সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বাংলাদেশ, ভারত থেকে নার্স নেবে কুয়েত

নির্দিষ্ট কিছু খাতে শ্রমিক সংকট মেটাতে এবং শ্রমিক উৎস বৈচিত্র্যময় করতে কুয়েতে যেসব দেশের শ্রমিকের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেসব দেশ ছাড়া অন্য উৎস থেকে শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল-খালেদ আল-সাবাহ। কুয়েতের সরকারি জনশক্তি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন শ্রমিক রপ্তানিকারক দেশগুলোর সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করার নির্দেশনাও রয়েছে। কুয়েতের ‘জনসংখ্যার ভারসাম্যহীনতার সমস্যা’ মোকাবিলার প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশটিরবিস্তারিত পড়ুন

আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াত চক্রকে ভোট চোর হিসেবে আখ্যায়িত করে দেশবাসীকে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, তারা দেশকে ধ্বংস করতে চায়। তিনি বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) বাংলাদেশকে ধ্বংস করবে। তাই, সতর্ক থাকুন, যাতে বিএনপি-জামায়াত চক্র আবার ক্ষমতায় না আসে।’ রোববার (স্থানীয় সময়) লন্ডন ম্যারিয়ট হোটেলে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে তারা সবসময় জনগণের পাশে থাকায় আগামী সাধারণ নির্বাচনে তার দল বিজয়ীবিস্তারিত পড়ুন

জামালপুরে ঝারকাটা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝারকাটা নদী থেকে জামালী গবি (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ মে) সকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি-পূর্ব জটিয়ারপাড়া এলাকায় থেকে এ লাশ উদ্ধার করা হয়। জামালী গবি ওই ইউনিয়নের পূর্ব জটিয়ারপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। জানা যায়, সোমবার সকালে উপজেলার ভেলামারি-পূর্ব জটিয়ারপাড়া এলাকায় ঝারকাটা নদী পাড়ে স্থানীয় লোকজন গিয়ে দেখতে পায়, একটি লাশ ভাসছে। পরে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ নদীবিস্তারিত পড়ুন

বরগুনার রিফাত হত্যা: হাইকোর্টে ফের জামিন চেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নি

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ফের হাইকোর্টে জামিন আবেদন করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি। চলতি বছরের শুরুতে মিন্নির জামিন আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছিলেন হাইকোর্ট। এর আগে, গত বছরের ১৬ অক্টোবর বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। মিন্নি বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। নিজের আইনজীবী জেড আই খান পান্না ও এএম জামিউল হক ফয়সালের মাধ্যমে জামিন আবেদনটি জমা দিয়েবিস্তারিত পড়ুন

সৌদি থেকে শ্রমিক ফেরার দায় রিক্রুটিং এজেন্সির: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সৌদি আরব থেকে প্রতিদিন শূন্য হাতেই দেশে ফিরতে বাধ্য হচ্ছেন অসংখ্য কর্মী। এর দায় রিক্রুটিং এজেন্সির বলে মনে করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। সৌদি থেকে প্রতিদিনই দেশে ফিরতে বাধ্য হচ্ছেন অসংখ্য শ্রমিক। সব জেনেই নানা প্রলোভনে চাকরি পরিবর্তন করায় কর্মীরা এ সুযোগ হারাচ্ছেন বলে দাবি রিক্রুটিং এজেন্সি নেতাদের। আর অভিবাসন বিশেষজ্ঞ ও রামরুর প্রতিষ্ঠাতা সভাপতি তাসনিম সিদ্দিকী বলেন, সাব এজেন্ট ও মধ্যস্বত্বভোগীদের কারণেই চাকরি হারাচ্ছেন কর্মীরা। এদিকে ভুক্তভোগী কর্মীদেরবিস্তারিত পড়ুন

বঙ্গোপসাগরে লঘুচাপ, রূপ নিতে পারে শক্তিশালী ঝড়ে

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যেটি ক্রমে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অবশ্য এটি আবার নিম্নচাপেও রূপ নিতে পারে। সোমবার (৮ মে) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়। আবহাওয়া দফতর থেকে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং শেষেবিস্তারিত পড়ুন

দূর থেকে যেভাবে লগআউট করবেন ফেসবুক

সাইবার ক্যাফে, অফিসের কম্পিউটার বা অন্য কারো মোবাইলে ফেসবুক ব্যবহার করেন অনেকেই। কিন্তু কাজের চাপে বা মনের ভুলে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করেন না অনেকেই। এতে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়। তাই যখনই মনে হয় অন্য কোথায় অ্যাকাউন্ট খোলা আছে তখন দূরে চলে আসায় চিন্তা আরও বেড়ে যায় যে, অন্যরা ব্যক্তিগত তথ্য জেনে যায় কি না। ব্যক্তিগত তথ্য প্রকাশের পাশাপাশি অ্যাকাউন্টও হ্যাক হওয়ার শঙ্কাও থাকে। তবে চাইলে দূর থেকেই ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করা যায়।বিস্তারিত পড়ুন

নড়াইলে জনপ্রিয় হচ্ছে ভুট্টা চাষ

অন্যান্য ফসল চাষের তুলনায় উৎপাদন খরচ কম, স্বল্প সময়ে অধিক ফলন পাওয়ায় নড়াইলে জনপ্রিয় হচ্ছে ভুট্টা চাষ। ধানের তুলনায় স্বল্প সেচ ও বাজারমূল্য বেশি হওয়ায় ভুট্টা চাষে আকৃষ্ট হচ্ছে এ জেলার কৃষকেরা। ভুট্টা চাষ করতে কৃষকদের আরো বেশি আগ্রহী করে তুলতে বিভিন্ন প্রণোদনা ও প্রকল্পের প্রদর্শনী স্থাপনের মাধ্যমে এবং পরামর্শ দিয়ে পাশে থাকছে কৃষি বিভাগ। পতিত জমি চাষে আনতে কৃষি বিভাগের নেয়া পরিকল্পনায় জেলার বিভিন্ন অনবাদি জামিতে এখন চাষ হচ্ছে ভুট্টার।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় বিশ্ব নেতৃবৃন্দ

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। লন্ডনে ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি সম্পর্কে এক সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যে সব রাষ্ট্র ও সরকার প্রধানদের আলাপ হয়েছে, তারা তার প্রতি যথার্থ সম্মান দেখিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বডি ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখবিস্তারিত পড়ুন

আগামী সপ্তাহে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মোকা’, জানা গেল সম্ভাব্য গতিপথ

কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মোকা’? কখন আছড়ে পড়তে চলেছে? শুধুই কি ঘূর্ণিঝড়, নাকি অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আছড়ে পড়বে? এ রকম হাজারো প্রশ্ন এখন আমজনতার মনে উঁকি মারছে। ‘মোকা’র ব্যাপারে সবচেয়ে বেশি চিন্তিত ভারতের চার রাজ্য পশ্চিমবঙ্গই, ওড়িষ্যা, তামিলনাড়ুই ও অন্ধ্রপ্রদেশের বাসিন্দারা। ‘মোকা’র সম্ভাব্য গতিপথ নিয়ে বিস্তর কাটাছেঁড়া, আলোচনা, জল্পনা চলছে। কিন্তু কোথায় আছড়ে পড়বে, কত গতিতে আছড়ে পড়বে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। বলা হয়েছে,বিস্তারিত পড়ুন