শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া পাইলট হাইস্কুলের বই উৎসব ও নবীন বরণ

নতুন বছরে প্রথম দিন নতুন বই পেয়ে মাতোয়ারা কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষার্থীরা। নতুন বইয়ের গন্ধে উচ্ছ্বাস প্রকাশ করে কোমলমতি ছাত্র ও ছাত্রীরা। রবিবার (১ জানুয়ারী) সকালে বিদ্যালয়ের হলরুমে বই বিতরণ উৎসব ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। সেসময় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুলের স্টিক দিয়ে বরণ করেন নেন অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থীরা। পরে বিনামূল্যে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুনবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রাইমারি স্কুলে পাঠ্যপুস্তক উৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরা

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবে মেতে উঠলো ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীরা। নতুন বছরের প্রথমদিন ১ জানুয়ারী রবিবার নতুন বইয়ের গন্ধে উচ্ছ্বাস প্রকাশ করে তারা। এদিন সকালে বিদ্যালয় চত্বরে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দেয়া পাঠ্যপুস্তক। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকনুজ্জামানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

নতুন বছরের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বইয়ের আনন্দে মেতে উঠেছে। প্রতি বছরের ন্যায় এ বছর-২৩’ ১ লা জানুয়াী বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। নতুন বইয়ের গন্ধে স্কুল চত্বরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আনন্দঘন পরিবেশে কোমলমতি ছাত্র-ছাত্রী আর অভিভাবকদের উপস্থিতিতে রবিবার (১ জানুয়ারী) সকাল ১১ টায় স্কুল চত্বরে ‘বই বিতরণ উৎসব’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাকালিন অন্যতম সদস্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যের বই উৎসব উদযাপন

সাতক্ষীরা জেলা জুড়ে উৎসবমূখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। রবিবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনে জেলার প্রাথমিকে ২ লক্ষ ৮৮৩ এবং মাধ্যমিকে দুই লাখ শিক্ষার্থীর হাতে বিনামূল্যের নতুন বই তুলে দিতে বর্ণিল আয়োজন করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয় সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলামের সভাপতিত্বে বই উৎসবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষকবিস্তারিত পড়ুন

আশাশুনিতে চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে ৩ মাছ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

সাতক্ষীরার আশাশুনিতে চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে ৩ মাছ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে আশাশুনির মহিষকুড় বাজারে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। মোবাইল কোর্টে জরিমানা করার পর ৫ মণ চিংড়ি ধ্বংস করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তারা। জরিমানা পরিশোধ করা তিন অসাধু ব্যবসায়ি হলেন, আল-মামুন, রাকেশ মন্ডল ও শাহজাহান আলী। র‌্যাব,সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর গালিব জানান, হোয়াইট গোল্ড হিসেবে খ্যাত চিংড়ি একটি রপ্তানী পণ্য। কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফারবিস্তারিত পড়ুন

মণিরামপুরে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে রোকেয়া বেগম (৬২) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি ঘরের আড়ার সঙ্গে গলাই রশি জড়িয়ে ফাস দিয়েছেন বলে দাবি স্বজনদের। গত শুক্রবার (৩০ ডিসেম্বর-২০২২) বিকেলে এ ঘটনা ঘটে। রোকেয়া উপজেলার বিজয়রামপুর গ্রামের রুহুল আমিনের স্ত্রী। মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন- বৃদ্ধার কানে টিউমার হয়েছিলো। স্বজনরা তাকে ভারতসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। সম্প্রতি তার কানে অস্ত্রোপচার করেন চিকিৎসক। এরপরবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়িয়া মাদরাসার শিক্ষার্থীরা পেলো নতুন বই

নতুন বছরের প্রথম দিনেই বই পেলো কলারোয়ার সোনাবাড়িয়া ওমর ইবনে খাত্তাব (রাঃ) দাখিল মাদরাসার শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে খুশিতে বাড়ি ফিরলো তারা। ১ জানুয়ারী রবিবার সকালে মাদরাসার ১ম শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত ৩৭০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বই বিতরণ করা হয়। এসময় মাদারাসার সুপার মাওলানা রেজাউল করিমসহ শিক্ষক, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পড়ুন আরো খবর..

আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে মাছ বিনষ্ট ও দেড় লক্ষ টাকা জরিমানা

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ মাছ ব্যবসায়ীকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও বাগদা চিংড়ী বিনষ্ট করা হয়েছে। রবিবার র‌্যাব-৬ এর সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। র‌্যাব-৬ এর অধিনায়ক মেজর গালিবের নেতৃত্বে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রন) বিধিমালা ১৯৯৭ (সংশোধিত বিধিমালা ২০০৮) এর বিধি লংঘন করায় শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় গ্রামের আল আমিনের বাড়িতে কোর্ট পরিচালনা করে ৪০ কেজি বাগদা চিংড়ী জব্দ ও ১ লক্ষবিস্তারিত পড়ুন

নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত কলারোয়ার চন্দনপুর প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা

কলারোয়ার চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। নতুন বছরের প্রথমদিন ১ জানুয়ারি রবিবার বই উৎসবে নতুন বই পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন, কলারোয়া নিউজের বিশেষ প্রতিনিধি এমএ মাসুদ রানা, প্রধান শিক্ষিকা শামীমা সুলতানা, সিনিয়র শিক্ষক জিএম জাহিদুল আলম, চৈতালী মুখার্জি, নাসরিন সুলতানা, শায়লা শারমিন, জয়িতাসহ অভিভাবক বৃন্দ।

মনিরামপুরের রাজগঞ্জে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জানুয়ারি-২০২৩) সকাল ১০টায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসবের উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ। বই বিতরণ উৎসবের পূর্বে এক বক্তব্যে অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ বলেন- এক সময়ছিলো শিক্ষার্থীদের বই কিনে লেখাপড়া করতে হতো। এ কারণে অনেক দরিদ্র অভিভাবক, তাদের সন্তানদের বই কিনেবিস্তারিত পড়ুন