Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় প্রতিবন্ধী’র ভ্রাম্যমাণ কম্পিউটারের দোকান সরিয়ে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা পৌরসভা কর্তৃক প্রতিবন্ধী’র ভ্রাম্যমাণ কম্পিউটারের দোকান সরিয়ে দেওয়ার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্ত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহরের কামালনগর এলাকার মো. খলিলুর রহমানের ছেলে শারিরীক প্রতিবন্ধি মো. বায়েজীদ হাসান। তিনি বলেন, জন্মগত ভাবে শারিরীক প্রতিবন্ধী। যার সমাজসেবা পরিচয়পত্র নং- ১৯৭৮৮৭২৮২০৮১৬০৪১৯-০২। ২০০৫ সালে খুলনা বি এল বিশ^বিদ্যালয় কলেজ থেকে অনার্সসহ বাংলায় এম এ পাশ করার পর কোনবিস্তারিত পড়ুন
নড়াইলে কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নড়াইলে কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান রনি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে। নিহত রনি যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভা এলাকার আসলাম ফকিরের ছেলে। মঙ্গলবার রাত ৮টার দিকে নড়াইল-নোয়াপাড়া সড়কের সদর উপজেলার নলদীরচর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, মেহেদী হাসান রনি লোহাগড়া থেকে নড়াইল হয়ে মোটরসাইকেল যোগে নোয়াপাড়া যাওয়ার পথিমধ্যে নলদীরচর নামকবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্যঘের অবৈধভাবে দখলের উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা ভাড়াশিমলা গ্রামের শেখ আব্দুল কারিমের পুত্র ভুক্তভোগী শেখ মুনজুরুল ইসলাম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, কালিগঞ্জের কামদেবপুর মৌজায় এস এ খতিয়ান ৩৪৫, এসএ দাগ নং ৬৩০, ৬৩১, ৬৩২, ৬৩৩,৬৩৪, ৬৩৫ সহ অন্যান্য দাগে ১৮ বিঘা খরিদা সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে মৎস্যঘের পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তুবিস্তারিত পড়ুন
তালায় বসতবাড়ি-বাসন্তি মন্দির ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তালার কুমিরায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সংখ্যালঘু সম্প্রদায়ের বসতবাড়ি এবং বাসন্তি মন্দির ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পাটকেলঘাটা থানার কুমিরাপূর্বপাড়া গ্রামের মৃত সুনিল কুমার দে’র পুত্র গৌতম কুমার দে। লিখিত অভিযোগে তিনি বলেন, কুমিরা মৌজায় ১০২২ খতিয়ানে ৪১১৭, ৪১২১, ৪১১৯, ৪১৩৭, দাগে ৫.৭০ একর জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলাম। উক্ত সম্পত্তিতে একটি পুরাতন বাসন্তি মন্দির রয়েছে। সম্প্রতি একই এলাকারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় হতদরিদ্রদের মাঝে সেনেটারী ল্যাট্রীন বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা, শিবপুর ও আগরদাড়ি ইউনিয়নে হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ব্র্যাক ওয়াশ কর্মসূচি এইচ ইপির আওতায় সেনেটারী ল্যাট্রীন মঙ্গলবার সাতক্ষীরার মথুরাপুর ভাই ভাই সেনেটারী কারখানা থেকে উপকার ভোগীদের মাঝে বিতরণ করেন। বিতরণ উপলক্ষ্যে শেখ আ. কাদের এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মো. আসাদুজ্জামান, মহিলা মেম্বার ফেরদৌসি ইসলাম মিষ্টি, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আ. হান্নান, সাংবাদিক মো. আবু সাঈদ, বিশিষ্ট সমাজ সেবক ওবিস্তারিত পড়ুন
বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর বানাচ্ছে সৌদি আরব

নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছে সৌদি আরব। দামামে অবস্থিত বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়েও বড় আরেকটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করছেন সৌদি প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রাজধানী রিয়াদের ২২ বর্গমাইলজুড়ে নির্মিত হবে কিং সালমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আন্তর্জাতিক এই বিমানবন্দরে ছয়টি সমান্তরাল রানওয়ে থাকবে। সৌদি আরবের তেলবহির্ভূত মোট দেশজ উৎপাদনে বার্ষিক ৭.১৮ বিলিয়ন ডলার অবদান রাখবে এই প্রকল্প বলে আশা করা হচ্ছে। স্থাপত্যশৈলী জগতের খ্যাতিসম্পন্ন ‘ফস্টার + পার্টনারস’ খ্যাত ব্রিটিশবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মাঠজুড়ে সরিষা চাষ আর মধু সংগ্রহের কর্মযজ্ঞতা

কিঞ্চিত শিশির ভেজা শীতের সকালে কলারোয়ার দিগন্তজুড়ে শোভা পাচ্ছে হলুদের সমারোহ। উপজেলার বিভিন্ন এলাকার ফসলী মাঠের পর মাঠ যেন হলুদ বর্ণে ঢেকে গেছে সরিষা ফুলের দোল খাওয়া গাছগুলো। সবুজ সরিষার গাছের হলুদ ফুল সাতসকালের রোদে যেন ঝিকিমিকি করছে। ফসলী মাঠে সরিষা চাষ আর মৌমাছি থেকে মধু সংগ্রহের কর্মযজ্ঞতায় কর্মব্যস্ত এখন প্রান্তিক কৃষকেরা। বাজারে সয়াবিন তেলের দাম বেশি থাকায় ও সরিষা তেলের চাহিদা বাড়ায় চাষীরা এবার আগ্রহ করে জমিতে সরিষার চাষ করছেন।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির নির্বাচিতদের জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক পদে গোলাম মোরশেদ নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন- সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক দক্ষিণের মশাল), সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজীবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাকের কায়দায় চেকপোস্ট: রিজভী

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বাসার সামনে সেই বালির ট্রাকের কায়দায় চেকপোস্ট-ব্যারিকেড দিয়ে পুলিশ অবরোধ করে রেখেছে। এটি নেত্রীর ওপর নির্যাতনের আরেকটি নতুনমাত্রা। এমনিতেই খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে, তার ওপর একের পর এক বন্দিত্বের ঘেরাটোপে তাকে আরও কঠোরভাবে বন্দি করে রাখার পায়তারা চলছে। রোববার (৪ ডিসেম্বর)বিস্তারিত পড়ুন
ইসলামী ব্যাংক থেকে চার প্রতিষ্ঠানে ৩৪ হাজার কোটি টাকা ঋণ, অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপসহ পৃথক চারটি প্রতিষ্ঠানের নামে ৩৪ হাজার ৩৬০ কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনায় অর্থপাচার হয়েছে কি না, সে বিষয়ে দুদক ও বিএফআইইউ সংশ্লিষ্টদের অনুসন্ধান করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অনুসন্ধান শেষে চার মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া জন্য বলা হয়েছে সংশ্লিষ্টদের। এছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ লোপাটের ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাদের বিরুদ্ধে কেন যথাযথবিস্তারিত পড়ুন

