Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
খালেদা জিয়াকে সাজা দেয়া সেই বিচারপতির পদত্যাগ

অনিয়মের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ড. আখতারুজ্জামান। রোববার (৩১ আগস্ট) পদত্যাগপত্র জমা দেন তিনি। অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানকে তলব করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। গত ১ জুলাই সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখা দিতে বলা হয়েছিল। সেই ব্যাখ্যা দিয়েই প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে ৩১ আগস্ট পদত্যাগপত্র জমা দেন তিনি। ইতোমধ্যে প্রধান বিচারপতি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে। এর আগেবিস্তারিত পড়ুন
হাসিনার বিচার শেষ পর্যায়ে, রায় শীঘ্রই

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা বিচার এখন শেষ পর্যায়ে। ইতোমধ্যে মাত্র ৯ দিনে ২৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এদের মধ্যে আন্দোলনে শহীদ হওয়া ৬ জনের বাবা-মা ও ভাই, আহত আন্দোলনকারী, প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন হাসপাতালের চিকিৎসক রয়েছেন। সাক্ষীরা এক কণ্ঠে বলেছেন—হাজারো মানুষ হত্যার জন্য শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসি হওয়া উচিত। প্রসিকিউশন জানিয়েছে, মামলায় আরও অন্তত ১০ থেকে ১৫ জন সাক্ষী আদালতে হাজিরবিস্তারিত পড়ুন
চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে: তাহের

চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, প্রধান উপদেষ্টা অবাধ নির্বাচন হবে বলেছেন। আমরা উনার বক্তব্যের সাথে একমত হয়েছি কিন্তু কার্যকারিতার বিষয়ে ভিন্নমত পোষণ করেছি। আমরা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি কি না তা নিয়ে সংশয় রয়েছে। লন্ডনে গিয়ে তারিখ ঘোষণার ঘটনায় নিরপেক্ষতার প্রশ্ন রয়েছে। রোববার (৩১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গেবিস্তারিত পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) একটি প্রতিনিধিদল। দেশের আইনশৃঙ্খলা সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে এনসিপির একটি প্রতিনিধিদল যমুনায় প্রবেশ করেছে। এতে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। এদিকে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পূর্বনির্ধারিত বৈঠকের সময় পরিবর্তন করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার মাগুরা সিএন্ডবি জামে মসজিদ থেকে ইমামের মোটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের মাগুরা সিএন্ডবি জামে মসজিদ থেকে ইমাম সাহেবের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে ওই মোটরসাইকেল টি চুরি হয়ে যায়। সূত্রে জানা গেছে- লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে হাফেজ মোঃ ফিরোজ আহমেদ দীর্ঘদিন যাবত শহরতলীর মাগুরা সিএন্ডবি জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি তার ব্যবহৃত ১৫০ সিসি লাল-কালো রং এর একটি মোটর সাইকেল (রেজিষ্ট্রেশন নং- সাতক্ষীরা ল-১২-৫০২৮,বিস্তারিত পড়ুন
ইতালি প্রবাসীকে জমি বুঝিয়ে দিলো আশিয়ান সিটি

ইতালি প্রবাসী মো. হাবিবুর রহমান মুন্সীকে তার নিজস্ব জমি বুঝিয়ে দিলো আশিয়ান সিটি। আশিয়ান সিটির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। দলিল গ্রহণের পর মো. হাবিবুর রহমান মুন্সী আশিয়ান সিটি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘সঠিক সময়ে জমির মালিকানা বুঝিয়ে দেয়ায় আমি অত্যন্ত আনন্দিত। আশিয়ান সিটির প্রতি আমার আস্থা আরও বেড়ে গেলো।’ জমির বিবরণ অনুযায়ী জানা যায়, ঢাকা জেলার দক্ষিণ খানবিস্তারিত পড়ুন
জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের আঘাতে পা ভেঙ্গেছে গৃহবধূর!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পিটিয়ে গৃহবধূর পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। আহত গৃহবধূ বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর পল্লীতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ ওই এলাকার আব্দুল আজিজের স্ত্রী আয়শা খাতুন (৩০) সাংবাদিকদের জানান, দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার সময় পূর্ব পরিকল্পিতভাবে তাকে বাঁশ, লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানসহ পা ভেঙে দিয়েছে একইবিস্তারিত পড়ুন
শ্যামনগর দুরমুজখালী ডিএমসি ক্লাবকে ফুটবল উপহার দিলো রিপোর্টার্স ক্লাব

মেহেরাব হেসেন: সাতক্ষীরার শ্যামনগরের সীমান্তবর্তী কৈখালী ও নুরনগর ইউনিয়নের মধ্যবর্তী দুরমুজখালী ডি এম সি ক্লাব কে ফুটবল উপহার দিলো উপজেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। মাদক কে না বলি, খেলাধুলা কে আকড়ে ধরি- এ প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন যুব সংগঠন গুলোর মধ্যে ফুটবল সহ খেলা ধুলার বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে চলেছে সংগঠনটির সদস্যরা। এ সময় সংক্ষিপ্ত এক শুভেচ্ছা বিনিময়ে কালে কথা বলেন,শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক সরোয়ার তুষার

সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, ৫ আগস্টের পর বাংলাদেশপন্থীরাই কেবল রাজনীতি করতে পারবে। এছাড়া এদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। আমরা দাবি তুলেছি, আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। কারণ জাতীয় পার্টি গণতন্ত্র ধ্বংস করার মূল। শনিবার বিকেলে সাতক্ষীরা শহরের পিৎজা মিলান সেন্টারে জেলা এনসিপির উদ্যোগে “উঠানে নতুন সংবিধান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন
১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন খুলছে পর্যটক ও জেলেদের জন্য

এবিএম কাইয়ুম রাজ: প্রাণপ্রকৃতি রক্ষায় টানা তিন মাস বন্ধ থাকার পর আবারও জেলে, বাওয়ালী ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন। ১ সেপ্টেম্বর (সোমবার) থেকে সাতক্ষীরা রেঞ্জের প্রবেশপথ দিয়ে সবাই প্রবেশ করতে পারবেন। এ খবর ছড়িয়ে পড়তেই শ্যামনগর উপকূলীয় এলাকায় জেলে, পর্যটন ব্যবসায়ী ও ট্রলার মালিকদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্যের সঞ্চার হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে কেউ ব্যস্ত জাল ও নৌকা মেরামতে, কেউ আবার পর্যটকবাহী ট্রলার সংস্কারে। বুড়িগোয়ালিনী এলাকার ট্রলার মালিক নূরবিস্তারিত পড়ুন

