শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

এইচএসসির ফল প্রকাশ বুধবার, জানা যাবে যেভাবে

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বুধবার (৮ ফেব্রুয়ারি)। এদিন বেলা সাড়ে ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এই ফল প্রকাশ করা হবে। এর আগে সকাল ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকরা প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। এরপর দুপুরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন। গত ২৯ জানুয়ারি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার ফলবিস্তারিত পড়ুন

মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

যশোরের মণিরামপুরে বোরো ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আবুল হোসেন (৪৫) নামর এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি-২০২৩) সকালে মণিরামপুর পৌরশহরের গাংড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সংরক্ষিত কাউন্সিলর অফেলা খাতুন জানান- দুই সন্তানের জনক কৃষক আবুল হোসেন এদিন সকাল ৯টার দিকে বাড়ির পাশে বোরো ক্ষেতে সেচ দেওয়ার জন্য গিয়েছিলো। বিদ্যুৎ চালিত মেশিন চালু করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। স্বজনরা তাকে উদ্ধারের পর উপজেলা হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসকবিস্তারিত পড়ুন

সিন্দুকে মিললো ২২ হাজার ইয়াবা

কুড়িগ্রামের রৌমারীতে ২২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ রকিব হাসান রফিক (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে তার বসতঘরের সিন্ধুকের ভেতর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটক রফিক রৌমারী সদর ইউনিয়নের চরনতুন বন্দর এলাকার বাসিন্দা। এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ রফিকের বাড়িতে অভিযান চালায়। এসময় বসতঘরের কক্ষের ড্রয়ার ও সিন্দুক তল্লাশি করে ২২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভেঙ্গে দেয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৫টি বৃহৎ চুল্লি, জরিমানা

কলারোয়ায় অবৈধভাবে চলছিলো ৫টি বৃহৎ আকৃতির চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির রমরমা ব্যবসা। ঘটনাস্থল উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মাঠপাড়ায়। এ খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সেখানে সোমবার সন্ধ্যার একটু আগে অভিযান পরিচালনা করেন। তখনো প্রজ্বলিত ছিলো অবৈধ কয়লা কারখানার চুল্লিগুলো। সেসময় ভ্রাম্যমান আদালতের নির্দেশে কয়লা তৈরির ওই কারখানার ৫টি চুল্লির সবগুলোই ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এর আগে ফায়ার সার্ভিসের টিম পানি দিয়ে জ্বলন্ত সবগুলো চুল্লির আগুন নিভিয়েবিস্তারিত পড়ুন

কারাগারে থাকায় সাতক্ষীরার পৌর মেয়র চিশতি সাময়িক বরখাস্ত

নাশকতার মামলায় কারাগারে থাকায় সাতক্ষীরার পৌর মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই অবস্থায় ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়। সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১-এর ৪৬.০০.০০০০.০৬৩.২৭.০২৭.২২.২৩১ নং স্মারকে উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদের বিরুদ্ধে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ছিনতাই হওয়া দুটি ইজিবাইক খুলনায় উদ্ধার, আটক-৪

সাতক্ষীরায় ছিনতাই হওয়া দুটি ইজিবাইক খুলনায় উদ্ধার হয়েছে। আটক হয়েছে ছিনতাই চক্রের ৪ সদস্য। সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ছিনতাই হওয়া ওই জোড়া ইজিবাইক উদ্ধার হয়। এসময় ইজিবাইক ছিনতাইচক্রের সংঙ্গবদ্ধ চার সদস্য কে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- খুলনা ছোটবহেরা এলাকার আশরাফ মোল্লার ছেলে মাসুদুর রহমান পিকুল, খুলনা পশ্চিম বানিয়া খামার এলাকার মৃত আব্দল লতিফের ছেলে শফিকুল ইসলাম কামরুল, খুলনা লবনচোরা এলাকার হাবিবুর রহমানের ছেলে রাজু আহম্মেদ ও বটিয়াঘাটা এলাকার আলাউদ্দিনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদের জন্মদিন উদযাপন

কলারোয়া পৌর প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যোগে জেলা আ.লীগের সহ.সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের বারবার নির্বাচিত সাবেক সভাপতি, জেলা বাস মালিক সমিতির সভাপতি, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বর্ষিয়ান রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের ৭৩তম জন্মদিন উদযাপন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কলারোয়া পৌর প্রেসক্লাবে কেক কেটে শুভ জন্মদিন উদযাপন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের চিত্র পত্রিকার বিশেষ প্রতিনিধিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১৮টি স্বর্ণের বারসহ ১জন গ্রেফতার

সাতক্ষীরায় ১৮টি স্বর্ণের বারসহ মো. মিঠু সরদার (২৩) নামের এক চোরাচালানীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় সাতক্ষীরা সদরের বাকাল ব্রীজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিঠু সরদার সাতক্ষীরা সদরের লাবসা থানাঘাটা এলাকার মো. শওকত আলীর ছেলে। তিনি ভারতে পাচারের উদ্দেশ্যে ওই স্বর্ণ সাতক্ষীরার সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান, গোপনবিস্তারিত পড়ুন

কেশবপুরে সচেতন সোসাইটির এ্যাডভোকেসি সভা

যশোরের কেশবপুরে সচেতন সোসাইটির উপজেলা এ্যাডভোকেসি সভা স্যোশাল মার্কেটিং কোম্পনীর আর্থিক সহায়তায় সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সচেতন সোসাইটির যশোর জেলা ম্যানেজার মাসুম বিল্লা এর সভাপতিত্বে ও উপজেলা সুপরভাইজার সুজাউদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় এসএমসি কমিউনিটি মোবিলাইজেশন কার্যক্রম বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জিল্যুর রশিদ, উপজেলাবিস্তারিত পড়ুন

নড়াইলে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ১২জন আহত

অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছে। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, নড়াইল সদর হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৬ফেব্রুয়ারী সোমবার এ ঘটনা ঘটে। গুরুতর আহত মিটু শরিফকে তাক্ষনিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, বাবলু শেখকে নড়াইল সদর হাসপাতালে ও তিলা ফরাজিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে। জানা গেছে, অধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামের আহাদুর খাকীবিস্তারিত পড়ুন