন— এমন প্রশ্ন করা হলে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি বলেন, এখনই সময় এসেছে যে, আমাদের এমন লোকদের ছেড়ে দেওয়া উচিত, যারা বৃদ্ধবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত কারান্তরীণ আরেক আসামির মৃত্যু

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় তিনটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি বেদার মোড়ল (৫৭) মারা গেছেন। বুধবার ভোররাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত বেদার মোড়ল সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের সরসকাটি ক্ষেত্রপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কলারোয়া উপজেলা বিএনপির সদস্য ছিলেন। জেলার মো. মামুনুর রশিদ জানান, শেখ হাসিনারবিস্তারিত পড়ুন
ভারতীয় আমদানি জাত পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির প্রতিবাদে ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ

ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির প্রতিবাদে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে ভারতীয় ট্রাক প্রতি ২০০ রুপি করে চাঁদা ধার্য্য করলে ট্রাক চালকরা তা দিতে অস্বীকার করে ট্রাক চালানো বন্ধ করে দেয়। তবে দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত পঞ্চাশটির মতো ট্রাক প্রবেশ করেছিল ভোমরা স্থলবন্দরে। ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী মোশারফ হোসেন জানান, চলতি মাসের প্রথম দিকে ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারতীয় ট্রাকপ্রতি ২০০ রুপি হারে চাঁদাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কলারোয়ায়
শাসক দলের বিরুদ্ধে ছাত্রকর্মীর তীব্র প্রতিবাদ, সাবেক ছাত্র অধিকার কর্মী নিরাপত্তাহীনতায়

সাতক্ষীরার কলারোয়ায় শাসক দলের বিরুদ্ধে ছাত্রকর্মীর তীব্র প্রতিবাদ, সাবেক ছাত্র অধিকার কর্মী নিরাপত্তাহীনতায়। সাবেক ছাত্র অধিকার কর্মী মোঃ মাসুম করিম (২৭) আওয়ামীলীগের গুন্ডাদের দ্বারা হামলার শিকার হয়েছেন। মাসুম করিম সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেরালকাতা ইউনিয়নের সিংগা গ্রামের মমতাজ আহম্মেদের পুত্র। জানা যায়, ২০ জুন, ২০২৩ তারিখে বিকাল ৩ টায় স্থানীয় সিংগা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক বিরোধী সমাবেশে আওয়ামীলীগ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সাবেক কর্মীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌরসভার মেয়র চিসতিকে দায়িত্ব বুঝে দিতে হাইকোর্টের নির্দেশ

সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে মেয়র তাসকিন আহমেদকে সব ক্ষমতা বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত তাকে উদ্দেশ্য করে বলেছেন, আদালতের আদেশ মান্য করুন। আর অমান্য করলে আপনাকে শাস্তি দেওয়া হবে, জরিমানা করা হবে। সোমবার (১৯ জুন) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। শুনানির শুরুতে প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে উদ্দেশ করে আদালত বলেন, আপনি প্যানেল মেয়র। মেয়রকে বরখাস্তেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ

কলারোয়ায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলার ১ হাজার ৩’শ কৃষকের মাঝে বিনামূল্যে জনপ্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। ২০২২-২৩ অর্থ বছরে খরিপ মৌসুমে রোপা আমন ধানের (উফষী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণাদনা কর্মসূচি বাস্তবায়নেে আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ওই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।বিস্তারিত পড়ুন
তালায় বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর কিশোরীদের প্রশিক্ষণ

সাতক্ষীরার তালা উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর কিশোরীদের সাথে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে রবিবারে তালা উপজেলা হলরুমে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন তালা উপজেলার ১২টি ইউনিয়নের কিশোর- কিশোরী ক্লাবের প্রতিনিধি, জেন্ডার প্রমোটর, আবৃত্তি শিক্ষক, সংগীত শিক্ষক, ফিল্ড সুপারভাইজার সহ সুধীজনেরা। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। প্রশিক্ষণ কর্মশালায় শিশুর সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন মাধ্যমে শপথ গ্রহণবিস্তারিত পড়ুন

