Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নয়া কমিটির অভিষেক

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের রেজিস্ট্রি পাড়া সংলগ্ন সমিতির অফিসে সাউথ-ইষ্ট ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার সহযোগিতায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রব ওয়ারছী’র সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য সাউথ-ইষ্ট ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার ম্যানেজার মো. খালিদ ইমরান, এসও শেখবিস্তারিত পড়ুন
নড়াইলে মাদক সেবন, জুয়া খেলার অপরাধে নগদ টাকাসহ গ্রেপ্তার ৪

কেউ করেন ঠিকাদারি, কেউ পোলট্রি খামারি, কেউ আবার পরিবহন চালক। তারা সকলেই দিনের বেলায় টাকা উপার্জনের জন্য মরিয়া হয়ে ছোটেন। কিন্তু রাত হলেই উল্টো চিত্র। একত্রিত হয়ে বসায় জুয়ার আসর। টাকার ছড়াছড়ির পাশাপাশি চলে মাদক সেবন। রোববার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এমনই কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন-লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের মতিয়ার রহমানের ছেলেবিস্তারিত পড়ুন
সিদ্ধান্ত জানাবেন তথ্যমন্ত্রীও
মরণোত্তর অঙ্গদানের প্রতিশ্রুতি দিলেন বিএসএমএমইউ ভিসিসহ ৭ জন

মরণোত্তর অঙ্গদান করে যাওয়া সারাহ ইসলামের কিডনি ও কর্নিয়া নিয়ে বেঁচে আছেন চারজন। সারাহর কিডনি গ্রহণ করে সুস্থ আছেন শামীমা আক্তার। তিনি আহ্বান জানিয়েছেন, সচেতন সব মানুষ যেন দেহদানে এগিয়ে আসেন। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শামীমা আরও বলেন, আল্লাহ যেন সারাহ ইসলামকে বেহেশত নসিব করেন। শামীমার আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে বিএসএমএমইউর উপাচার্যসহ সাতজন সারাহর মতো অঙ্গদানের প্রতিশ্রুতি দিয়েছেন। ১৮ জানুয়ারিবিস্তারিত পড়ুন
বিএনপি পদযাত্রার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির পদযাত্রা কর্মসূচি আসলে কোনো পদযাত্রা নয়; তারা এর মাধ্যমে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দেশে ‘মস্তিষ্ক টিস্যু ও লিভার ট্রান্সপ্লান্ট পথিকৃৎ সার্জনদের সংবর্ধনা’ অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) তারা (বিএনপি) আবার কর্মসূচি দিয়েছে। তারা আসলে পদযাত্রা করে না, বিশৃঙ্খলা করে। বিএনপি দিনে পদযাত্রা করে, আর রাতেবিস্তারিত পড়ুন
সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) কমিশন সচিবালয়ে এ ঘোষণা দেন তিনি। সিইসি বলেন, ‘আমরা রাষ্ট্রপতি পদে নির্বাচনে দুটি মনোনয়নপত্র পেয়েছি, দুটিই আমরা যাচাই-বাছাই করেছি; তার মধ্যে একটি গ্রহণযোগ্য বলে মনে করেছি। এ সময় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে আর কোনো প্রার্থীবিস্তারিত পড়ুন
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৩৪ হাজার

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা এখনও বাড়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশে ৩৪ হাজারেরও বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের কাহারমানমারাস শহরে আঘাত হানা ভূমিকম্প কাপিয়ে দেয় তুরস্ক ও সিরিয়ার বিশাল একটি অংশকে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত দুই দেশে ৩৪ হাজার ১৭৯ জন নিহত হয়েছে। তুরস্কের ইমার্জেন্সি কো-অর্ডিনেশনবিস্তারিত পড়ুন
ধূমপানকান্ড: শাস্তি পেলেন সুজন

ক্রিকেটীয় চেতনা বহির্ভূত কর্মকাণ্ডের জন্য খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজনকে জরিমানা করেছে বিসিবি। কী কাণ্ড সেটা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকলেও তা কারোরই বুঝতে বাকি থাকার কথা নয়। বিপিএলে গত ১০ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের সময় ড্রেসিং রুমে বসে ধূমপান করতে দেখা যায় খুলনা টাইগার্সের এই কোচকে। বিতর্কিত এই কাণ্ডের পর তার শাস্তির ব্যাপারটা অনুমিতই ছিল। বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ এর ২.২০ ধারা অনুযায়ী তাকে ম্যাচ ফি’র ৩০বিস্তারিত পড়ুন
তিন বছরে বন্ধ হয়েছে ৬৪টি বিমান পরিবহন সংস্থা

করোনা সংক্রমণ ঠেকাতে বিশ্বের বেশির ভাগ বিমানবন্দরে নানা ধরনের বিধিনিষেধ, ভাড়া বাড়ানো ও যাত্রী সংকটসহ নানা কারণে গত তিন বছরে বিশ্বের ৬৪টি বিমান পরিবহন সংস্থা বন্ধ হয়ে গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন বলা হয়েছে, করোনা সংক্রমণ ঠেকাতে বিশ্বের বেশির ভাগ বিমানবন্দরে নানা ধরনের বিধিনিষেধ আরোপের ফলে বিমানবন্দরগুলো যাত্রীশূন্য হতে শুরু করে। সেই সঙ্গে উল্লেখযোগ্য হারে কমতে থাকে যাত্রীবাহী বিমান সংস্থার রাজস্বও। ফলে একে একে বন্ধ হয়ে গেছে বিশ্বের ৬৪টি এয়ারলাইনস সংস্থা।বিস্তারিত পড়ুন
জয়পুরহাটে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত-৫

জয়পুরহাটে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকালে ক্ষেতলাল উপজেলার মালিপাড়া এলাকায় জয়পুরহাট-ক্ষেতলাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি চালক ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারের আমজাদ হোসেন (৪২), শাখারুঞ্জ চৌধুরীপাড়া মহল্লার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিস হোসেন, ক্ষেতলাল খাদ্যগুদাম মহল্লার গৃহবধূ শাহনাজ পারভিন (৪৫), ক্ষেতলাল উপজেলার বিআরডিবি অফিসের মাঠকর্মী শাহিনুর আক্তার (৩৮) ও নসীরপুর সাদরালপাড়া জামে মসজিদের ইমাম নওগাঁর ধামুরহাটের সিরাজুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেনবিস্তারিত পড়ুন
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। দেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন দুদকের সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেরও সদস্য। এছাড়া সাবেক জেলা ও দায়রা জজ। রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন কমিশনে দলীয় প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর নাম দাখিল করেন। সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায়বিস্তারিত পড়ুন

