রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় এডভোকেসি নেটওয়ার্ক ও সিভিল সোসাইটি অরগানাইজেশনের সমন্বয় সভা

ওয়েব ফাউন্ডেশন এর আয়োজনে “এডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অরগানাইজেশন সদস্যদের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে জেলার ৭টি উপজেলার ওয়েব ফাউন্ডেশন কর্মকর্তা ও সদস্যদের নিয়ে “এডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অরগানাইজেশন সদস্যদের ত্রৈ-মাসিক সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আশেক -ই- ইলাহি এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা। অনুষ্ঠান পরিচালনাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ মে) সকাল ১০টায় শহরের পলাশপোল নিউ মার্কেট সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে নির্মাণ সামগ্রী রাস্তায় ঢেলে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারীবিস্তারিত পড়ুন

নড়াইলে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

নড়াইলে হারানো মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। গত ২ মে নড়াইল ডাচ বাংলা ব্যাংকে জুনিয়র অফিসার পদে কর্মরত বাসুদেব কুমার, পিতা- অনিল কুমার ‍বিশ্বাস, গ্রাম- বাজারপাড়া, থানা-হরিনাকুণ্ডু, জেলা-ঝিনাইদহ এর দুইটি স্মার্ট ফোন হারিয়ে যায়। এ সংক্রান্তে গত ৩ মে তিনি নড়াইল সদর থানায় সাধারণবিস্তারিত পড়ুন

খুলনার কয়রায় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

খুলনার কয়রা উপজেলা আওয়ামী যুবলীগের আয়ােজনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও আলােচনা সভা ১৭ মে সকাল ১১ টায় কয়রা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কয়রা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাে: জাফরুল ইসলাম পাড়ের সঞ্চালনায় আলােচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরায় দেশ ও জাতি কলঙ্কমুক্ত হয়েছে। শেখ হাসিনার দেশে ফেরারবিস্তারিত পড়ুন

কাশ্মিরে চোখ জুড়ানো একটি গ্রামের নাম ‘বাংলাদেশ ভিলেজ’

কাশ্মিরের চোখ জুড়ানো একটি গ্রামের নাম বাংলাদেশ ভিলেজ। নয়নাভিরাম এই গ্রাম উপত্যকার নতুন পর্যটন গন্তব্যে পরিণত হতে চলেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। উত্তর কাশ্মিরের বান্দিপোরা জেলায় অবস্থিত জুরিমানজ। এটি বাংলাদেশ ভিলেজ নামেও পরিচিত। এটি একটি মনোমুগ্ধকর গ্রাম যা চমৎকার উলার হ্রদের তীরে অবস্থিত। এর অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্মল পারিপার্শ্বিকতা পর্যটকদের কাছে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম মিঠা পানির হ্রদগুলোর মধ্যে একটি উলার লেক। এটি দর্শকদের নৌকাবিস্তারিত পড়ুন

জাতিসংঘে স্বীকৃতি পেলো ‘কমিউনিটি ক্লিনিক’

বাংলাদেশের কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা নিয়ে একটি রেজুলেশন মঙ্গলবার (১৬ মে) জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। ‘কমিউনিটিভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা: সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা অর্জনের লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি’ শিরোনামের এই রেজুরেশনটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকভিত্তিক মডেল প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবনী নেতৃত্বকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। প্রস্তাবিত রেজুলেশনটিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল উদ্ভাবনী উদ্যোগের ব্যাপক স্বীকৃতি দিয়ে এই উদ্যোগকে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’বিস্তারিত পড়ুন

সংবিধান অনুযায়ী নির্বাচন করবে কমিশন: রাষ্ট্রপতি

দেশে অনির্বাচিত সরকারের সুযোগ নেই, সংবিধান অনুযায়ী একটি স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। বুধবার (১৭ মে) দুপুরে পাবনার ডায়াবেটিক সমিতি পরিদর্শনে গিয়ে এক সুধী সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে। তাই দেশে অনির্বাচিত সরকারের সুযোগ নেই। রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান মোঃ সাহাবুদ্দিন। পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীরবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্র থেকে চিনি কিনতে যাচ্ছে সরকার

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার টন চিনি কিনতে যাচ্ছে সরকার। ভার্জিনিয়ার অ্যাকসেনচুয়েট টেকনোলজি কোম্পানির কাছ থেকে এ চিনি কেনা হবে। এতে খরচ পড়বে ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকা। বুধবার (১৭ মে) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এ চিনিবিস্তারিত পড়ুন

স্ত্রীর দেওয়া তালাকের নোটিশের পর জাহাঙ্গীরকে এবার দুদকে তলব

দলীয় মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেছিলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের। কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে ভোটে দাঁড়ানোয় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। এরইমধ্যে তার স্ত্রীর পক্ষ থেকে তালাকের নোটিশ পাওয়ার রেশ না কাটতে এবার জাহাঙ্গীর আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। আগামী সোমবার (২২ মে) তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে বলে জানা গেছে। দুদক সূত্রে জানা গেছে, অনিয়ম-দুর্নীতিরবিস্তারিত পড়ুন

প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানি পার্লামেন্টে প্রস্তাব পাস

পাকিস্তানি পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি দেশটির প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল ও সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত একটি ফাইল তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সম্প্রতি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর জামিনে মুক্তি দেন প্রধান বিচারপতি। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে যে প্রস্তাব অনুমোদিত হয়েছে, সেই প্রস্তাব অনুসারে প্রধান বিচারপতি এবং অন্যান্য সমমনা বিচারপতির কথিত অসদাচরণের বিষয়টি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে জানাতে অভিযোগ প্রস্তুত এবং তা দায়ের করারবিস্তারিত পড়ুন