শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইরানের জনগণকে সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত : পুতিন

ইরানের ওপর ইসরায়েল ও মার্কিন হামলাকে ‘একেবারেই বিনা উসকানিতে আগ্রাসন’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের জনগণকে সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত বলেও জানান পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিনা কারণের আগ্রাসন চলছে, এর কোনো ভিত্তি বা যুক্তি নেই।’ রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে বর্তমানে ক্রেমলিনে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার রাশিয়া পৌঁছান তিনি।বিস্তারিত পড়ুন

জুলাই অভ্যুত্থানে স্কাউট সদস্যের আত্মাহুতি, এ নজির বিশ্বে আর নেই : প্রধান উপদেষ্টা

জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের স্কাউট সদস্যদের অংশগ্রহণ গৌরব ও অহংকারের উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শুধু বাংলাদেশ নয়, এটি সারাবিশ্বের স্কাউটসর জন্য বিশেষ গৌরবের। স্কাউট সদস্যরা দেশ ও দেশের মানুষের জন্য আত্মাহুতি দিয়েছে। নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য তাদের এই আত্মাহুতি। বিশ্ব স্কাউটসের ইতিহাসে এ নজির আর নেই। বাংলাদেশের যে স্কাউট সদস্যরা জীবন দিয়ে এই ইতিহাস সৃষ্টি করেছেন, তাদের তিনি অভিনন্দন জানান। সোমবার (২৩ জুন) ঢাকার তেজগাঁওয়েবিস্তারিত পড়ুন

কাতারে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ

কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস উপসাগরীয় দেশটিতে অবস্থিত আমেরিকান নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে। কাতারের নাগরিকদের কাছে পাঠানো একটি ই-মেইলে দূতাবাস বলেছে, ‘প্রচুর সতর্কতার কারণে আমরা আমেরিকান নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছি।’ এর বাইরে আর কোনো কিছু বলা হয়নি। আল জাজিরা জানিয়েছে, উপসাগরীয় দেশটিতে যুক্তরাষ্ট্রের বিশাল আল উদেইদ বিমান ঘাঁটি অবস্থিত। সেখানে প্রায় ১০ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে।বিস্তারিত পড়ুন

সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

আওয়ামী লীগ সরকারের পক্ষে প্রহসনের নির্বাচন করার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। এর আগে, বিকেল ৪টা ১০ মিনিটে নুরুল হুদাকে হাজতখানা থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতের কাঠগড়ায় তোলা হয়। এসময় নুরুল হুদা মাথার হেলমেট খুলে ফেলেন, বুক থেকে বুলেটপ্রুফ জ্যাকেটসহ হাতের হাতকড়াও খোলাবিস্তারিত পড়ুন

তালায় শালিস বৈঠকে হামলার অভিযোগ, আহত ১

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক শালিস বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। সোমবার (২৩ জুন) বিকালে ইসলামকাটি গ্রামে সরেজমিনে গিয়ে ঘটনার সতত্য মেলে। এসময় স্থানীয় আশরাফ হোসেন ও আনসার আলী সরদারের ছেলে কামাল সরদার জানান, মারামারির ঘটনায় আহত প্রকাশ গুহ মিঠুকে বেধড়ক মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।বিস্তারিত পড়ুন

আসাদুজ্জামান ফারুকী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

সাতক্ষীরা জেলা মাজলিসুল মুফাসসিরীন উত্তর জোনের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: আলেম-উলামা দাঈ ও মুফাসসিরদের ঐক্যের প্ল্যাটফর্ম বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা উত্তর জোন (সাতক্ষীরা সদর, শহর, কলারোয়া ও তালা) এর কমিটি গঠন করা হয়েছে। ২১ জুন (শনিবার) বিকালে সাতক্ষীরা আল আমিন ট্রাস্ট মিলনায়তনে মুহাঃ আসাদুজ্জামান ফারুকীকে সভাপতি ও মাওলানা মনিরুল ইসলাম ফারুকীকে সেক্রেটারি করে ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বেলালীর সভাপতিত্বে ও মাওলানা মনিরুল ইসলাম ফারুকীরবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান বেনাপোলে গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় রংপুরের তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আনিছুর রহমানকে (৫৩) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার সন্ধ্যা ৬টার সময় আনিসুর রহমান ইমিগ্রেশনে প্রবেশ করলে সন্দেহ জনক ভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্য যাচাইয়ের পর তিনি গ্রেফতার হন। আনিসুর রহমান রংপুরের তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সক্রীয় সদস্য। আটককৃত আনিছুর রহমান রংপুর সদর উপজেলার কোতোয়ালী থানার ইকোরচালি গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার মিয়ারবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো শক্তি নয়, দুর্বলতার প্রতীক: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ছড়িয়ে থাকা সামরিক ঘাঁটিগুলো ‘শক্তির প্রতীক নয় বরং তাদের সবচেয়ে বড় দুর্বলতা’। রোববার (২২ জুন) এক বিবৃতিতে এমন মন্তব্য করে তারা। বিবৃতিতে আইআরজিসি বলে, অবৈধ মার্কিন শাসকগোষ্ঠী আগের যুদ্ধগুলোর কোনো শিক্ষাই নেয়নি। শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে তারা নিজেই আগ্রাসনের মুখোমুখি দাঁড়িয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে, ইরানে চালানো যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় অংশ নেওয়া সব মার্কিন যুদ্ধবিমানের ফ্লাইট লোকেশন শনাক্ত ও নজরদারিতেবিস্তারিত পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। পূর্বঘোষণা অনুযায়ী, রোববার (২২ জুন) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও সংগঠনের মোর্চা ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ এর ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। সারাদেশ থেকে আসা প্রায় এক হাজার শিক্ষক এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মো. সেলিম মিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তৃতা দেন সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, মোহাম্মদ নাজমুস সাহাদাত আজাদী, সাংগঠনিকবিস্তারিত পড়ুন

বিশেষ সুবিধায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কমপক্ষে ১৫০০ টাকা

সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা কিছুটা বাড়ছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, বিশেষ সুবিধায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা, অবসরভোগীদের ৭৫০ টাকা। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বাজেট ঘোষণার পরদিন; অর্থাৎ ৩ জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করেছিল, তার সংশোধনী আনা হচ্ছে। এ বিষয়ে শিগগির আলাদা আদেশ জারি করা হবে, যে আদেশ জারির প্রস্তাব রোববার (২২ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিতবিস্তারিত পড়ুন