শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পূর্বাচলে নিজস্ব ভবনের উদ্বোধন করলো আইবিএ অ্যালামনাই ক্লাব

সম্প্রতি রাজধানীর পূর্বাচলে নিজস্ব প্রাঙ্গণে ক্লাব হাউজ উদ্বোধন করেছে আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড। নতুন এ ভবন উদ্বোধনের মাধ্যমে স্থায়ী ভবনে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) স্নাতকদের জন্য প্রতিষ্ঠিত সোশ্যাল, রিক্রিয়েশনাল ও নেটওয়ার্কিং ক্লাব – আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড। ২০১৬ সালের ৩ অক্টোবর এ ক্লাব প্রতিষ্ঠিত হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেডের চেয়ারম্যান জনাব নাজমুল হাসান পাপন, এমপি, ক্লাবের সকল সদস্য ও তাদের পরিবারবর্গকে ক্লাব চার্টার্ড ডেবিস্তারিত পড়ুন

রাজশাহীর তানোরে ৩৯টি চোরাই মোবাইল ও টাকাসহ ১জন গ্রেফতার

রাজশাহীর তানোর উপজেলার সিমান্তবর্তী চৌবাড়িয়া বাজার থেকে বিভিন্ন কোম্পানির ৩৯ টি চৌরাই মোবাইল ফোন ও নগদ ৮হাজার ৮শ’ টাকামহ ১জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম জাহিদ হাসান (৩০), সে মান্দা উপজেলার মশিদপুর গ্রামের আলতাফ হোসেনের পুত্র। এঘটনায় তানোর থানার এসআই আব্দুর রউফ বাদি হয়ে ১জনেক আসামী করে তানোর থানায ৪১১/৪১৩ ধারায় প্যানার কোর্ট আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত যুবকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের নতুন কোচ হাথুরুসিংহে

ফের বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হচ্ছেন চন্দিকা হাথুরুসিংহে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রে এমনটি জানা যায়। বিষয়টি নিশ্চিত করে বিসিবির ওই সূত্রটি জানিয়েছে, হাথুরুসিংহের জাতীয় দলের কোচ হওয়ার বিষয়টি চূড়ান্ত। দুই বছরের চুক্তিতে সাকিব আল হাসানদের প্রধান কোচ হচ্ছেন এই শ্রীলংকান। সবকিছু ঠিক থাকলে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন হাথুরুসিংহে।

শুরু হচ্ছে দেশের প্রথম পাতাল রেলের নির্মাণকাজ

দেশের প্রথম পাতাল রেলের নির্মাণকাজ শুরু হচ্ছে। মেট্রোরেল উদ্বোধনের এক মাসের মধ্যেই পাতাল রেলের নির্মাণকাজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এমআরটি লাইন ১-এর নির্মাণকাজের উদ্বোধন করবেন। এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই দিন বেলা ১১টায় পূর্বাচল সেক্টর ৪-এ প্রধানমন্ত্রী উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। এর পর সুধী সমাবেশে ভাষণ দেবেন তিনি। এমএএন ছিদ্দিকবিস্তারিত পড়ুন

২৯ দিনে ২ কোটি ৪৬ লাখ টাকা আয় মেট্রোরেলের

উদ্বোধনের পর থেকে ২৯ দিনে মেট্রোরেলের তিন লাখ ৩৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। সেখান থেকে আয় হয়েছে দুই কোটি ৪৬ লাখ টাকা। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন সিদ্দিক এই তথ্য জানিয়েছেন। পুরাতন এলিফ্যান্ট রোডে অবস্থিত ডিএমটিসিএলের সভাকক্ষে তিনি বলেন, সম্পূর্ণ রুট চালু হলে মূল আয় বোঝা যাবে। এই সময়ে (২৯ দিনে) তিন লাখ ৩৫ হাজার টিকিট বিক্রি করা হয়েছে।

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া, বাংলাদেশ ১২তম

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া। দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) ১০০ স্কোরের মধ্যে দেশটি পেয়েছে ১২। এ তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান ও সিরিয়া। আর তৃতীয় ভেনেজুয়েলা। তাদের স্কোর যথাক্রমে ১৩ ও ১৪। তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম। বাংলাদেশের স্কোর ১ পয়েন্ট কমে ২৬ থেকে ২৫ হয়েছে। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের এক ধাপ অবনমন হয়েছে। ২০২২ সালের পরিস্থিতি বিবেচনায় বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থাবিস্তারিত পড়ুন

বিয়ে বাড়ি থেকে পালালেন বাবর আজম

ক্রিকেট মাঠে তার দাপট বিস্ময়কর। একের পর এক চার-ছক্কায় মাঠ মাতিয়ে রাখেন। বলা হচ্ছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কথা। সম্প্রতি আইসিসি ওয়ানডে ও বর্ষসেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি। তবে মাঠে যত সাবলীল থাকেন না কেন, নারী ভক্তদের সামনে ব্যাপক অস্বস্তিতে পড়েন বাবর। এবার নারী ভক্তদের থেকে বাঁচতে এক বিয়ের অনুষ্ঠান থেকে পালিয়ে বাঁচলেন পাকিস্তান দলনেতা। পাকিস্তানের আম্পায়ার আলিম দারের ছেলের বিয়েতে ঘটনাটি ঘটেছে। সেখানেই অতিথি হিসেবে গিয়েছিলেন বাবর। অনুষ্ঠানের সেরা আকর্ষণওবিস্তারিত পড়ুন

৬ দিনে শাহরুখের সিনেমার আয় ৭৪৫ কোটি

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি। আর ৬ষ্ঠ দিনে গিয়ে সিনেমাটি প্রায় সাড়ে ৭০০ কোটি টাকা আয় করেছে। বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, ৬ষ্ঠ দিন পর্যন্ত শুধু ভারতে পাঠান আয় করেছে ৩৬৫ কোটি ৭৩ লাখ রুপি। বিদেশে আয় করেছে ২০৬ কোটি ৭৮ লাখ রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৫৭২ কোটি ৫১বিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত করতে চায় এক শ্রেণির বুদ্ধিজীবী: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক শ্রেণির বুদ্ধিজীবী আছে যারা সব সময় দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চায়। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সরকার প্রধান বলেন, দীর্ঘদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এখন আর অনির্বাচিত কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে পাচ্ছে না। যদিও এতে অনেকেরই অন্তর জ্বালা আছে। যারা কোনদিন ভোটেও জিততে পারবে না, আর কোনদিন রাজনীতিওবিস্তারিত পড়ুন

দেশের সবচেয়ে ছোট আকৃতির মসজিদের সন্ধান

এবার দেশের সবচেয়ে ছোট আকৃতির মসজিদের সন্ধান পাওয়া গেছে। এটির মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় অবস্থিত। সিলেটের ৩৬০ আউলিয়ার অন্যতম সুফি সাধক হজরত শাহ্ কাজী খন্দকার (রহ.)-এর মাজারের পূর্ব পাশেই এ মসজিদের অবস্থান। মসজিদটি ২০০ বছরের পুরোনো। গোলাকার এক গম্বুজবিশিষ্ট এ মসজিদের রয়েছে মাত্র একটি কক্ষ। একই সঙ্গে চার কোনায় চারটি পিলারের ওপর গাঢ় লাল রঙের ছোট আকৃতির রয়েছে আরও চারটি গম্বুজ। দৃষ্টিনন্দন বারান্দার ওপরে একই আকৃতির দুটি গম্বুজবিস্তারিত পড়ুন