Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মানবাধিকার ইস্যুতে অগ্রগতি করেছে র্যাব: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

র্যাব নিয়ে বাংলাদেশের সঙ্গে ভালো আলোচনা হয়েছে উল্লেখ করে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, মানবাধিকার ইস্যুতে অগ্রগতি করেছে সংস্থাটি। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে লু জানান, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব শক্তিশালী করতেই তার এই সফর। এ সময় ড. মোমেন জানান, যুক্তরাষ্ট্রের ভালো পরামর্শকে স্বাগত জানাবে সরকার। লু আরও জানান, জিএসপি যদি আবারও চালু হয়, তবে বাংলাদেশ অগ্রাধিকারে থাকবে। সফরের দ্বিতীয় দিন সকাল থেকেইবিস্তারিত পড়ুন
নেপালে বিমান বিধ্বস্ত, নিহত ৪০

নেপালের পোখারায় বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে এ পর্যন্ত ৪০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) সকালে বিমানটি পোখারার কাসকি জেলায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই নেপাল সরকার মন্ত্রিসভার এক জরুরি বৈঠক ডেকেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইনসের এটিআর-৭২ মডেলের বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখারায় যাচ্ছিল। বিমানটি ৬৮ যাত্রী এবং চার ক্রু নিয়ে পোখারার পুরাতন বিমানবন্দর এবং নতুন পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যবর্তী স্থানেবিস্তারিত পড়ুন
নতুন মিস ইউনিভার্স হলেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল

বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের সেরার মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের মডেল আর’বনি গ্যাব্রিয়েল। স্থানীয় সময় শনিবার রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। এটি ছিল ৭১তম আসর। আর’বনি গ্যাব্রিয়েলকে মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্সের গতবারের বিজয়ী ভারতীয় মডেল, অভিনয়শিল্পী হারনাজ সান্ধু। এ সময় তুমুল করতালিতে নতুন মিস ইউনিভার্সকে অভিবাদন জানিয়েছেন হলভর্তি দর্শক ও প্রতিযোগী। এবারের আসরে দ্বিতীয় হয়েছেন মিস ভেনিজুয়েলাবিস্তারিত পড়ুন
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধই থাকছে

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে করা রিট পিটিশন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আদেশ দেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন রিটকারীর আইনজীবী ইয়ারুল ইসলাম। আবু হানিফ হৃদয় নামে যাত্রাবাড়ীর এক বাসিন্দা রিটটি দায়ের করেন। রিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকারের নেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সচিব,বিস্তারিত পড়ুন
হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ভর্তি হয়েছেন। রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কারাগারে থাকতেই অসুস্থ হয়ে পড়েছিলেন বিএনপি মহাসচিব। জামিনে মুক্ত হওয়ার পরে অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শে সকালে তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।’ তার স্বাস্থ্য পরীক্ষার পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
বিদ্যুৎসহ সবকিছুর দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ : টুকু

সরকার জনগণকে খুশি করতে ভুল পন্থা গ্রহণ করে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আসাদ গেটে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। টুকু বলেন, সরকার নিজেই প্রজ্ঞাপন দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে। সরকারের ভুল সিদ্ধান্তের কারণে জনগণকে মাশুল দিতে হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানেবিস্তারিত পড়ুন
সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে

কয়েক দিনের কনকনে ঠান্ডার পর দেশের কিছু কিছু এলাকায় শীতের প্রকোপ কিছুটা কমেছে। এর মধ্যে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। দেশের ৪ জেলার ওপর শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে। রোববার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সারা দেশে রাতেরবিস্তারিত পড়ুন
দুই বস্তা চিনিতে ৪শ’ কেজি মধু!, কলারোয়ায় প্রতারক আটক

দুই বস্তা চিনি ও ১শ’ গ্রাম সরিষা ফুলের মধু দিয়ে ৪শ’ কেজি মধু বানানোর এক প্রতারকের সন্ধান মিলেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিংগা এলাকায়। ২০ মন ভেজাল মধু বিপণনের উদ্দেশ্যে মজুদ করার অভিযোগে বৃহস্পতিবার প্রতারক কামাল হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা ও ১ বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। কামাল হোসেন শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি কলারোয়ার সিংগা এলাকায় ভেজাল মধু বানাতেন। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান জানান,বিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছি হাইস্কুলের পুনরায় সভাপতি রবি ॥ নতুন কমিটির পরিচিতি সভা

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ১২ জানুয়ারি দুপুরে স্কুলে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যাপক তৌহিদুর রহমান, যশোর এম এম কলেজের অধ্যাপক আব্দুল আলিম, স্কুল কমিটির নতুন সভাপতি রবি মল্লিক,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় সরকারি খাদ্য গুদামে ধান দিতে আগ্রহ নেই কৃষকদের

চলতি আমন মৌসুমে ২২-২৩ অর্থ বছরে সরকারি খাদ্য গুদামে সরকারিভাবে ধান চাল সংগ্রহ শুরু হলেও এখন পর্যন্ত কৃষকদের ধান দেওয়ার কোন সাড়া মেলেনি সাতক্ষীরার কলারোয়া খাদ্য গুদামে। খোলা বাজারে ধান-চালের দাম বেশি পাওয়ায় কৃষকরা সরকারি গুদামে ধান সরবরাহ করেননি। যার ফলে কলারোয়ায় সরকারিভাবে আমন ধান ক্রয় অনিশ্চিত হয়ে পড়েছে। জানা গেছে, গত বছরের ১৭ নভেম্বর থেকে সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়। কিন্তু পাইকারী বাজারে ধান-চালের দাম বেশি হওয়ায় কৃষকরাবিস্তারিত পড়ুন

