Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ

দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল-২০২৬ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামোয় সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীরা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতায় তাদের মাসিক টিফিন ভাতা পাঁচ গুণ বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে অষ্টম পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের মাসিক টিফিন ভাতা ২০০ টাকা। নতুন পে স্কেল কার্যকর হলে এ ভাতা বেড়ে হবে ১বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১ টায় জেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিববিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন

সামাজিক সচেতনতা বৃদ্ধি, সমাজে ইতিবাচক পরিবর্তন এবং নাগরিকদের মাঝে দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে সাতক্ষীরায় একটি ব্যতিক্রমী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র উদ্যোগে আজ শহরের প্রাণকেন্দ্র শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ সচেতনতামূলক পোস্টার ও লিফলেট টানানো কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০:০০ টায় শুরু হয়ে দুপুর ২:০০ টা পর্যন্ত প্রায় অর্ধদিবসব্যাপী এই কর্মসূচি চলে। ক্যাম্পেইন চলাকালীন পার্ক ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষা, গুজব প্রতিরোধ, নারী ও শিশু নিরাপত্তা, সামাজিকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নাগরিক সংলাপ:
‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’

নিজস্ব প্রতিবেদক : আমরা আর জলাবদ্ধতায় ডুবতে চাই না। এখনই উদ্যোগ গ্রহণ করা না হলে আমাদের আবার ডুবতে হবে। তাই জলাবদ্ধতা সৃষ্টির আগেই পানি নিষ্কাশনের জন্য সমগ্র জেলার খাল-বিল-নদী-নালা দখলমুক্ত করে নেটপাটা ও অবৈধ বাঁধ অপসারণ করতে হবে। মৎস্য ঘের করার ক্ষেত্রে অবশ্যই পানি নিষ্কাশনের জন্য আউট ড্রেন রাখা বাধ্যতামূলক করতে হবে এবং সাতক্ষীরা পৌর এলাকার সব ড্রেন পানি নিষ্কাশনের জন্য প্রাণসায়ের খালের সাথে সংযুক্ত করতে হবে। কারণ পৌরসভার অধিকাংশ ড্রেনেবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে একটি সরকারি কবরস্থানের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। ভূমিহীন ও অসচ্ছল পরিবারের সদস্যদের মৃত্যুর পর দাফনের জন্য উপযুক্ত জায়গা না পাওয়ায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানান এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজগঞ্জ এলাকায় সরকারি কবরস্থান প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জমা দেওয়া রয়েছে। এ বিষয়ে বর্তমান রাজগঞ্জ বাজার কমিটিও একসময় উদ্যোগ গ্রহণ করেছিলেন। তবে দীর্ঘ সময়বিস্তারিত পড়ুন
তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্কোপ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অভিযোজনমুলক ব্যবস্থা সম্পর্কে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন সভা বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত হয়। শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যাপক রেজাউল করিম ছাত্র ছাত্রীদের জলবায়ু পরিবর্তন, এর বিরুপ প্রভাএবং তা মোকাবেলায় অভিযোজন কৌশল সম্পর্কে স্টুডেন্ট দের সুস্পষ্ট ধারনা প্রদান করেন। ওরিয়েন্টেশন টি সফলভাবে পরিচালনা করতে সার্বিক সহযোগীতা করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প কর্মকর্তা বিরাম কুমারবিস্তারিত পড়ুন
হিউম্যান রাইটস ওয়াচ
মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত দিয়ে বাঙালি মুসলিম জনগোষ্ঠীকে কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার (১৬ জুন) প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই ব্যক্তিদের সীমান্তের শূন্য রেখা বা নো ম্যানস ল্যান্ডে আটকে রাখছে, যা চরম মানবিক বিপর্যয় ও মানবাধিকারের লঙ্ঘন। প্রতিবেদনের মূল পর্যবেক্ষণে বলা হয়েছে, বিএসএফ রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়া দিয়ে এই মানুষদের ঠেলে দেওয়ারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও চিকিৎসকদের সংবর্ধনা

সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ঈদ পুনর্মিলনী-২০২৬” এবং এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষার্থী ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মোঃ মাহমুদুল হাসান পলাশ, ডা. মোঃ মাহমুদুল হাসান মামুন, ডা. এস. এম. এ. মুক্তাদির তামিম এবং ডা. আব্দুর রহমানসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। এ সময় এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ সাতক্ষীরা মেডিকেল কলেজের তিন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করাবিস্তারিত পড়ুন
সুষ্ঠু নির্বাচন যতবার হয়েছে ততবারই জিতেছে ধানের শীষ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের সব চা-বাগানের নারী শ্রমিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণের শক্তিইবিস্তারিত পড়ুন
তেলের দামের বড় পতন, ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের চুক্তির অংশ হিসেবে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়েছে। বুধবার (১৭ জুন) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নেমে এসেছে, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ পর্যায় থেকে প্রায় এক-তৃতীয়াংশ কম। দীর্ঘদিনের অস্থিরতার পর বিশ্ববাজারে এই দরপতন আমদানিকারক দেশগুলোর জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে বিশ্ববিস্তারিত পড়ুন

