শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দুই দশকে বিধ্বংসী যত ভূমিকম্পের সাক্ষী হয়েছে বিশ্ব

শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়ার সীমান্ত এলাকা। ২০০০ সালের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন দেশে ১০টির বেশি বড় ধরনের ভূমিকম্পের সাক্ষী হয়েছে বিশ্ব। ২০০১ সালের ২৬ জানুয়ারি। ৫১তম প্রজাতন্ত্র দিবসের উৎসবে মাতোয়ারা ভারতবাসী। ঠিক সে সময় ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে দেশটির গুজরাট রাজ্য। স্মরণকালের ভয়াবহ ওই ভূমিকম্পে প্রাণ হারান ১৪ হাজারের বেশি মানুষ, আহত হন দেড় লাখের বেশি। গৃহহীন হয়ে পড়েন কয়েক লাখ মানুষ।বিস্তারিত পড়ুন

যেভাবে মাপা হয় ভূমিকম্পের তীব্রতা

ভূমিকম্পের মাত্রা নির্ধারণের জন্য বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত স্কেলের নাম রিখটার স্কেল। সিসমোগ্রাফ থেকে পাওয়া তথ্য এবং রেখাচিত্র বিশ্লেষণ করে গাণিতিকভাবে ভূমিকম্পকে মাপা হয় রিখটার স্কেলের মাধ্যমে। রিখটার স্কেলে ০ থেকে ১০ মাত্রা পর্যন্ত মাপা যায় ভূমিকম্পের তীব্রতাকে। ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়েছে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকা। সেখানে বেড়েই চলেছে লাশের সারি। স্থানীয় সময় সোমবার ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাস প্রদেশে শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। বিগত একশ’ বছরেরও বেশিবিস্তারিত পড়ুন

দ্বাদশ সংসদ নির্বাচন : আগের সীমানাই বহাল রাখতে চায় ইসি

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসে ৩০০ আসনের সীমানার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে একাদশ সংসদের সীমানা বহাল রাখার পক্ষে মত এসেছে। মঙ্গলবার নির্বাচন ভবনে কমিশন সভা হয়েছে। বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনের সময় সীমানা যে ছিল তা নিয়ে খসড়া প্রকাশ করা হবে। এবং বিজ্ঞপ্তিতে দাবি আপত্তির জন্য একটা সময় নির্ধারণ করা হবে।” তিনি জানান, ‘নির্ধারিত সময়ের মধ্যে যে সকল দাবিবিস্তারিত পড়ুন

ধর্ষণ চেষ্টার সময় পুরুষাঙ্গ কেটে আ. লীগ সভাপতিকে হত্যার অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে এক আওয়ামী লীগ নেতার পুরুষাঙ্গ কেটে হত্যার অভিযোগ উঠেছে। ধর্ষণ চেষ্টা করার সময় এক গৃহবধূ ওই নেতার পুরুষাঙ্গ কেটে দেন বলে জানা গেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এরশাদুল ইসলাম (৩৮) নামের ওই নেতা। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার কিচক ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত এরশাদুল ইসলাম কিচক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। নিহতের ভাই শাহীনবিস্তারিত পড়ুন

আর্জেন্টিনার ফুটবল লিগে শ্রদ্ধায় সিক্ত বাংলাদেশ

আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে দেখা মিলেছে বাংলাদেশের প্রতি এক অন্যরকম ভালোবাসার। ‘আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন’ লিগের একটি ম্যাচের আগে মাঠে লাল-সবুজের পতাকা টানিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশকে। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) লিগ কর্তৃপক্ষ নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে সে দৃশ্য পোস্ট করে তাতে লেখে, ‘ধন্যবাদ বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে।’ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে গত ডিসেম্বরে কাতারে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। আসরের শুরু থেকে লাতিন আমেরিকার দেশটিকে সমর্থন দিয়ে বিশ্ব গণমাধ্যমেরবিস্তারিত পড়ুন

ইন্টারনেট ছাড়া ইউটিউব ভিডিও দেখার উপায়

ইন্টারনেট ছাড়া ইউটিউব ভিডিও দেখার উপায়: ইউটিউব প্রিমিয়াম আপনি যদি ইউটিউব প্রিমিয়ামের সদস্য হন তাহলে খুব সহজেই ইন্টারনেট ছাড়াই ইউটিউবের ভিডিও দেখতে পাবেন। এটিকে অনেকেই রেড বা লাল ইউটিউব বলেন। মূলত ইউটিউব প্রিমিয়ামের সদস্য হলে ইউটিউব আইকনের ব্যাকগ্রাউন্ড সাদার পরিবর্তে লাল দেখায়। ইউটিউব প্রিমিয়ামের সদস্য হওয়ার পর ভিডিও ডাউনলোড করে নিতে পারেন অনলাইনে। এরপর অফলাইনে এগুলো দেখতে পাবেন। থার্ড পার্টি অ্যাপ থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে ইউটিউবের পছন্দেরবিস্তারিত পড়ুন

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের একদিন পর ধ্বংসস্তূপে বালককে জীবিত উদ্ধার

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের একদিনের বেশি সময় পর ১৪ বছরের বালককে জীবিত উদ্ধার করা হয়েছে। কাহরামানমারাস শহরের ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করে উদ্ধারকর্মীরা। খবর সিএনএনের। সিএনএন তুর্কি ১৪ বছর বয়সী ওই বালকের উদ্ধারের পুরো বিষয়টি সরাসরি সম্প্রচার করে। সিএনএন তুর্কিতে সরাসরি সম্প্রচারিত ভিডিও থেকে দেখা যায়, জরুরী সেবাদানকারীদের একটি দল কিশোরটিকে একটি স্ট্রেচারে করে একটি অ্যাম্বুলেন্সেরে দিকে নিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে সিএনএন তুর্কির প্রতিবেদক এটিকে অলৌকিক ঘটনা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন,বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি সম্পর্কে কিছু জানি না, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়ন হবে : ওবায়দুল কাদের

দেশের ২২তম রাষ্ট্রপতি কে হচ্ছেন সে সম্পর্কে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতি সম্পর্কে কিছু জানি না। আজকের সংসদীয় বৈঠকে এটা এজেন্ডা আকারে আসতে পারে। আজকে সবকিছু হয়ে যাবে এমন নয়।’ সেতুমন্ত্রীবিস্তারিত পড়ুন

বান্দরবানে জ‌ঙ্গিদের স‌ঙ্গে র‌্যা‌বের গুলিবিনিময়

বান্দরবানের থানচিতে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্যদের সঙ্গে র‌্যা‌বের গুলিবিনিময়ের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকা‌লে উপজেলার রেমাক্রি ইউপির ২৭‌ কি‌লো নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সবশেষ পাওয়া তথ্যমতে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, থান‌চির রেমাক্রি এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন কেএনএফ ও জামাতুল আনসার ফিলবিস্তারিত পড়ুন

সিরিয়ায় ভূমিকম্পের সুযোগে জেল থেকে পালিয়েছে ২০ কয়েদি

সোমবারের ভয়াবহ ভূমিকম্পের সুযোগ নিয়ে সিরিয়ায় জেল থেকে পালিয়েছে অন্তত ২০ কয়েদি। তারা সবাই আইএস জঙ্গি বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপি’র বরাতে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। কারাগার সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, তুরস্ক সীমান্তবর্তী সিরীয় শহর রাজোয় অবস্থিত মিলিটারি পুলিশ কারাগারে প্রায় দুই হাজার কয়েদি রয়েছে। এদের মধ্যে ১ হাজার ৩০০ জনের বেশি সন্দেহভাজন আইএস জঙ্গি। কারাগারটিতে কুর্দি নেতৃত্বাধীন গোষ্ঠীগুলোর বহু যোদ্ধাও রয়েছে।বিস্তারিত পড়ুন