মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভেঙ্গে দেয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৫টি বৃহৎ চুল্লি, জরিমানা

কলারোয়ায় অবৈধভাবে চলছিলো ৫টি বৃহৎ আকৃতির চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির রমরমা ব্যবসা। ঘটনাস্থল উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মাঠপাড়ায়। এ খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সেখানে সোমবার সন্ধ্যার একটু আগে অভিযান পরিচালনা করেন। তখনো প্রজ্বলিত ছিলো অবৈধ কয়লা কারখানার চুল্লিগুলো।

সেসময় ভ্রাম্যমান আদালতের নির্দেশে কয়লা তৈরির ওই কারখানার ৫টি চুল্লির সবগুলোই ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এর আগে ফায়ার সার্ভিসের টিম পানি দিয়ে জ্বলন্ত সবগুলো চুল্লির আগুন নিভিয়ে দেয়।

জানা যায়, অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা বানানোর অভিযোগে কারখানা মালিককে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা ১০ হাজার টাকা জরিমানা করেন। যদিও সেসময় ওই অবৈধ কারখানা মালিক পার্শ্ববর্তী যশোরের শার্শা উপজেলার কায়বা গ্রামের আজগর আলীর পুত্র রফিকুল ইসলাম ঘটনাস্থলে ছিলো না। সেখানে ছিলো তার এক ভাই।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (এ.ডি) সরদার শরিফুল ইসলাম, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, কলারোয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনর ভারপপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, ভূমি অফিস সহকারী প্রণব কুমারসহপরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড তাহমিনা সুলতানা নীলা জানান, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর আইন ১৯৯৫/৬ গ ধারা ১৫/১ ৬নং ক্রমিক অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে দ্বিতীয় দফায় অবৈধভাবে কয়লা তৈরির কারখানা না করার অঙ্গীকার করায় প্রথমভাবে ক্ষমা করে দেয়া হয়েছে।

তিনি আরো জানান, অবৈধভাবে কয়লা তৈরির কারখানা কেউ তৈরি করলে আইনগত শাস্তি ও জরিমানা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু