সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে উন্নত প্রশিক্ষণের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

ডিজিটাল যুগে এগিয়ে যেতে প্রশিক্ষণের বিকল্প নেই। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের জন্য সঠিক ও উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৬ এপ্রিল) গণভবনে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের (এনটিসি) ৮ম সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী প্রজন্ম যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে; সেদিকে দৃষ্টি দিতে হবে। তবে মুক্তিযুদ্ধকে সমর্থন না করা দলগুলোর বৈরি মনোভাবের কারণে বাধা-বিপত্তি আসবে।বিস্তারিত পড়ুন

তাপমাত্রা কিছুটা বেড়ে ১৮/১৯ এপ্রিল থেকে কমতে পারে

কয়েক দিনের তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। কিন্তু রোববারও (১৬ এপ্রিল) সুসংবাদ মেলেনি আবহাওয়া অফিস থেকে। বরং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। এদিন সকাল ৯টায় আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের বাকি অংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।বিস্তারিত পড়ুন

পাকিস্তানের ধর্মমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী মুফতি আবদুল শাকুর। শনিবার (১৫ এপ্রিল) দেশটির রাজধানী ইসলামাবাদে এ দুর্ঘটনা ঘটে। ইফতারের কিছু সময় আগে মন্ত্রী আবদুল শাকুর স্থানীয় একটি হোটেল থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময়ই দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এক টুইট বার্তায় পুলিশ জানিয়েছে, মন্ত্রী আবদুল শাকুরের গাড়িতে একটি টয়োটা হিলাক্স রেভো ধাক্কা মারে। দুর্ঘটনার পর মন্ত্রীকে উদ্ধার করে স্থানীয় পলিক্লিনিক হাসপাতালে নেওয়াবিস্তারিত পড়ুন

একদিন বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে নিউমার্কেট ও আশপাশের মার্কেটগুলো

একদিন বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে রাজধানীর নিউমার্কেট ও এর আশপাশের মার্কেটগুলো। রোববার (১৬ এপ্রিল) সকাল ১০টার পর মার্কেটগুলো খুলে দেয়া হয়। এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। এতে নিউমার্কেট সংলগ্ন সবগুলো মার্কেট বন্ধ করে দেয়া হয়। এছাড়া নিউমার্কেটের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়। প্রায় ২৭ ঘণ্টা পর নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এছাড়া আজ সকালবিস্তারিত পড়ুন

মেহেদির রং গাঢ় করার সহজ উপায়

ঈদের আনন্দ মেহেদি ছাড়া কল্পনাই করা যায় না। হাতের রঙিন কারুকাজ ঈদে এনে দেয় বাড়তি আনন্দের আমেজ। তাই মেহেদির রঙিন এ আনন্দকে আরও বাড়িয়ে তুলতে জেনে নিন এর রং টুকটুকে লাল করার সহজ টিপস। বাজারে পাওয়া টিউব মেহেদির পরিবর্তে বাড়িতে মেহেদি বেটে নেয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। অনেকে বাড়ির তৈরি মেহেদি হাতে লাগাতে চান না। কারণ এ মেহেদি থেকে ঠিকঠাক রং পাওয়া যায় না, যা টিউবের মেহেদি থেকে সম্ভব। তবে রূপবিশেষজ্ঞরা বলছেন,বিস্তারিত পড়ুন

শবেকদর হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ, যে আমলগুলো করবেন

মুসলমানদের কাছে লাইলাতুল কদর এক বরকতময় ও মহিমান্বিত রাত। এ রাতে আল্লাহতায়ালা কোরআনে কারিম নাজিল করেছেন এবং এ রাতের নামে আল্লাহতায়ালা একটি সুরাই নাজিল করেছেন। এ রাতের মর্যাদা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। আল্লাহতায়ালা বলেন, আমি ইহা (কোরআন) নাজিল করেছি এক সম্মানিত (শবেকদর) রাতে। লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন? লাইলাতুল কদর হলো এক হাজার মাস অপেক্ষা উত্তম। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রুহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। এটাবিস্তারিত পড়ুন

শেষরাতেই কেন আগুন লাগছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর বিভিন্ন মার্কেটে ঘনঘন আগুন লাগছে। এ নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠেছে যে শেষরাতেই কেন আগুন লাগছে। রোববার (১৬ এপ্রিল) তেজগাঁও বাজার কলোনির নিম্ন আয়ের মানুষদের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শেষে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিটি অগ্নিকাণ্ডের পেছনে কোনো না কোনো কারণ থাকে। ইলেক্ট্রিক সমস্যা, শট-সার্কিট কিংবা নাশকতাও থাকে। তবে আমরা এখনো নিশ্চিত না। আমাদের সবার মনে প্রশ্ন, ঘন ঘন আর শেষরাতেইবিস্তারিত পড়ুন

ধর্মীয় বিষয়ে স্পর্শকাতর বক্তব্য : শেরপুরের জেলা জজকে প্রত্যাহার

ধর্মীয় বিষয়ে স্পর্শকাতর বক্তব্য দেয়ায় শেরপুরের জেলা জজ ইমান আলী শেখকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে। এর আগে শুক্রবার নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে বিচারক ইমান আলী বলেন, নবী-রাসুলগণ আল্লাহর সঙ্গে কথা বলে ওহী নাযিল করেছিলেন তা সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও বলেন, আল্লাহ, ঈশ্বর, ভগবান সবই কৃত্তিম। কেউ রিয়েল নয়। সূত্র: সময়বিস্তারিত পড়ুন

ঈদযাত্রায় ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট থাকবে। রোববার (১৬ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, টিকিট যাদের কাছে আছে, তারাই যাত্রী। আর যাত্রার দিন উপস্থিত স্ট্যান্ডিং টিকিট থাকবে ২৫ শতাংশ। টিকিট ছাড়া কেউ যেন ভ্রমণ করতে না পারে সে চেষ্টা থাকবে। তিনি বলেন, সোমবার (১৭ এপ্রিল) থেকে ঈদযাত্রা শুরু হচ্ছে। ঈদের সময় যাত্রীদের চাপবিস্তারিত পড়ুন

মেট্রোরেল চলবে ঈদের ছুটিতেও

ঈদুল ফিতরের ছুটিতেও মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আগামী শুক্রবার (২১ এপ্রিল) থেকে রোববার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। তবে ঈদের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই সেবা। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, ২১ এপ্রিল হতে ২৩ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে উত্তরাবিস্তারিত পড়ুন