শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কেউ যদি ভোট চুরি করে, এদেশের মানুষ মেনে নেয় না : প্রধানমন্ত্রী

নৌকা মার্কা স্বাধীনতা এনেছে, নৌকা মার্কায় যত উন্নয়ন দিয়েছে, সামনেও যত উজান ঠেলে হোক, নৌকা মার্কা এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৯ ফেব্রুয়ারি) কালশী মোড় বালুর মাঠে আয়োজিত কালশী ফ্লাইওভার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে। অনেক সংগ্রামের পথ বেয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। দীর্ঘদিন ক্ষমতায় আছি বলেই উন্নয়ন করতে পেরেছি।বিস্তারিত পড়ুন

তুরস্কে ভূমিকম্পের ১২ দিন পর শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পের পর পেরিয়ে গেছে ১২ দিনেরও বেশি সময়। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা কাউকে জীবিত পাওয়ার আশা কার্যত ছেড়ে দিয়েছেন; তারপরও প্রায় প্রতিদিন দু-একজনকে জীবিত উদ্ধার করা হচ্ছে। সর্বশেষ স্থানীয় সময় শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা অর্থাৎ ১২ দিনেরও বেশি সময় পর এক শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, তুরস্কের হাতায় প্রদেশের একটি এলাকার ধ্বংসস্তূপ থেকে এদের উদ্ধার করাবিস্তারিত পড়ুন

নয়া কমিটি

যাত্রা শুরু করলো ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতি

ঢাকায় অবস্থানকারী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার অধিবাসীদের নিয়ে “কলারোয়া উপজেলা সমিতি, ঢাকা” গঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার পান্থপথে অবস্থিত সাতক্ষীরা জেলা সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাড. মো. ইয়ারুল ইসলাম ও ব্রাকের আর এম ফরহাদের উপস্থিতিতে ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। নয়া কমিটিতে শামীমুজ্জামান খান বাবুকে আহবায়ক, আজগর আলী কাঞ্চনকেবিস্তারিত পড়ুন

সিলেটে স্বাস্থ্যসেবার মান উন্নত হলে ভারত থেকেও রোগী আসবে: মোমেন

সিলেটে স্বাস্থ্যসেবার মান উন্নত করা গেলে ভারতের সেভেন সিস্টার (সাত রাজ্য) থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা খাতে সিলেটের অনেক সম্ভাবনা রয়েছে। ভৌগলিক কারণে ভারতের সেভেন সিস্টারখ্যাত সাতটি রাজ্যে আমাদের ব্যবসা-বাণিজ্য ও সেবা প্রদানের অনেক সুযোগ রয়েছে। এখন সিলেটসহ সারাদেশ থেকে অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। অথচ সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান উন্নত করা গেলে ভারতের সেভেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে ওয়ার্কার্স পার্টির কর্মী সভা

কলারোয়ায় চন্দনপুর ইউনিয়নে ওয়ার্কার্স পার্টির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রয়ারী) বিকাল ৪টায় চন্দনপুর ইউনিয়ন পরিষদের চত্বরে ওই সভার আয়োজন করা হয়। চন্দনপুর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপত ইউ পি সদস্য মো. সাহানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক এড.ফাহিমুল হক কিসলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ মকবুল হোসেন। চন্দনপুর ইউনিয়ন কমিটির নেতাবিস্তারিত পড়ুন

নড়াইলের ঐতিহ্যবাহী তীর্থক্ষেত্র তাঁরক গোঁসাইয়ের বাড়ি সেজেছে অপরুপ সাজে

নড়াইলের ঐতিহ্যবাহী তীর্থক্ষেত্র তাঁরক গোঁসাইয়ের বাড়ি সেজেছে অপরুপ সাজে। বাংলা কবিগানের অন্যতম পথিকৃৎ কবিয়াল তাঁরক গোসাইয়ের ১০৮ তম তিরোধান দিবস শনিবার। এ উপলক্ষে নড়াইলের লোহাগড়ার কবিধাম জয়পুর গ্রামে দু’দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে শনিবার শুভ অধিবাস ও রবিবার মহোৎসব। তিরোধান দিবস কে সামনে রেখে বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন এলাকার ভক্ত অনুরাগী কবিধাম জয়পুর গ্রামে আসতে শুরু করেছেন। গোঁসাইবাড়ি সেজেছে অপরুপ সাজে। এ উপলক্ষে গ্রামীণ মেলার আয়োজনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় পুলিশ লাইন কনফারেন্স হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ হাসান খান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ সজীব খান, ডিআইও ওয়ান ইয়াছিল আলম খান চৌধুরী, জেলা ট্রাফিক বিভাগের টিআই অ্যাডমিন শ্যামল চৌধুরীসহ স্কুলেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বাঁশদহর ৩নং ওয়ার্ড আ.লীগের কমিটি গঠন।। আজহারুল সভাপতি, সম্পাদক জাহাঙ্গীর

অত্যান্ত আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ.লীগের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সন্ধায় উক্ত ওয়ার্ডের সভাপতি রেজাউল করিম খোকনের সভাপতিত্বে মির্জানগর প্রাইমারি স্কুল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সদস্য আলহাজ্ব এস এম শওকত হোসেন, উপজেলা আ.লীগের সহ.সভাপতি আলহাজ্ব আনছার আলী, উপজেলা আ.লীগের সা. সম্পাদকবিস্তারিত পড়ুন

উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের দাবী আশাশুনি জলবায়ু অধিপরামর্শ ফোরামের

আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের দাবী করেছে আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম। উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স এর সহযোগিতায় ১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে দশটায় আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভার আয়োজন করা হয়। অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান, আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মিনতী সরকার, সদস্য বনমালী দাস, বিমলবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা তালা উপজেলা ভূমিহীন সমিতির আয়োজনে মহাসড়কে উচ্ছেদকৃত ভূমিহীনদের পুনর্বাসন ও প্রকৃত ভূমিহীনদের ঘর দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাটকেলঘাটা বাজারস্থ তালা উপজেলা ভূমি অফিসের সড়কে ভুমিহীন নেতা শেখ সবুজ হোসেনের সভাপতিত্বে ও জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চলনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সহ.সভাপতি কমরেড আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, জেলা নদী বন ওবিস্তারিত পড়ুন