বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার নলতা হাসপাতালে ২ দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরা জেলায় জলবায়ু পরিবর্তন ও লবনাক্ততার জন্য মানুষের স্বাস্থ্যগত সমস্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নারীদের প্রজনন, যৌন সমস্যা দিনে দিনে বাড়ছে। এখানকার নারীরা যারা মাঠে, নদীতে বা মাছের ঘেরে কাজ করে তারা জরায়ূ ক্ষত রোগ ও সন্তান ধারন ক্ষমতা হারাচ্ছে গবেষনায় এমনি একটা তথ্য উঠে এসেছে।
সাতক্ষীরার বেশি আক্রান্ত ব্যক্তি শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটাতে বাস করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে তারা দারিদ্রতার কারনে ভালো চিকিৎসকের নিকট চিকিৎসা নিতে পারে না।
এটি উপলব্ধি করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপির প্রতিষ্ঠিত নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ্ ফাউন্ডেশন কতৃক আয়োজিত কালিগঞ্জ উপজেলার নলতা হাসপাতালে ৩১ জানুয়ারি ও ০১ ফেব্রুয়ারি ২ দিন ব্যাপী ১০টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত সকল প্রকার গাইনি ও প্রসূতি রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচী শুরু হয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচী নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জিয়াউল হক ফোনের মাধ্যমে মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন।
তিনি বলেন, কমিউনিটির মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিৎ করতে তিনি ২ দিন ব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। চেয়ারম্যান মহোদয়ের একান্ত প্রচেষ্টায় ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাক্তার শামসুন নাহার প্রখ্যাত গাইনী চিকিৎসককে নলতায় আনতে সক্ষম হয়েছেন।

মেডিকেল ক্যাম্পে পরিচালনার দায়িত্বে আছেন নলতা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আবুল ফজল মাহমুদ বাপি, তিনি বলেন, “ সাতক্ষীরা জেলায় জলবায়ু পরিবর্তন ও লবনাক্ততার জন্য মানুষের স্বাস্থ্যগত সমস্যা থেকে মুক্তির জন্য অর্থাভাবে ভালে ডাক্তার দেখাতে পারেন না তারা ডাক্তার দেখাতে পারবেন এবং ফ্রী ঔষধ পাবেন। আসুন আমরা পরস্পর তথ্য সেবা দিয়ে অন্যদের চিকিৎসা সেবা নিতে সহয়তা করি।” আজ ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখছেন ঢাকা থেকে আগত প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাক্তার শামসুন নাহার, এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস (গাইনী এন অবস), ডিজিও (ডিইউ)।

মেডিকেল ক্যাম্পটিতে সকাল থেকে অনেক রোগীকে সেবা নিতে দেখা গেছে। সুবিধা বঞ্চিত অসুস্থ্য রোগীরা এমন ধরনের সেবা পেয়ে খুব খুশি। নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জিয়াউল হক বিশেষ নির্দেশনায় ২ দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। সাতক্ষীরার সর্বস্তরের জনগনের জন্য বিশেষ করে প্রজনন স্বাস্থ্যও যৌন সমস্যাসহ নানন স্ত্রীরোগ বিষয়ে আগামী কাল ১লা ফেব্রুয়ারি এই মেডিকেল ক্যাম্প চলবে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!