Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা অংশ নেন। অনুমোদিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বিকেলে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ববিস্তারিত পড়ুন
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও কল্যাণে একটি পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সভায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।বিস্তারিত পড়ুন
বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য ক্রমেই গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে এবং এর প্রভাব শুধু অঞ্চলটিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। খবর আলজাজিরার। বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মধ্যপ্রাচ্য আরও গভীর সংকটে নিমজ্জিত হচ্ছে এবং এর পরিণতি অঞ্চলটির সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছাবে। গুতেরেস উল্লেখ করেন, চলতি সপ্তাহে সংঘাত আরও বিস্তৃত হয়েছে এবং পরিস্থিতির অবনতি ঘটেছে। তার ভাষায়,বিস্তারিত পড়ুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটে ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল টাইগাররা। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়। এর আগে ২০০৫ সালে কার্ডিফে অসিদের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপে রেকর্ড ছয়বারের শিরোপাজয়ী অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৮৬ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান করে বাংলাদেশ। দীর্ঘদিনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মাদকবিরোধী মতবিনিময় সভা

কলারোয়ায় মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে কলারোয়া পৌরসভার ঝিকরা জামে মসজিদ চত্বরে ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের জনসাধারণের উপস্থিতিতে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন। তিনি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। সেই সাথে সামাজিকভাবে মাদকবিরোধী অবস্থান তৈরি করারও আহ্বান জানান তিনি। মাদকের পাশাপাশি যে কোনো সন্ত্রাসী ও অপরাধীদের সম্পর্কে সুস্পষ্টবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে প্রাথমিক শিক্ষা পরিবারের শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব-এর সঙ্গে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষক নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, পিটিআই সুপার মোঃ গোলামবিস্তারিত পড়ুন
তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

তালা উপজেলা স্কাউটের নিজস্ব ৪তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিদাতা ও উত্তরণের পরিচালক শেখ শহিদুল ইসলাম। এ সময় উপজেলা স্কাউট কমিশনার আমিনুর রহমান, উপজেলা স্কাউট সেক্রেটারি আমিনুর রহমান, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, জেলা স্কাউট সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, উপজেলা কাববিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর হাইস্কুলে সচেতনতামূলক সেমিনার

প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় এক ব্যতিক্রমী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিম’-এর উদ্যোগে (৯ জুন) মঙ্গলবার সকালে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সেমিনারের আয়োজন করা হয়। তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ ও শিক্ষার্থীদের ভার্চুয়াল জগতে সুরক্ষা নিশ্চিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। সেমিনারে বর্তমান সময়ের অন্যতম প্রধান সামাজিক ও প্রযুক্তিগত ব্যাধি—সাইবার অপরাধের বিভিন্ন ঝুঁকিপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এরবিস্তারিত পড়ুন
তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন

তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় তালা প্রেসক্লাবের হলরুমে কেক কেটে এ জন্মদিন উদযাপন করা হয়। জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু, তালা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস কে ফারুক হোসেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, অর্থ সম্পাদক মো. মুতাহিরুল হকবিস্তারিত পড়ুন
তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত

৯ জুন (মঙ্গলবার) তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর সভাপতিত্বে এবং গত ৮ জুন (সোমবার) বেলা ১০ টায় মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা গনেশ দেবনাথের সভাপতিত্বে সংশ্লিষ্ট কার্যালয়ে সভাকক্ষে ইউনিয়ন লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইড এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন এর বাস্তবায়নে Promoting Rights of the Vulnerable Womenপ্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় বিগত ৬ মাসে লিগাল কমিটিরবিস্তারিত পড়ুন

