বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পূর্ব শত্রুতার জেরে তালায় দেড় কিলোমিটার শিম গাছ কেটে দিলো প্রতিপক্ষ!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের খানপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে ঘেরের বাঁশের বেড়িতে লাগানো প্রায় দেড় কিলোমিটার শিম গাছ কেটে দিয়েছে লাভলু রহমান নামের এক ব্যক্তি। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ আগস্ট) রাতে খানপুর গ্রামে। খানপুর গ্রামের ময়েজ উদ্দিন সরদারের ছেলে শাহিনুর রহমান বাবু জানান, খানপুর বিলে এক ঘেরমালিকের কাছ থেকে হারি নিয়ে ঘেরের দুই পাশে প্রায় দেড় কিলোমিটার শিমবিস্তারিত পড়ুন

তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. রাজিব সরদারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ নিয়ে রবিবার (৩১ আগস্ট) সকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি জানান, ডা. রাজিব সরদার ২০২৩-২৪ অর্থবছরে ঔষধ ক্রয়, ভবন মেরামত, পরিচ্ছন্নতা সামগ্রী, ধোলাই বিল, মনিহারি বিল, অ্যাম্বুলেন্স ও যানবাহন মেরামত, কম্পিউটার সংরক্ষণসহ বিভিন্ন খাতে কোটি টাকার সরকারি অর্থবিস্তারিত পড়ুন

তালার খলিলনগরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড কমী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেলে ইউনিয়নের হাজরাকাটি বাজারে এ সম্মেলনের আয়োজন করে খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু ভাই। খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বায়জিত হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান,বিস্তারিত পড়ুন

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ‘ফলপ্রসূ হয়েছে’ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এ নিয়ে আশঙ্কা করার কোনো কারণ নেই।’ রোববার (৩১ আগস্ট) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। আমরাও তা বিশ্বাস করি।’ বৈঠকে নির্বাচনকালীন সরকার ও রাজনৈতিক পরিবেশ নিয়ে বিএনপির উদ্বেগ ওবিস্তারিত পড়ুন

প্রাথমিকে ২১৬৯ প্রধান শিক্ষক নিয়োগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (৩১ আগস্ট) প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুসারে, মোট দুই হাজার ১৬৯টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও বেতন গ্রেড বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীরা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক অথবা স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। বেতন স্কেলবিস্তারিত পড়ুন

‘গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার করতে হবে’

সাংবাদিকদের কল্যাণে ও স্বাধীনতার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নিতে বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। রোববার (৩১ আগস্ট) গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ও পরবর্তী পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের এই আহ্বান জানান। ডেইলি স্টার ভবনে বিবিসি মিডিয়া এ্যাকশনের সহযোগিতায় এই আলোচনা সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নিতে সাংবাদিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন,বিস্তারিত পড়ুন

নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে: তারেক রহমান

জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে উল্লেখ করে সকলকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি, কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইন-শা-আল্লাহ। সকলকে সর্তক থাকতে হবে। রোববার (৩১ আগস্ট) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দেশের বর্তমান পরিস্থিতি তু্লে ধরে তিনি এই আহ্বান জানান। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষকবিস্তারিত পড়ুন

দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৬৩ লাখ

দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ৬ কোটিবিস্তারিত পড়ুন

বিএনপি সরকারে এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপির প্রস্তাবিত ৩১ দফার মধ্যদিয়েই দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩১ আগস্ট) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ বিষয়ে কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আর বিএনপিই একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে। এ সময় দলটির দেয়া ৩১ দফার সংস্কার বিষয়ে তিনিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী মোতায়েন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে।রোববার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ঘটনাস্থলে আসেন পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। এর আগে, বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ে ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্বদিকে রেলগেট পর্যন্ত রাস্তার উভয় পাশে ১৪৪ ধারা জারি করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। তবে যৌথ বাহিনী আসতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ফারসি ভাষা ওবিস্তারিত পড়ুন