Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মেট্রোসহ রেলভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা

শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকরা মেট্রোরেলসহ সব ধরনের রেলসেবায় ২৫ শতাংশ ছাড় পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি। মঙ্গলবার (০৩ মার্চ) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। রেলভাড়া বিষয়ে মন্ত্রী বলেন, যাদের বয়স ৬৫ বছরের বেশি, যারা প্রতিবন্ধী এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা নিজ নিজ আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন।বিস্তারিত পড়ুন
দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ–এ গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। এর আগে দুপুর ২টা ৩৬ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের এক নম্বর ভবনে প্রবেশ করতে দেখা যায় চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও হাফিজ আহ্সান ফরিদ–কে। প্রায় ১০ মিনিটের মধ্যে তারা পদত্যাগপত্র জমা দিয়ে সেখান থেকে বের হয়ে যান। পদত্যাগেরবিস্তারিত পড়ুন
বিয়ের আগের দিনই নিভে গেল ঘরেরআলো: দুধ আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মায়ের

সন্তানদেরমুখে দুধ তুলে দিতে প্রতিদিনের মতোই সকালে গোয়ালঘরে ঢুকেছিলেন তিনি। ঘরভর্তি ছিলবিয়ের প্রস্তুতির ব্যস্ততা, মেয়ের গায়ে হলুদের রঙিন স্বপ্ন। কিন্তু সেই ঘরেই হঠাৎ লিকেজবিদ্যুতের স্পর্শে থেমে গেল এক মায়ের জীবন। বিয়ের আগের দিন আর কন্যাকে পাত্রস্থ করাহলো না। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নেরঘুঘুমারি গ্রামে। স্থানীয়সমাজকর্মী কৃষ্ণ ব্যানার্জী জানান, ঘুঘুমারি গ্রামের সর্বজনপ্রিয় কৃষক দেবাশীষ সানার স্ত্রীদীপিকা সানা (৩৫) ছিলেন সৎ, পরিশ্রমী ও মমতাময়ী একজন গৃহিণী। মঙ্গলবার সকালে গরুরবিস্তারিত পড়ুন
দোল পূর্ণিমায় ভোমরা-ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

ভারতের দোলযাত্রা ও দোল পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ভোমরা-ঘোজাডাঙ্গা দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক আছে বলে জানিয়েছে সংশি¬ষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ মার্চ) সকালে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারতের সরকারি ছুটির কারণে এদিন কোনো পণ্যবাহী ট্রাক দুই দেশের মধ্যে চলাচল করছে না। ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)বিস্তারিত পড়ুন
সারাদেশে খুন, নারী ও শিশু ধর্ষন, অপহরন, নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরাতে মৌন প্রতিবাদ

সারাদেশে চলমান খুন, নারী ও শিশু ধর্ষন, অপহরন, নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরাতে মৌন প্রতিবাদ অনুষ্ঠিত। ৩রা মার্চ মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরাতে শহিদ আব্দুর রাজ্জাক পার্কের গেটে সারাদেশে চলমান খুন, নারী ও শিশু ধর্ষন, অপহরন, নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরাতে মৌন প্রতিবাদ অনুষ্টিত হয়েছে। মানবাধিকার সংগঠন স্বদেশ এবং আইনও সালিশ কেন্দ্র –আসক ঢাকা এর আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ মানবন্ধনে সভাপতিত্ব করেন স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মানবাধিকার কর্মি মাধব চন্দ্র দত্ত। উপিিস্থত থেকে অংশ গ্রহন করেন সিডোবিস্তারিত পড়ুন
সাতক্ষীরাা রাস্তায় মানুষের সেবায় ট্রাফিক পুলিশ

বাংলাদেশ ট্রাফিক পুলিশ সদস্যরা যানজট নিরসনে প্রখর রোদের মধ্যে মানুষের সেবা দানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার (৩ মার্চ) সাতক্ষীরা শহরের বিভিন্ন পয়েন্ট যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। পবিত্র রমজান মাসে তাদের দায়িত্বরত অবস্থায় ইফতার করতে হয়। তাদের পরিবার-পরিজনের সাথে ইফতার করতে পারে না। অনেক ট্রাফিক পুলিশ সদস্যকে ঈদের ছুটিতে ঘরে ফেরা হবে না। ঈদের দিনটি তাদের মহাসড়কেই কেটে যাবে। এভাবেই মানুষের সেবা প্রদান করে যাচ্ছে বাংলাদেশ ট্রাফিক পুলিশবিস্তারিত পড়ুন
রঙে রঙে ভ্রাতৃত্বের বন্ধনে সাতক্ষীরায় দোল উৎসবের আনন্দধারা

সাতক্ষীরায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ফাল্গুনি দোল উৎসব। শহরের ঐতিহ্যবাহী মায়ের বাড়ি প্রাঙ্গণে সকাল থেকেই ভিড় করেন ভক্ত, দর্শনার্থী ও নানা বয়সী মানুষ। আবিরের রঙে রাঙিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান তারা। মঙ্গলবার (৩মার্চ) সকাল থেকে সারাদিন উৎসব ঘিরে বাঙালিয়ানায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা; চারদিকে ছড়িয়ে পড়ে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। উৎসবে আসা ডা. সুশংকর রায় জানান. দোল মূলত বসন্তের আগমনী উৎসব। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অসুর রাজাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ধুলিহরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরার ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়নের আমীর মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী রবিউল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মহান জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আমীর উপাধ্যক্ষবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বিনেরপোতায় নিউ একতা ফিস অ্যান্ড কমিশন এজেন্টের উদ্যোগে ইফতার মাহফিল

পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা মাছ বাজারে নিউ একতা ফিস অ্যান্ড কমিশন এজেন্ট (মৎস্য আড়ৎ)-এর উদ্যোগে এক ব্যাপক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজানের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট মৎস্য চাষি, ব্যবসায়ী, আড়ৎদার, শ্রমিক এবং স্থানীয় সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৪ যুবদল নেতা বহিস্কার

সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের উপর নগ্ন হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতাদের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১টায় শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেসক্লাব এই মানববন্ধনের আয়োজন করে। এদিকে সাংবাদিকের ওপর হামলার জেরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ন আহবায়ক হাফিজ আল আসাদ, বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। ৩ মার্চ কেন্দ্রীয় যুবদলেরবিস্তারিত পড়ুন

