রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কলারোয়ায়

শাসক দলের বিরুদ্ধে ছাত্রকর্মীর তীব্র প্রতিবাদ, সাবেক ছাত্র অধিকার কর্মী নিরাপত্তাহীনতায়

সাতক্ষীরার কলারোয়ায় শাসক দলের বিরুদ্ধে ছাত্রকর্মীর তীব্র প্রতিবাদ, সাবেক ছাত্র অধিকার কর্মী নিরাপত্তাহীনতায়।

সাবেক ছাত্র অধিকার কর্মী মোঃ মাসুম করিম (২৭) আওয়ামীলীগের গুন্ডাদের দ্বারা হামলার শিকার হয়েছেন। মাসুম করিম সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেরালকাতা ইউনিয়নের সিংগা গ্রামের মমতাজ আহম্মেদের পুত্র।

জানা যায়, ২০ জুন, ২০২৩ তারিখে বিকাল ৩ টায় স্থানীয় সিংগা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক বিরোধী সমাবেশে আওয়ামীলীগ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সাবেক কর্মী মোঃ মাসুম করিম। যিনি শাসক দল আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ধর্ষণ ও হামলার মত জঘন্য অপরাধের সমালোচনা করেন।

বক্তব্যে তিনি বলেন, “আজ আওয়ামী লীগ দেশের মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। তাদের ক্যাডাররা দিনের পর দিন চাঁদাবাজি, ধর্ষণ, হামলা চালাচ্ছে এবং পুলিশ তাদের পক্ষ নিয়ে নির্যাতিতদের প্রতি কোনো সুরক্ষা প্রদান করছে না।”

তিনি আরও বলেন, “এটা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বড় ধরনের প্রশ্ন চিহ্ন তুলে, যারা শাসক দলের পক্ষে কাজ করছে।”

বক্তৃতা শেষে, বাড়ি ফেরার পথে সন্ধ্যার একটু আগে যশোর-সাতক্ষীরা সড়কে আওয়ামী লীগের কয়েকজন গুণ্ডা তাকে পিছু ধাওয়া করে এবং গালিগালাজ করতে থাকে। যদিও তিনি দ্রুত দৌঁড়ে পালিয়ে জীবন রক্ষা করেন, তবে ঘটনা পুনরায় দেশে বিরোধী দলের নেতা ও কর্মীদের নিরাপত্তাহীনতার চিত্র উন্মোচন করে।

এ ধরনের পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির আরও অবনতির দিকে ইঙ্গিত দেয়, যা আগামীতে বিরোধী দলের নেতা ও কর্মীদের নিরাপত্তা নিয়ে বড় সংকট তৈরি করতে পারে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা