শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জিরো পয়েন্টে থাকা কিছু রোহিঙ্গারা ঢুকে পড়েছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশে-মিয়ানমার জিরো পয়েন্টে যেসব রোহিঙ্গা ক্যাম্প ছিল, তা এখন আর নেই। কিছু রোহিঙ্গা ঢুকে পড়েছে। তবে আমরা অফিসিয়ালি আর কোনো রোহিঙ্গাকে আর গ্রহণ করব না। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে তার লেখা এক বই প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে যারা জিরো লাইনে ছিল তারা ঢুকেবিস্তারিত পড়ুন

মুসলিম উম্মাহকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মুসলিম উম্মাহকে সম্মিলিতভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসি সদস্যভুক্ত সাত দেশের কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান তিনি। সাত বিদেশি কূটনীতিক হলেন: আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি, মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম, মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সমীর, ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এসওয়াই রামাদান, সৌদি আরবের রাষ্ট্রদূত এশা ইউসেফ এশা আলদুহাইলান এবং সংযুক্ত আরববিস্তারিত পড়ুন

বিয়ের কপালটা আমার খারাপ: প্রসেনজিৎ

ভারতীয় বাংলা সিনেমার সবচেয়ে পরিচিত মুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সংসার ভাঙার দায়ও নিলেন নিজের কাঁধে। তিন দশক ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশনের সামনে থাকা বুম্বাদার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম হয় না। নানাভাবে সামনে আসে সেসব প্রসঙ্গ। এবার তাই অভিনেতা নিজেই প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন। জি২৪ ঘণ্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, ‘বিয়ের কপালটা আমার খারাপ। প্রত্যেক জায়গায় আমি একটিই কথা বলি— যেটাই হয়েছে সেটি আমার দোষ, আমি তাকে বুঝতে পারিনি।’ ভালোবাসেবিস্তারিত পড়ুন

নড়াইলে ৪ বছরের শিশু সন্তানকে ফেলে প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লেন মা!

নড়াইলে ৪ বছরের শিশু সন্তান আরিয়ানকে ফেলে প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লেন মা খাদিজা বেগম (২২)। রোববার (১৫ জানুয়ারি) নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটানার ১৬ দিন পার হলেও কান্না থামেনি ছোট্ট শিশু আরিয়ানের। কিন্তু এই কান্নাও মন গলাতে পারিনি তার জন্মদাত্রী মাতা খাদিজা বেগমের। অভিযোগ রয়েছে, পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে প্রতিবেশি ১৮ বছর বয়সী এক কিশোরের সঙ্গে উধাও হয়েছে ওই মা। শিশু সন্তান ফেলে রেখে মায়ের চলেবিস্তারিত পড়ুন

‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার ২০২২’ অ্যাওয়ার্ড পেল শেয়ারট্রিপ

রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত, দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস -এর সপ্তম আসরে ‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার ২০২২’ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে শেয়ারট্রিপ। উল্লেখযোগ্য এ অর্জন নিয়ে শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক বলেন, “শেয়ারট্রিপ এ বছর পরপর সম্মানজনক দু’টি অ্যাওয়ার্ড পেয়েছে। একটি, দ্য ডেইলি স্টারের ‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার ২০২২’ এবং অন্যটি, নভোএয়ারের প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড; এজন্য আমি অত্যন্ত আনন্দিত। ভ্রমণকারীরা যেনো স্বাচ্ছন্দ্যে বিভিন্ন হলিডে প্যাকেজ এবং তাদের পছন্দেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নলতা হাসপাতালে ২ দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরা জেলায় জলবায়ু পরিবর্তন ও লবনাক্ততার জন্য মানুষের স্বাস্থ্যগত সমস্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নারীদের প্রজনন, যৌন সমস্যা দিনে দিনে বাড়ছে। এখানকার নারীরা যারা মাঠে, নদীতে বা মাছের ঘেরে কাজ করে তারা জরায়ূ ক্ষত রোগ ও সন্তান ধারন ক্ষমতা হারাচ্ছে গবেষনায় এমনি একটা তথ্য উঠে এসেছে। সাতক্ষীরার বেশি আক্রান্ত ব্যক্তি শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটাতে বাস করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে তারা দারিদ্রতার কারনে ভালো চিকিৎসকের নিকট চিকিৎসা নিতে পারেবিস্তারিত পড়ুন

কৌশলগত ব্যবসা পরিচালনায় গ্রামীণফোনের ধারাবাহিক প্রবৃদ্ধি

২০২২ অর্থবছরে ১৫,০৪০.৩৫ কোটি টাকা টাকা রাজস্ব অর্জন করেছে গ্রামীণফোন। গত বছর একই সময়ের তুলনায় রাজস্ব বৃদ্ধির হার ৫.১ শতাংশ। বছরের দ্বিতীয়ার্ধে সিম বিক্রির ওপরে নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞার কারণে আগের বছরের তুলনায় ৫ শতাংশ কম গ্রাহক গ্রামীণফোন নেটওয়ার্কে যুক্ত হতে পেরেছেন। সব মিলে, বছর শেষে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৭.৯১ কোটি। গ্রামীণফোনের মোট গ্রাহকের মধ্যে ৫৫ শতাংশ বা ৪.৩৬ কোটি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছেন, যা ২০২১ সালের শেষের তুলনায় ২.২ শতাংশবিস্তারিত পড়ুন

বিশ্বের ১০ ধনীতমের তালিকা থেকে ছিটকে গেলেন গৌতম আদানি

বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকেই ছিটকে গেলেন গৌতম শান্তিলাল আদানি। মাত্র কয়েক দিন আগেও ৪ নম্বরে উঠে এসেছিলেন। কিন্তু মার্কিন মার্কিন শর্ট-সেলার সংস্থার একটি মাত্র রিপোর্টের পরই টলে গেছে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ার। আর স্টক বাজারে ওই পতনেই নড়ে গিয়েছে গৌতম আদানির মোট সম্পদের অঙ্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার লিস্টে প্রথম ১০-এর বাইরে চলে গেলেন গৌতম আদানি। গত সপ্তাহে বুধবার আদানি গোষ্ঠীর আর্থিক দুর্বলতার রিপোর্ট প্রকাশ করেছিল হিন্ডেনবার্গ রিসার্চ। আর এরইবিস্তারিত পড়ুন

তারেক-জোবাইদাকে আদালতে হাজিরে গেজেট প্রকাশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পলাতক থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি মুদ্রণালয় থেকে সোমবার এ গেজেট প্রকাশ করেন ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান। গেজেটে বলা হয়েছে, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। আদালত বিশ্বাস করার যুক্তিসংঘত কারণ রয়েছে যে, তারা গ্রেফতার ওবিস্তারিত পড়ুন

নড়াইলে জামায়াতের ১১ নেতাকর্মী গ্রেফতার

নড়াইলে গোপন বৈঠকের সময় নাশকতা মামলার ১১ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে নড়াইল পৌরসভার বিজয়পুর এলাকার হাসমত ফকিরের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহামুদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন—সদর উপজেলার বিজয়পুর গ্রামের মৃত সিদ্দিক ফকিরের ছেলে হাসমত ফকির (৪২),মৃত মনসুর মোল্লার ছেলে আবদুল হান্নান (৫২), জাহাঙ্গীর আলমের ছেলে ফারুক মোল্লা (৫৩), মৃত মুনতাজ শেখের ছেলে মো. আলীবিস্তারিত পড়ুন