Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান জানি, তবে এখন হত্যা করব না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, আমরা জানি, তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ (খামেনি) কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ ‘টার্গেট’, সেখানে তিনি নিরাপদে আছেন—আমরা তাকে (হত্যা) করব না, অন্তত এখন না। ট্রাম্প আরও বলেন, আমরা চাই না বেসামরিক নাগরিক বা সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এর কিছুক্ষণ আগে তিনি আরেকটি পোস্টে দাবি করেন, আমরা ইরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছি।বিস্তারিত পড়ুন
বোমা মারলেও ভয় পাব না: ট্রাইব্যুনাল-২ চেয়ারম্যান বিচারপতি নজরুল

মানবতাবিরোধী অপরাধের বিচারে ভয়হীন ও পক্ষপাতহীনভাবে কাজ করবেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, কেউ বোমা মারলেও তিনি ভয় পাবেন না। মঙ্গলবার সকালে পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করতে ৮ মে ট্রাইব্যুনাল-২ গঠন করা হয়। মঙ্গলবার আনুষ্ঠানিক সংবর্ধনার মাধ্যমে ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম শুরু হয়। এদিকে, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায়বিস্তারিত পড়ুন
খালেদা জিয়াসহ বিএনপির হেভিওয়েটদের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে দেশের রাজনীতি অনিশ্চয়তার দিকে এগোচ্ছিল। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে তা অনেকটা কেটে গেছে। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে নির্বাচন হতে পারে। এরপরই রাজনীতি নির্বাচনমুখী হয়ে উঠে। আর নির্বাচনকে কেন্দ্র করে জটিল সমীকরণে রূপ নিচ্ছে ভোটের রাজনীতি। দলের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ারবিস্তারিত পড়ুন
ঐকমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট হচ্ছে: নুর

জাতীয় ঐকমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, আমাদের কাছে মনে হয়েছে যে ঐকমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পক্ষপাতদুষ্ট হচ্ছে কিংবা কোনো কোনো দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে। এটা হলে এ সংস্কার কিংবা এই সময়ের সর্বজনীন বিষয়টা আমার মনে হয়, হারিয়ে যাবে। মঙ্গলবার (১৭ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিকবিস্তারিত পড়ুন
ঐকমত্য কমিশনের আলোচনায় সব পক্ষের প্রতিনিধিত্ব নেই: এনসিপি

অন্তর্বর্তী সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করা এবং বহুল আলোচিত ‘জুলাই সনদ’ প্রস্তুতের লক্ষ্যে মঙ্গলবার (১৭ জুন) থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। আলোচনায় রাজনৈতিক দলগুলোকে কোন পদ্ধতিতে জাতীয় ঐকমত্য কমিশন ডাকছে, তা সুস্পষ্ট করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম। এ দিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার বিরতিতে এনসিপির পক্ষ থেকে এ কথা বলেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দীর্ঘ ১৩ বছর পর নিজ বাড়িতে ফিরেছেন জামায়াত নেতা মোশারাফ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোশারাফ হোসেন দীর্ঘ ১৩ বছর পরে ফিরেছেন সন্ত্রাসীদের দেওয়া আগুনে ভষ্মিভুত হওয়া সেই নিজ বাড়িতে। নতুনরূপে ঘরবাড়ি সংস্কার করে আবারও স্বপ্ন দেখছেন সহধর্মিণীকে নিয়ে পূর্বের ন্যায় সুখে শান্তিতে বসবাস করার। তবে আজও শাস্তির আওতায় আসেনি সেইসব দুর্বৃত্ত আর অগ্নিসন্ত্রাসীরা। যারা দোকান ভর্তি কয়েক লক্ষ টাকার মালামাল আর সাজানো গোছানো বাড়ি থেকে লাখ লাখ টাকার সম্পদ লুট করে আগুন ধরিয়ে দিয়ে সর্বশান্ত করেছিল তারাবিস্তারিত পড়ুন
এমপিওভুক্তির দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম শিক্ষকদের

সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে তিনদিনের আলটিমেটাম দিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ। দাবি আদায় না হলে আগামী শনিবার থেকে টানা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে গত ১১ মার্চ শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিববিস্তারিত পড়ুন
বিতর্কিত ৩ জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ

বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ সংক্রান্ত আলোচনা শেষে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইয়ের দেওয়া বার্তায় আরও জানানো হয়, বৈঠকেবিস্তারিত পড়ুন
৫ দেশে নতুন মিশন খুলছে সরকার

বাণিজ্য সম্প্রসারণ ও কূটনৈতিক সংযোগ বাড়াতে পাঁচ দেশে নতুন মিশন খুলবে বাংলাদেশ। সোমবার অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়। আসিফ মাহমুদ লিখেছেন, ক্রমপরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিবেশ, আন্তর্জাতিক অর্থনৈতিক বাস্তবতা ও এবং এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সঙ্গে রাজনৈতিক সংযোগ জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশিদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে পাঁচ দেশেবিস্তারিত পড়ুন
বাংলাদেশের গুমবিরোধী পদক্ষেপের প্রশংসা জাতিসংঘের

গুমের ঘটনা মোকাবিলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে জাতিসংঘ। বিশেষ করে গুমবিরোধী আন্তর্জাতিক সনদ ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স (আইসিপিপিইডি)’ -এ বাংলাদেশের সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছে সংস্থাটি। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকীর সঙ্গে জাতিসংঘের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের (ডব্লিউজিইআইডি) ভাইস-চেয়ারপারসন গ্রাজিনা বারানোভস্কা ও সদস্য আনা লোরেনা দেলগাদিলো পেরেজের এক বৈঠকে এ প্রশংসা করা হয়। বৈঠকে ডব্লিউজিইআইডিরবিস্তারিত পড়ুন

