বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বের ১০ ধনীতমের তালিকা থেকে ছিটকে গেলেন গৌতম আদানি

বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকেই ছিটকে গেলেন গৌতম শান্তিলাল আদানি। মাত্র কয়েক দিন আগেও ৪ নম্বরে উঠে এসেছিলেন। কিন্তু মার্কিন মার্কিন শর্ট-সেলার সংস্থার একটি মাত্র রিপোর্টের পরই টলে গেছে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ার। আর স্টক বাজারে ওই পতনেই নড়ে গিয়েছে গৌতম আদানির মোট সম্পদের অঙ্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার লিস্টে প্রথম ১০-এর বাইরে চলে গেলেন গৌতম আদানি।

গত সপ্তাহে বুধবার আদানি গোষ্ঠীর আর্থিক দুর্বলতার রিপোর্ট প্রকাশ করেছিল হিন্ডেনবার্গ রিসার্চ। আর এরই মধ্যে বিশ্বের দশ ধনীতমের তালিকা থেকেই বেরিয়ে গেলেন গৌতম আদানি। তার উত্থানের থেকেও যেন দ্রুত হারে হলো পতন। অনেকে মনে করছেন, এই হারে শেয়ার দর কমতে থাকলে আরো খারাপ অবস্থা হতে পারে। এশিয়ার ধনীতম ব্যক্তির আসন খোয়াতে পারেন গৌতম আদানি।

পতন শেয়ারে!

গত কয়েক দিনে আদানি গোষ্ঠীর ৭টি শেয়ারে ধস নেমেছে। মার্কিন শর্ট-সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টই তার কারণ। উক্ত সংস্থার এক বিস্তৃত রিপোর্টে জানায়, আদানি গোষ্ঠী বর্তমানে খাদের কিনারায় দাঁড়িয়ে। সংস্থার বিরুদ্ধে শেয়ার ‘ম্যানিপুলেশনে’র অভিযোগ তুলেছে হিন্ডেনবার্গ রিসার্চ। তারা জানিয়েছে, বিপুল পরিমাণ ঋণের বোঝা রয়েছে আদানি গোষ্ঠীর ঘাড়ে। তাছাড়া তাদের শেয়ারের ভ্যালুয়েশনও মাত্রাতিরিক্ত। ফলে যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে তাসের ঘর।

একটি রিপোর্টেই এই অবস্থা

হিন্ডেনবার্গের এই রিপোর্টের পরেই হু-হু করে পড়তে শুরু করে আদানি গোষ্ঠীর সংস্থাগুলির শেয়ার দর। অবস্থা এমনই দাঁড়ায় যে, সোমবারের মধ্যেই প্রায় ৬৮ বিলিয়ন মার্কিন ডলার হাওয়া হয়ে যায় আদানি গ্রুপের শেয়ার বাজার থেকে। শুধু তাই নয়, এর মধ্যে গৌতম আদানির অংশের প্রায় ৩৪ বিলিয়ন মার্কিন ডলার বেরিয়ে যায়। মাত্র ৩ দিনে যে কারও মোট সম্পদ এতটা পড়তে পারে, তা অভাবনীয়।

বর্তমানে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ৮৪.৪ বিলিয়ন মার্কিন ডলার। তার পরই বিশ্বমঞ্চে ধনীতম মুকেশ আম্বানি। রিলায়েন্স কর্মকর্তার মোট সম্পদ ৮২.২ বিলিয়ন মার্কিন ডলার। সূত্র : হিন্দুস্তান টাইমস

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা