শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তুরস্কে ভূমিকম্পের ১২ দিন পর শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পের পর পেরিয়ে গেছে ১২ দিনেরও বেশি সময়। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা কাউকে জীবিত পাওয়ার আশা কার্যত ছেড়ে দিয়েছেন; তারপরও প্রায় প্রতিদিন দু-একজনকে জীবিত উদ্ধার করা হচ্ছে।
সর্বশেষ স্থানীয় সময় শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা অর্থাৎ ১২ দিনেরও বেশি সময় পর এক শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, তুরস্কের হাতায় প্রদেশের একটি এলাকার ধ্বংসস্তূপ থেকে এদের উদ্ধার করা হয়। এটি আন্তাকিয়া শহরের একটি আবাসিক এলাকা।

গত ৬ ফেব্রুয়ারি পরপর দুবার যথাক্রমে ৭.৮ এবং ৭.৬ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানার ১২ দিন পর এ তিনজনকে জীবিত উদ্ধার করাটাকে অলৌকিক বলেই মনে করছেন অনেকে।

ভয়াবহ এ ভূমিকম্প তুরস্কের ১১টি প্রদেশ এবং সিরিয়ার উত্তরাঞ্চলের ৩টি প্রদেশে আঘাত হানে। যার ফলে ব্যাপক প্রাণহানি হয়েছে। এরই মধ্যে মরদেহ উদ্ধারের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ৪০ হাজার ৬৪০ জন; আর সিরিয়ায় সাড়ে ৫ হাজারের বেশি।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা