Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জলাবদ্ধতার কারণ জানতে পানির মধ্যে নেমে পড়লেন দেবহাটার ইউএও

দেবহাটা প্রতিনিধি: জলাবদ্ধতা নিরাসনের লক্ষে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ভিন্ন এলাকা পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১ টায় এ পরিদর্শনে যান তিনি। এসময় উপজেলার নাংলা, নওয়াপড়া, ছুটিপুর সহ আশে পাশের এলাকা পরিদর্শন করেন তিনি। জলাবদ্ধতার কারণ জানতে সরাসরি পানির মধ্যে নেমে পড়েন তিনি। জলমগ্ন এলাকার মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দূর্ভোগের কথা শোনেন। পরে অপরিকল্পিত মৎস্যঘেরের বিষয়ে ঘের মালিকদের সাথে কথা বলেন তিনি। একই সাথেবিস্তারিত পড়ুন
জুলাই গণঅভ্যুত্থান দিবসে সাতক্ষীরা ইসলামী হাসপাতালে ফ্রী মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এর উদ্যোগে ২ দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের কনসালটেন্ট চত্বরে হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রী মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমীর ও হাসপাতালের পরিচালক শেখ নুরুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা ও দোয়া

আব্দুল করিম, সাতক্ষীরা: ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা আলোচনা সভা ও দোয়া মাহফিল উপ-পরিচালক, মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে ৫ আগস্ট মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় সাতক্ষীরা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন হা. কুতুবুদ্দীন, সকাল হতে জুলাই শহীদের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতমের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান,বিস্তারিত পড়ুন
গণঅভ্যুত্থান দিবসে তালায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: জাতীয় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার তালায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকারের সভাপতিত্বে সভায় স্বাগত নিবন্ধন পাঠ করেন উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা এপি (ইঞ্জিনিয়ার) রেজাউল করিম। আলোচনা সভায় বক্তব্য রাখেন তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনউদ্দিন, পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান, জামায়াতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি কলেজ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার অন্যতম জনগুরুত্বপূর্ণ সরকারি কলেজ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে শহরের মেসলেমা একাডেমি সংলগ্ন এলাকায় স্থানীয়দের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, সেক্রেটারি হাফেজ বেলাল হুসাইন, মাওলানা ইয়াহইয়া, ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ইব্রাহিম হোসেন, স্থানীয় বাসিন্দা তালিম হোসেন, জয়নুল আবেদিন শামিন, মঞ্জুরুল ইসলাম, জহুরুল হক, নুরুল ইসলাম, আব্দুর রহিম, শিশু আরিফ বিল্লাহবিস্তারিত পড়ুন
বিআরটিএ সাতক্ষীরার উদ্যোগে জুলাই শহীদ দিবসে বৃক্ষরোপণ

গাজী হাবিব, সাতক্ষীরা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও পুলিশের ট্রাফিক বিভাগের সহযোগিতায় জুলাই শহীদ ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে একটি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমানের দিকনির্দেশনায় এ কর্মসূচি পরিচালিত হয়।বিস্তারিত পড়ুন
দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটা উপজেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও শহীদ আসিফের কবর জিয়ারত করা হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ৯টায় সাতক্ষীরার প্রথম শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করা হয়। এতে দেবহাটা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার কে. এম আবু নওশাদ ও দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ কবর জিয়ারতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মৎস্যজীবী দলের বিজয় মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জজ কোর্টের সামনে জেলা কার্যালয়ের সামনে থেকে এই বিজয় মিছিল শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে এক আলোচনায় মিলিত হয়। বিজয় মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলবিস্তারিত পড়ুন
গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় শিবিরের বর্ণাঢ্য র্যালি

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: বৃষ্টি উপেক্ষা করে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ প্রতিপাদ্যে সাতক্ষীরায় র্যালি আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে সাতক্ষীরা আমতলার গণমুখি মাঠ এলাকা থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। তাঁরা জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার স্লোগানে উত্তাল করে তোলে র্যালি। এ সময় তারা ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাইবিস্তারিত পড়ুন
ভবিষ্যতে কোনো সরকার যেন ফ্যাসিস্ট হতে না পারে : প্রধান উপদেষ্টা

রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যেন ভবিষ্যতের কোনো সরকারই আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। এমনটি বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যেন কখনো কোথাও ফ্যাসিবাদের লক্ষণ পাওয়া গেলেই সেটিকে তাৎক্ষণিকভাবে সেখানেই নিমূর্ল করা যায়। আর যেন ১৬ বছরের জন্য অপেক্ষা করতে না হয়। বহু মানুষকে প্রাণ দিতে না হয়। আমাদেরবিস্তারিত পড়ুন

