রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নায়ক ফারুক আর নেই

সিঙ্গাপুরে চিকিৎসাধীন না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাইখ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে ফারুক (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় উপস্থাপক-নির্মাতা আনজাম মাসুদ। তিনি বলেন, সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে মারা গেছেন নায়ক ফারুক। সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় দুই বছর চিকিৎসাধীন ছিলেন তিনি। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় আসেন নায়ক ফারুক। অভিনয়ের জন্য ১৯৭৫বিস্তারিত পড়ুন

মসনদে আবারও এরদোগান!

কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় তুরস্কে দ্বিতীয় দফা ভোট ২৮ মে

তুরস্কের জাতীয় নির্বাচনে রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২টার দিকে বেসরকারিভাবে রিসেপ তাইয়েপ এরদোগানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফলে দেখা যাচ্ছে, ৯৭ শতাংশ ভোটগণনা শেষে প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। খবর ডেইলি সাবাহর। এতে এরদোগান পেয়েছেন ৪৯ দশমিক ৩৫ শতাংশ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪ দশমিক ৯৭ শতাংশ। কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় রানঅফ বা দ্বিতীয় দফায় ভোট হবে ২৮বিস্তারিত পড়ুন

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব শেষে বাড়ি ফিরছেন মানুষ

শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার হাত থেকে জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্রে অসেন কক্সবাজার উপকূলের প্রায় তিনলাখ মানুষ। ঘূর্ণিঝড়টি কক্সবাজার উপকূল অতিক্রম করার পর স্বস্তি ফিরেছে বাসিন্দাদের মধ্যে। গবাদিপশু নিয়ে নিজ বসতভিটায় ফিরছেন তারা। সোমবার (১৫ মে) সকাল ও রোববার (১৪ মে) রাত থেকেই তারা নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেন। জানা গেছে, ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারে নেমে আসে মহাবিপদ সংকেত। এরপর উপকূলবাসীকে রক্ষা করতে প্রশাসনের তোড়জোড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন প্রায় তিন লাখ বাসিন্দা। রোববারবিস্তারিত পড়ুন

আগুন নেভাতে গিয়ে মিলল কোটি টাকা!

এ যেন কেঁচো খুড়তে কেউটে! বাড়িতে আগুন নেভাতে গিয়ে উদ্ধার করা হলো কোটি কোটি টাকা। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের রেজিমেন্টাল বাজার এলাকায়। একটি বেসরকারি সংস্থার কর্মীর বাড়িতে আগুন লেগেছিল। ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। আগুন নেভাতে গিয়েই ওই কর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১ কোটি ৬৫ লাখ টাকা। সোমবার এ ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। খবর আনন্দবাজারের। গোপালপুরম পুলিশ জানিয়েছে, শ্রীনিবাস নামে ওই ব্যক্তির বাড়িতে আগুন লেগেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলেরবিস্তারিত পড়ুন

মেয়ের বাড়ি থেকে নিজবাড়ি মা ফিরলেন লাশ হয়ে..

কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত

মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরা হলো না মায়ের। ফিরেছেন, তবে লাশ হয়ে। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মা রাশিদা খাতুন (৪৮) নিহত হলেন আর আহত হলেন পিতা হাবিবুর রহমান। সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপিনাথপুরে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে রবিবার (১৪ মে) সকাল ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি সাতক্ষীরার তালতলা গ্রামে। রাস্তার পাশের ট্রলির সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিপরীত দিক থেকে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ মে) দুপুর ২টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় বক্তব্য রাখেন জেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের সুবর্ণ জয়ন্তীতে আলোচনা সভা ও চেক হস্তান্তর

“সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার পরিকল্পিত জীবন হোক সবার” স্লোগানে সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ৫০ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সরকারি প্রতিষ্ঠান “জীবন বীমা কর্পোরেশন” এর আয়োজনে রবিবার সকালে ফাল্গুনী বস্ত্রালয়ের ৪র্থ তলায় কর্পোরেশনের কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। প্রধানবিস্তারিত পড়ুন

আশাশুনিতে উন্নয়ন সংস্থার আয়োজনে মা দিবস পালিত

সাতক্ষীরার আশাশুনিতে উন্নয়ন সংস্থার আয়োজনে মা দিবস পালিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) -এর সহযোগিতায় এবং “উন্নয়ন” সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচির “উন্নয়নে যুব সমাজ” কার্যক্রমের আওতায় রবিবার (১৪ মে) উন্নয়ন সংস্থার আশাশুনি শাখা অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে আশাশুনির বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে উন্নয়ন সংস্থার হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে মা দিবস পালিত হয়। সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেনের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমৃদ্ধিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্নীতি দমন কমিশনের গনশুনানী অনুষ্ঠিত

“রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” -এই স্লোগানে সাতক্ষীরায় সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগের ভিত্তিতে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ মে) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি, ঘুষ ও দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ এবং সেবা প্রানকারী সরকারি- বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সরাসরি অংশগ্রহণে এ গণশুনানি শুরু হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুুন কবিরের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ঘুষ গ্রহণের অভিযোগে ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরখাস্তের নির্দেশ

ভূমি অফিসে সেবা প্রত্যাশীদের হয়রানি ও ঘুষ গ্রহণের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মহসিন হোসেনকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন দুদক কমিশনার। একাধিক সেবাপ্রত্যাশীদের অভিযোগে দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক সাতক্ষীরা জেলা প্রসাশক মোহাম্মদ হুমায়ুন কবিরকে এ নির্দেশনা দেন। রোববার (১৪ মে) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি বা ঘুষ ও দুর্নীতির শিকার সেবাপ্রত্যাশী জনসাধারণের অংশগ্রহণে ওই গণশুনানি অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন