শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারে মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২০ জন। সোমবার (৩০ জানুয়ারি) পেশওয়ারের পুলিশ লাইন্স এলাকায় এ ঘটনা ঘটে। এলআরসি হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দেশটির নিরাপত্তাবিষয়ক কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, জোহরের নামাজের সময় সামনের কাতারে ছিলেন আত্মঘাতী হামলাকারী। পেশওয়ারের জেলা প্রশাসক শফি উল্লাহ খান নিশ্চিত করেছেন, আত্মঘাতী হামলায়বিস্তারিত পড়ুন

দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

গত ১৪ বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা বিবেচনায় নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি আশা করি গত ১৪ বছরে বাংলাদেশে যে ব্যাপক পরিবর্তন হয়েছে, জনগণ সেদিকে একটু বিশেষভাবে মনোযোগ দেবেন। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকালে ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর রমনা পার্কের অনুষ্ঠানে যোগ দেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সদর উপজেলা আওয়ামী লীগের আহবানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী’র সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপিবিস্তারিত পড়ুন

সারাদেশে জমজমের পানি ‘বিক্রি’ বন্ধ ঘোষণা

রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটসহ সারাদেশে পবিত্র জমজমের পানি বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অংশীজনদের সঙ্গে পবিত্র জমজম কূপের পানি খোলা বাজারে বিক্রি সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে ইসলামে ধর্মীয় ব্যাখ্যা জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলেন, অনেকেবিস্তারিত পড়ুন

তাপমাত্রা কিছুটা কমার পর বেড়ে আবার কমতে পারে

তাপমাত্রা কিছুটা কমার পর কোনো কোনো স্থানে আবার বাড়তে শুরু করেছে। আগামী দুদিন পর তাপমাত্রা ফের কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিন ধরে চলছে কুয়াশার দাপট। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থাকছে কুয়াশায় ঢাকা। তবে বেলা বাড়ার সঙ্গে কুয়াশা কেটে ওঠে সূর্য। রোববারের তুলনায় সোমবারও দেশের বেশিরভাগ স্থানে তাপমাত্রা কমেছে। তবে রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেড়েছেও। রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রধান শিক্ষক কামরুল হাসানের মায়ের ৫ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল এর মাতা প্রয়াত জবেদা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার। জবেদা বেগম কলারোয়া পৌরসভার ৯নং মির্জাপুর ওয়ার্ডের মরহুম মুছা আলী শেখের সহধর্মিণী। ২০১৮ সালের ৩১ জানুয়ারি রাতে সাতক্ষীরা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৫ বৎসর বয়সে ইন্তেকাল করেন তিনি। মরহুমার আত্মার মাগফেরাত কামনায় আগামি শুক্রবার পবিত্র জুম্মা নামাজের পর মির্জাপুর বায়তুল আমান জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবেবিস্তারিত পড়ুন

নড়াইলে নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, ৩দিন পর লাশ উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩ দিন পর ঘটনাস্থলে তার লাশ ভাসতে দেখে মরদেহ উদ্ধার করা হয়। রোববার (২৯ জানুয়ারি) বিকেলে মুসা বিশ্বাসের (৩২) মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। তিনি উপজেলার ঘাঘা মধ্যপাড়া গ্রামের নবীর বিশ্বাসের ছেলে। নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ-আলম বলেন, রোববার বিকেলবিস্তারিত পড়ুন

নড়াইলে প্রেমের ফাঁদে ফেলে শিক্ষার্থীকে বিয়ে, স্ত্রীর মর্যাদা চাওয়ায় নির্যাতন!

নড়াইলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দিয়ে উল্টো স্ত্রীকে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতনকারী ৪ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন নির্যাতনের শিকার শাপলা। মামলার এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার ইতনা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে শাপলা খানম ঢাকা বিইউবিটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী। গত বছরের মে মাসে ওই শিক্ষার্থী থ্রি-পিচ কেনার জন্য পরিবারেরবিস্তারিত পড়ুন

বস্তুনিষ্ঠতার প্রত্যয়ে কলারোয়ায় পত্রদূতের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৮ পেরিয়ে ২৯-এ দৈনিক পত্রদূত। বীর মুক্তিযোদ্ধা শহীদ আলহাজ্ব স. ম আলাউদ্দীনের হাতে গড়া সাতক্ষীরা থেকে প্রকাশিত এ পত্রিকাটি জেলার গন্ডি পেরিয়ে সমৃদ্ধ হয়েছে আশপাশের জেলার বিভিন্ন এলাকাতেও। সোমবার (২৩ জানুয়ারি) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দৈনিক পত্রদূত পরিবার কলারোয়ায় আয়োজন করে আঢ়ম্বর অনুষ্ঠানের। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় আর গঠনমূলক সমালোচনার প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানের বক্তারা। আলোচনা সভা ও কেক কাটার পর দোয়া অনুষ্ঠানে পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ আলহাজ্ব স. মবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি, সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কলারোয়ায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জানুয়ারি) বিকেলে বের হওয়া র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যার পরে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল চত্বরে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীমুজ্জামান টিপু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফাইমেরবিস্তারিত পড়ুন