রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিকারী আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ বরখাস্ত

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিসহ ককটেল বোমা বিস্ফোরণ এবং গাড়ী পুড়িয়ে সরকার পতনের ঘোষণা দেওয়ার অভিযোগে সাতক্ষীরা সদরের আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে বরখাস্ত করা হয়েছে।

১৮ জুন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত একপত্রে তাকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ আলীপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র এবং সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক।

ওই পত্রে উল্লেখ করা হয়েছে অন্যের জমি হারি না দিয়ে জবর দখলের মাধ্যমে কয়েকটি ডিড বিহীন মৎস্য ঘেরের মালিক হওয়া, প্রকাশ্যে জনসভায় সাতক্ষীরাকে অচল করে দেওয়ার ঘোষনা দেওয়া, প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন কটুক্তিসহ ককটেল বোমা বিস্ফোরণ এবং গাড়ী পুড়িয়ে দিয়ে ২০১৩/১৪ সালের মতো রাস্তাঘাট ও গাছপালা কেটে অবরোধ সৃষ্টি করে সরকার পতন ঘোষণা দেওয়ার অভিযোগ প্রমানিত হয়েছে।

যে কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(খ) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় জেলা প্রশাসক সাতক্ষীরা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

যেহেতু আব্দুর রউফ কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি। ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধরার অপরাধ সংঘটিত করায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্তবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদের আসন ছাড়ার পরবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি